ই-পেপার সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

বেনাপোল সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি

বেনাপোল (যশোর) প্রতিনিধি:
০১ জুন ২০২৬, ১৯:২৪
বেনাপোল সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি

যশোরের বেনাপোল সীমান্তে আন্তর্জাতিক আইন অমান্য করে কথিত ‘বাংলাদেশী’ আখ্যা দিয়ে একদল নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার (৩১ মে) গভীর রাতে সাদিপুর সীমান্তে বিএসএফের এই অপতৎপরতা প্রতিহত করেছে বিজিবি। সোমবারও (১ জুন) ৮ থেকে ১০ জনের ওই দলটি ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় (জিরো লাইন) অবস্থান করছে।

বিজিবি সূত্র জানায়, সোমবার রাতে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার জয়ন্তীপুর সীমান্ত দিয়ে কাঁটাতারের গেট খুলে ওই ব্যক্তিদের বাংলাদেশে ঠেলে দেয়ার চেষ্টা করে বিএসএফ। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের উত্তরে সাদিপুর খড়ের মাঠ এলাকার সীমান্ত পিলার নম্বর ১৯/এস ৬-এর কাছে তাদের জড়ো করা হয়। সেখানে আগে থেকেই সতর্ক অবস্থানে থাকা বিজিবি টহল দল বিএসএফের এই পুশইন চেষ্টা রুখে দেয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম খান সাংবাদিকদের জানান, রাতভর সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার ছিল। বিএসএফের পুশইন অপতৎপরতা রুখে দিতে সাদিপুরসহ জেলার সব সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, বিএসএফের ঠেলে পাঠানো ৮-১০ জন নারী-পুরুষ ও শিশু বর্তমানে সাদিপুর মাঠের জিরো লাইনে অবস্থান করছে। যেকোনো সীমান্ত দিয়ে এই পুশব্যাকের চেষ্টা হতে পারে বলে আমরা সতর্ক রয়েছি এবং এটি কোনোভাবেই হতে দেয়া হবে না। উদ্ভূত পরিস্থিতি সমাধানে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

আমার বার্তা/আজিবর রহমান/এমই

দুই ঘণ্টার মধ্যে ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, মেজরকে চেইঞ্জ করছি: এমপি মাসুদ

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য (এমপি) শফিকুল ইসলামের (মাসুদ) বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে

চট্টগ্রামে আবারও নিষিদ্ধ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীর ঝটিকা মিছিল

চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় আবারও বড় ধরনের ঝটিকা মিছিল করেছে নিষেধাজ্ঞাপ্রাপ্ত ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটিতে

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে শিবচরে সেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর

ঘুমের মধ্যে সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু

চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের যদুপুর গ্রামে সাপের কামড়ে ক্বারী শাফায়াত উল্লাহর (৩৭) নামের এক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি

অন্যান্য দেশের সাথে তুলনা করলে বাংলাদেশে এখনও তেলের দাম অনেক কম

ভারতে বিশ্বকাপ দেখাবে জি এন্টারটেইনমেন্ট, কথা চলছে বাংলাদেশের

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে ৩০ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ পাবে ইরান

দুই ঘণ্টার মধ্যে ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, মেজরকে চেইঞ্জ করছি: এমপি মাসুদ

উত্তরার মেট্রোরেল এলাকায় নতুন করে গাছ লাগিয়ে সবুজায়ন করা হয়েছে

দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো মে মাসে

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ডিপিএলে বিসিবি খাবার দেওয়ায় চিন্তামুক্ত থাকছে দলগুলো

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন

ইসলামী ব্যাংক নিয়ে আইন মেনেই সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক

এলার্জি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে গরু-মহিষের মাংস কতটুকু খাবেন

১৬ বছরের প্রাতিষ্ঠানিক অবক্ষয় ও ধ্বংসস্তূপ তিন মাসে দূর করা সম্ভব নয়

ইরানের সঙ্গে চুক্তি যুক্তরাষ্ট্রের জন্য ভালো হবে: সমালোচকদের ট্রাম্প

নয়াদিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠকে বসছে বিএসএফ-বিজিবি

বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

মে মাসে নগদে সর্বোচ্চ লেনদেনের নতুন রেকর্ড

ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে কেউ রক্ষা পাবেন না: রিজভী

চট্টগ্রামে আবারও নিষিদ্ধ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীর ঝটিকা মিছিল

বিশ্বকাপে নজরে রাখার মতো ১০ খেলোয়াড়