ই-পেপার বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে বিএনপি: সালাহউদ্দিন

আমার বার্তা অনলাইন:
১৫ জুলাই ২০২৫, ২১:৪৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত ‘গণঅভ্যুত্থানের বাঁকবদলের দিন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে বিএনপি। এছাড়া আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম একশন সোসাইটি, পাহাড়ি ছাত্র পরিষদ সহ অনেক সংগঠনের নেতারা।

জুলাই সনদ নিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ নিয়ে কাজ চলছে তবে তা হচ্ছে খুব ধীরগতিতে। আমি জানি না এত ধীরগতির কাজ করে তারা সফল হবে কিনা ৷ ১২ ফেব্রুয়ারি আমরা আমাদের দলের পক্ষ থেকে একটি একটি খসড়া সনদ সরকারকে দিয়েছি। কিছুদিন আগে তারা আবার একটা রিফাইন্ড ভার্সন চেয়েছে, আমরা সেটাও দিয়েছি।

তিনি বলেন, আমরা জুলাইয়ের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের যথাযথ মর্যাদা ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেব। সংবিধানের চতুর্থ তফসিলে তার বর্ণনা থাকবে। যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তার স্বীকৃতিও সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী। এসময় তিনি দাবি করেন ৫ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, যে গণতন্ত্র, স্বাধীনতা ও বৈষম্যহীন সমাজ গঠনের জন্য ১৯৭১ সালে লক্ষ শহীদ জীবন দিয়েছিল, তা ভুলে গিয়ে শেখ মুজিব ৪ বছরের মাথায় গণতন্ত্রকেই ভ্যানিশ করে দিল। এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করলো। এটা তারাই করেছে যারা ফ্যাসিবাদের প্রবক্তা। শেখ মুজিবুর রহমান ফ্যাসিস্ট ছিল, তার কন্যা (শেখ হাসিনা) তো ডাবল ফ্যাসিস্ট হয়েছে। বাংলাদেশে ফ্যাসিবাদ কখনো প্রত্যাবর্তন করুক তা বাংলাদেশের মানুষ চায় না। বাংলাদেশে কখনো আওয়ামী ফ্যাসিবাদের জায়গা হবে না। এদেশে আওয়ামী লীগের নামে কোনো রাজনীতি হবে না। আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচার করতে হবে।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে আন্দোলনকারীদের রক্তদানকে যারা কলঙ্কিত করার চেষ্টা করছে, গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ফাটল ধরাতে চাচ্ছে, বিভিন্ন অপ্রীতিকর ঘটনায় বিএনপিসহ অন্যান্য দলের নেতৃস্থানীয় নেতাদের নামে কুৎসা রটানোর চেষ্টা করছে, বিভিন্ন রকমের স্লোগানের মধ্যে দিয়ে বিভক্তি চেষ্টা করছে তারা ফ্যাসিবাদের আগমনকে স্বাগত জানায়।

সালাহউদ্দিন বলেন, বিগত ১৭ বছরের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় ২০২৪ এর জুলাইয়ের ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের সংগঠিত হয়েছে। মাত্র ৩৬ দিনে একটি ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে দেওয়া সম্ভব নয়।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, দুঃখের বিষয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ছাত্রলীগের বিচারের কোনো তৎপরতা আমরা দেখতে পাচ্ছি না। এমনকি বৈষম্যবিরোধী ব্যানারের অনেকের মাঝেও কোনো তৎপরতা দেখতে পারছি না। সম্প্রতি মিটফোর্ডের ঘটনায় মব সৃষ্টি করে আমাদের সর্বোচ্চ নেতাকে নিয়ে কুৎসিত স্লোগান দিয়েছে। মব সৃষ্টি করে যদি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হয় তাহলে ছাত্রদল উপযুক্ত ভাষায় জবাব দেবে।

আমার বার্তা/এমই

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

মায়ের দাফন সম্পন্ন হওয়ার পর গভীর বিষণ্নতা ও নীরবতায় আচ্ছন্ন হয়ে বাসায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক জীবনে যেমন আপসহীন ছিলেন, তেমনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসহীন রাজনীতির প্রতীক বেগম খালেদা জিয়ার দীর্ঘ মহাযাত্রার ঘটল মহাসমাপ্তি। জীবনভর

স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংসদভবন এলাকার জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু