ই-পেপার মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

স্ন্যাপচ্যাটের বিশেষ ফিচার ব্যবহারে এখন খরচ করতে হবে টাকা

আমার বার্তা অনলাইন
০৭ অক্টোবর ২০২৫, ১২:৪৭

বর্তমানে সামাজিক যোগাযোগের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্মে পরিণত হয়েছে স্ন্যাপচ্যাট। নতুন নতুন ফিচার যুক্ত হওয়ায় এটি ব্যবহারেও এসেছে নতুনত্ব। ব্যবহারকারীর সুবিধার জন্য বিভিন্ন ফিচার যুক্ত করে প্ল্যাটফর্মটি। তবে এবার ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ দিলো স্ন্যাপচ্যাট।

এই অ্যাপের বড় আকর্ষণ ছিল, ছবি বা ভিডিওর বিনামূল্যের ব্যাকআপ। কিন্তু সেদিন শেষ হতে চলেছে। স্ন্যাপচ্যাটের পক্ষ থেকে জানানো হয়েছে এবার থেকে মেমোরি স্টোরেজ করতে গেলে খসাতে হবে পকেটের টাকা। যেভাবে গুগল ক্লাউড ও আইক্লাউডে টাকার বিনিময়ে স্টোরেজ পাওয়া যায়, সেভাবেই স্ন্যাপচ্যাটেও এবার স্টোরেজ কিনতে হবে ব্যবহারকারীদের।

তবে বিনামূল্যে ফাইল যে একেবারেই সেভ রাখা যাবে না তা নয়। সেক্ষেত্রে সর্বোচ্চ স্টোরেজ ৫ জিবি। এর বেশি হলেই অর্থের বিনিময়ে স্টোরেজ কিনতে হবে। গুগলের মতোই ব্যাপারটা। তবে গুগল ব্যবহারকারীদের ১৫ জিবি ফ্রি স্টোরেজ দিয়ে থাকে। সেখানে স্ন্যাপচ্যাট মাত্র ৫জিবি দেবে।

তিন ধরনের স্টোরেজ কেনা যাবে। ১০০ জিবি, ২৫৬ জিবি এবং ৫ টিবি। এর মধ্যে ১০০ জিবির খরচ পড়বে ১.৯৯ ডলার প্রতি মাসে। বাংলাদেশি মুদ্রায় তা ২৪২ টাকা। ২৫৬ জিবির জন্য খরচ পড়বে মাসিক ৬ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৭২৭ টাকা। অন্যদিকে স্ন্যাপচ্যাট প্রিমিয়াম ৫টিবি কেনা যাবে মাসিক ১৬ ডলারে। যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৯৪০ টাকা।

এই সিদ্ধান্তে ব্যবহারকারীরা মোটেই খুশি হতে পারছেন না। অনেক বছর ধরে তাদের নানা ছবি-ভিডিওর মেমোরি সেভ করা আছে স্ন্যাপচ্যাটে। কিন্তু এবার অর্থ খরচ না করলে সেই ব্যাকআপ আর থাকবে না। ফলে হারাতে পারেন মেমোরি।

তবে এখনই তা বন্ধ হচ্ছে না। স্ন্যাপচ্যাটারদের ১২ মাসের অস্থায়ী স্টোরেজ দেওয়া হচ্ছে। কিন্তু এরপর থেকে আপগ্রেড না করলে মেমোরি থেকে মুছে দেওয়া হবে সব ছবি-ভিডিও। পাশাপাশি ব্যবহারকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে, এখনই সব ফাইল ডাউনলোড করে নেওয়ার জন্য।

আমার বার্তা/এল/এমই

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

গুগলের এইআই চ্যাটবট জেমিনি এখন কেবল একটি চ্যাটবট নয়, এটি আপনার সৃজনশীল সঙ্গী। কৃত্রিম বুদ্ধিমত্তাকে

এবার এআই নিয়ে সতর্ক করলেন ‘এআইয়ের গডফাডার’ জিওফ্রে হিনটন

কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) মতো নতুন প্রযুক্তি নিয়ে ফের সতর্ক করলেন কৃত্তিম বুদ্ধিমত্তার বা এআইয়ের গডফাদার

এবার বদলানো যাবে পুরোনো ই-মেইল অ্যাড্রেস

দীর্ঘদিন ধরেই জিমেইল ব্যবহারকারীদের একটি বড় অভিযোগ ছিল একবার ইমেইল ঠিকানা খুললে তা আর পরিবর্তন

যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নিশ্চিত করতে নতুন চুক্তি

যুক্তরাষ্ট্রে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটতে যাচ্ছে। মার্কিন বিনিয়োগকারীদের একটি জোটের সঙ্গে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু