ই-পেপার শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ব্যক্তির নামে হলে কারণ জানানোর নির্দেশ

আমার বার্তা অনলাইন
০৭ অক্টোবর ২০২৫, ১২:৫৮

স্কুল-কলেজের নাম ব্যক্তির নামে হলে কারণ জানানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষা মন্ত্রণালয়ের এক নির্দেশনার পর মাউশি জানায়, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নাম-স্থানের পরিবর্তে ব্যক্তির নামে প্রস্তাব করা হলে কেন তা প্রয়োজন, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা পাঠাতে হবে। এ সংক্রান্ত প্রস্তাব আগামী দুই কার্যদিবসের মধ্যে নির্ধারিত ই-মেইলে পাঠাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি মাউশির মানবসম্পদ (এইচআরএম) ইউনিটের পরিচালক প্রফেসর বি. এম. আব্দুল হান্নানের সই করা এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, যেসব প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রস্তাব পাঠানো হয়েছে, তাদের মধ্যে যদি কারও নাম স্থানের নামে বা ব্যক্তির নামে হয়, তাহলে কেন ব্যক্তির নামে করার প্রয়োজন হয়েছে, তা লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে। এই প্রস্তাবগুলোকে নিকোশ ব্যান ফন্টে ওয়ার্ড ডকুমেন্ট আকারে সফট কপি হিসেবে [email protected] ই-মেইলে পত্র জারির পরবর্তী দুই কার্যদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় থেকে পাওয়া পত্রসহ প্রয়োজনীয় সংযুক্তি মাউশির পক্ষ থেকে সংশ্লিষ্ট কলেজগুলোতে পাঠানো হয়েছে।

যেসব প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রস্তাব

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পত্রে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রস্তাবের বিষয়ে মন্তব্য চাওয়া হয়েছে। এর মধ্যে প্রথম কলেজটি হলো রাজধানীর লালবাগের হাজী সেলিম ডিগ্রি কলেজ; যার প্রস্তাবিত নতুন নাম মেট্রোপলিস ডিগ্রি কলেজ। এতে স্থানের নামে নামকরণের প্রস্তাব করা যেতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

দ্বিতীয় কলেজটি হলো ঢাকার পল্লবীর শেখ ফজিলাতুন্নেসা টিচার্স ট্রেনিং কলেজ; এর প্রস্তাবিত নাম প্রমিনেন্ট টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, যা স্থানের নামে নামকরণের জন্যও উপযুক্ত বলে মাউশি মত দিয়েছে। তৃতীয় কলেজটি হলো বরিশালের আগৈলঝড়ার বাশাইল শহীদ সুকান্ত বাবু কলেজ; এর প্রস্তাবিত নাম বাশাইল কলেজ। এ বিষয়ে স্পষ্টীকরণ প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে।

চতুর্থ কলেজ হলো ভোলার দৌলতখানের আলী আশরাফ মহাবিদ্যালয়; এর নতুন নাম প্রস্তাব করা হয়েছে দলিল উদ্দিন খায়ের হাট মহাবিদ্যালয়। যা স্থানের নামে রাখা যেতে পারে বলে প্রস্তাব করা হয়েছে। আর পঞ্চম নম্বর কলেজ হলো ভোলার চরফ্যাশনের বেগম রহিমা ইসলাম কলেজ; এর প্রস্তাবিত নাম শশীভূষণ কলেজ। এ বিষয়েও মাউশি স্পষ্টীকরণ চেয়েছে।

এ নির্দেশনার অনুলিপি সংশ্লিষ্ট পাঁচটি প্রতিষ্ঠানের অধ্যক্ষদের কাছে পাঠানো হয়েছে।

নতুন বছরে রোজায় বন্ধ থাকবে সব কলেজ, বার্ষিক ছুটি ৭২ দিন

দেশের সব সরকারি-বেসরকারি কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়েছে। এতে

২০২৬ সালের প্রাথমিক বৃত্তিসহ সব পরীক্ষার সময়সূচি প্রকাশ

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে তিনটি

এবার পবিত্র রমজান মাসে খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

২০২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে ১২

রাষ্ট্রীয় শোকের মধ্যেই বছরের প্রথমদিনে হবে বই বিতরণ

আগামী ১ জানুয়ারি শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ। এদিন প্রাক-প্রাথমিক থেকে নবম-দশম পর্যন্ত সব শ্রেণির শিক্ষার্থীদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু