ই-পেপার বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

বিজয়নগরে উপজেলা প্রশাসনের মাসিক সভা অনুষ্ঠিত

আমার বার্তা অনলাইন
১৫ জুলাই ২০২৫, ২৩:৩৬
আপডেট  : ১৫ জুলাই ২০২৫, ২৩:৫৭
বিজয়নগর উপজেলা পরিষদ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় প্রশাসনের উদ্যোগে জুলাই মাসের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ তারিখ সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা।

সভাটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জিয়াউল ইসলাম। এতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও সচিবগণ অংশগ্রহণ করেন।

সভায় প্রতিটি দপ্তরের প্রতিনিধিরা নিজ নিজ কার্যালয়ের চলমান কার্যক্রম, চ্যালেঞ্জ, অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন। আইন-শৃঙ্খলা, স্বাস্থ্যসেবা, কৃষি উৎপাদন, শিক্ষাব্যবস্থা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং অবকাঠামোগত উন্নয়নসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

উপস্থিত কর্মকর্তাদের মধ্যে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ভূঁইয়া, বিআরডিবির চেয়ারম্যান এইচ. এম. জহিরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুল কবির, উপজেলা মৎস্য কর্মকর্তা জায়মন জাহান, বনবিভাগ কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, আনসার ও ভিডিপি কর্মকর্তাসহ অন্য দপ্তরের প্রধানগণ।

সভায় ইউএনও সাধনা ত্রিপুরা বলেন, “উপজেলার টেকসই উন্নয়নে প্রতিটি সরকারি দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় অত্যন্ত জরুরি। সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিটি দপ্তরকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে বাস্তবায়নের উপর জোর দেন এবং জনসেবামূলক কার্যক্রমে গতি আনার আহ্বান জানান।

সভাটি ছিল উপজেলা প্রশাসনের উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিক মূল্যায়ন ও অগ্রগতি পর্যালোচনার একটি কার্যকর উদ্যোগ। সভা শেষে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে আগামী মাসের জন্য করণীয় নির্ধারণ করে সুপারিশ প্রদান করা হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানায় অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বাংলা  নববর্ষ ১৪৩৩ উদযাপন করা

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, ধান কাটার ৭ শ্রমিক নিহত

কুমিল্লার দাউদকান্দিতে একটি চালবোঝাই ট্রাক উল্টে নিচে চাপা পড়ে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত

সরাইলে হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীরকে বিদায় সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলমকে অন্যত্র বদলি হওয়ায় বিদায়ী সংবর্ধনা

মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ট্রলার ডুবে নিখোঁজ ২৬৪

দালালদের মাধ্যমে অবৈধভাবে ট্রলারযোগে মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোহিঙ্গাসহ ৯
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দামান সাগরে নৌকাডুবে ২৫০ যাত্রী নিখোঁজ, আছেন বাংলাদেশি নাগরিকও

বিরোধী দলের ওপর ‘স্বৈরাচারের ভূত’ ভর করেছে: তারেক রহমান

একদিনে হাম ও হামের উপসর্গে ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

থাইল্যান্ডে নববর্ষের উৎসবের চারদিনে সড়ক দুর্ঘটনায় ১৫৪ জন নিহত

রাস্ট্রায়ত্ব তেল শোধনাগর ইষ্টার্ন রিফাইনারি বন্ধ ঘোষণা

মোহাম্মদপুরে ব্যবসায়ীর ওপর কিশোর গ্যাংয়ের হামলা

খাঁটিহাতা হাইওয়ে থানায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মহাবিশ্বের প্রসারণ মাপলেন আইইউবির ড. আশরাফসহ ৪০ বিজ্ঞানী

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস ও আত্মপরিচয়ের প্রতীক

বৈশাখী শোভাযাত্রা দেখলেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা

শেষ হলো বৈশাখী শোভাযাত্রা, ফ্রি প্যালেস্টাইন প্ল্যাকার্ডে ভিন্ন বার্তা

সবাই যেন নির্ভয়ে গাইতে পারে, বাঙালি যেন শঙ্কামুক্ত জীবন যাপন করে: ছায়ানট সভাপতি

কানাডায় প্রথম বাংলাদেশি হিসেবে ফেডারেল এমপি হলেন ডলি বেগম

যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ফের সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র-ইরান

ঢোল-বাদ্য আর রঙিন মোটিফে শুরু বৈশাখী শোভাযাত্রা, ঢাবিতে উৎসবের ঢল

রমনার বটমূলে চলছে বর্ষবরণে ছায়ানটের বর্ণিল আয়োজন

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, ধান কাটার ৭ শ্রমিক নিহত

নতুন বছরে নিজেকে সুস্থ রাখতে

১৪ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা