ই-পেপার মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

আন্তঃধর্মীয় সংলাপে যোগ দিতে ইউনূসকে আমন্ত্রণ

আমার বার্তা অনলাইন
১৫ জুলাই ২০২৫, ২২:২৪

বাংলাদেশে নিযুক্ত ক্যাথলিক চার্চের দূত অ্যাপোস্টলিক নুনসিও আর্চবিশপ কেভিন এস. র‌্যান্ডাল আজ রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সৌজন্যমূলক এই সাক্ষাতে আর্চবিশপ র‌্যান্ডাল আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক আন্তঃধর্মীয় সংলাপে অংশগ্রহণের জন্য অধ্যাপক ইউনূসকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

আন্তঃধর্মীয় ঐ সংলাপটি আগামী ৬ থেকে ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে, যেখানে বিশ্বের নানা ধর্ম, সংস্কৃতি ও মতবাদের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এটি আয়োজন করছে ফ্রাতেল্লি তুত্তি ফাউন্ডেশন, যা পোপ ফ্রান্সিসের "Fratelli Tutti" নীতিমালার আলোকে গঠিত। এই নীতির মূল উদ্দেশ্য হলো মানবিক সংহতি, শান্তিপূর্ণ সহাবস্থান এবং সামাজিক বন্ধনের উন্নয়ন।

সাক্ষাৎকালে আর্চবিশপ বলেন, “এই সংলাপ শুধু পণ্ডিতদের জন্য নয়, এটি হবে একটি দ্বিমুখী প্রক্রিয়া—একদিকে একাডেমিক পর্যায়ে তাত্ত্বিক আলোচনা, অন্যদিকে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাস্তব সংলাপ গড়ে তোলা।”

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য একটি বৈশ্বিক সংস্কৃতি গড়ে তোলা যেখানে সহনশীলতা, সম্প্রীতি ও আন্তঃধর্মীয় বন্ধুত্বের চর্চা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়।”

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আন্তরিকভাবে আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানের সাফল্য কামনা করেন। তিনি বলেন, “বিশ্ব এখন বিভাজনের চেয়ে ঐক্যের প্রয়োজন বেশি অনুভব করছে। এমন উদ্যোগগুলো সমাজে শান্তি ও বোঝাপড়া বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

আর্চবিশপ র‌্যান্ডাল একইসঙ্গে অধ্যাপক ইউনূসকে রোম সফরের আমন্ত্রণ জানান, যেখানে সেপ্টেম্বর মাসে ফ্রাতেল্লি তুত্তি ফাউন্ডেশনের আরেকটি সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনেও অধ্যাপক ইউনূসের মত একজন নোবেলজয়ীর উপস্থিতিকে তারা গুরুত্ব দিচ্ছেন।

সাক্ষাৎ শেষে উভয়পক্ষই আন্তঃধর্মীয় সংলাপ ও মানবিক সংহতির প্রয়াসকে এগিয়ে নিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী বেগম খালেদা

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

‘ইংরেজি নববর্ষ ২০২৬’ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু