ই-পেপার বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

মালয়েশিয়ায় ডক্টরেট ডিগ্রি পেলেন পাকিস্তানের শেহবাজ শরিফ

আমার বার্তা অনলাইন
০৭ অক্টোবর ২০২৫, ১২:৩৫

ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (আইআইইউএম) পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরিফকে নেতৃত্ব ও সুশাসনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানসূচক ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি প্রদান করেছে।

মঙ্গলবার কুয়ালালামপুরে আইআইইউএম-এর ইসলামিক থট অ্যান্ড সিভিলাইজেশন একাডেমি ক্যাম্পাসে আয়োজিত বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাংবিধানিক প্রধান ও পাহাংয়ের টেংকু আমপুয়ান, টেংকু আজিজাহ আমিনাহ মাইমুনাহ ইসকান্দারিয়া এই ডিগ্রি প্রদান করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন টেংকু আজিজাহ, যিনি শেহবাজ শরিফের চার দশকেরও বেশি সময় ধরে দূরদৃষ্টি, শৃঙ্খলা ও মানবিক সহানুভূতির সঙ্গে জনসেবায় নিবেদিত নেতৃত্বের প্রশংসা করেন।

তিনি বলেন, শেহবাজের প্রবর্তিত ‘পাঞ্জাব এডুকেশন এনডাওমেন্ট ফান্ড’ হাজারো শিক্ষার্থীর জন্য উচ্চশিক্ষার দ্বার উন্মুক্ত করেছে, যারা আগে তা কল্পনাও করতে পারেনি।’

টেংকু আজিজাহ মালয়েশিয়া ও পাকিস্তানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করে জানান, বর্তমানে আইআইইউএম-এ ৮৯ জন পাকিস্তানি শিক্ষার্থী অধ্যয়নরত এবং এখন পর্যন্ত ৩২১ জন পাকিস্তানি শিক্ষার্থী এখান থেকে স্নাতক হয়েছেন।

সম্মাননা গ্রহণ করে শেহবাজ শরিফ বলেন, এই স্বীকৃতি আমার জন্য গভীর গৌরব ও বিনম্র কৃতজ্ঞতার বিষয়। নেতৃত্ব মানে মানুষের সেবা করা—এটাই আমার জীবনের মূল দর্শন।’

তিনি আশা প্রকাশ করেন যে, এই সফর মালয়েশিয়া ও পাকিস্তানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে একাডেমিক সহযোগিতা আরও জোরদার করবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী মুসলিম বিশ্বের ঐক্য, সহমর্মিতা ও নৈতিক দৃঢ়তার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের উচিত ইসলামের মৌলিক মূল্যবোধে অটল থেকে বিভাজন, সংঘাত ও দারিদ্র্য দূর করা।

তিনি আরও উল্লেখ করেন, মালয়েশিয়া ও পাকিস্তান উভয় দেশেই তরুণ জনগোষ্ঠী বিপুল সম্ভাবনার প্রতীক, তাই তরুণদের মানবতার কল্যাণে কাজ করার সুযোগ সৃষ্টিতে নেতৃত্বের দায়বদ্ধতা অপরিসীম।

আমার বার্তা/এল/এমই

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার ৮০

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে চলন্ত ভ্যানে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন

ঢাকা থেকে ৪৩৪ কি.মি দূরের ভারতের জলপাইগুড়ির মানুষ কাঁদছেন খালেদার জন্য

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ ছাড়িয়ে ভারতের জলপাইগুড়িতে। ঢাকা

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কি

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কিরাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে ২০টি পয়েন্ট সম্বলিত নতুন যে শান্তি পরিকল্পনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু