ই-পেপার বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

আবরার ফাহাদ হত্যা: ৬ বছরেও কার্যকর হয়নি রায়

আমার বার্তা অনলাইন
০৭ অক্টোবর ২০২৫, ১১:৪৬
আপডেট  : ০৭ অক্টোবর ২০২৫, ১১:৫১

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৬ বছর পার হলেও চূড়ান্ত বিচারপ্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। হাইকোর্টে রায়ের পরও আপিল বিভাগের কার্যক্রম শুরু হয়নি, বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা।

২০১৯ সালের ৭ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে পিটিয়ে হত্যা করা হয় আবরারকে। তার রক্তাক্ত নিথর দেহ উদ্ধার হয় কক্ষটির সামনের সিঁড়ি থেকে। ঘটনার পরদিনই নিহত আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে বুয়েট ছাত্রলীগের ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানির পর ২০২১ সালে বিচারিক আদালত ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। চলতি বছরের মার্চে হাইকোর্ট এই রায় বহাল রাখে। তবে এরপর কয়েকজন আসামি আপিল বিভাগে আবেদন করলেও এখনো সেখানে শুনানি শুরু হয়নি।

আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু দাবি করেন, ‘দুই রায়েই বেশ কিছু আইনি ত্রুটি রয়েছে। আপিল বিভাগে আমরা সেসব তুলে ধরব।‘ অন্যদিকে, রাষ্ট্রপক্ষ জানিয়েছে, আপিলপত্র পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আবরারের বাবা বরকত উল্লাহ বিচার বিলম্বে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা এখনো নিরাপত্তাহীনতায় ভুগছি। দ্রুত মামলার নিষ্পত্তি ও রায় কার্যকর হওয়া জরুরি।‘

তিনি মনে করেন, রাষ্ট্রের দায়িত্ব ছিল তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত বিচারপ্রক্রিয়া সম্পন্ন করা।

আবরারের স্মৃতি ধরে রাখতে বুয়েট শেরেবাংলা হল প্রাঙ্গণে নির্মাণ করা হয়েছে ‘আবরার স্মৃতিফলক’। হল প্রশাসনের উদ্যোগে এটি নির্মাণ করা হয়, যাতে শিক্ষার্থীরা তার স্মৃতিকে সম্মান জানাতে পারে।

আমার বার্তা/জেএইচ

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী বেগম খালেদা

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

‘ইংরেজি নববর্ষ ২০২৬’ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী
  • সর্বশেষ
  • জনপ্রিয়