ই-পেপার বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

টয়লেটের রাস্তার নানা রোগ ও তার প্রতিরোধে করণীয়

ডা. মোহা. মেজবাহুল  বাহার
০১ জুন ২০২৬, ১০:১৮

পায়ুপথের রুগ গুলো কী:

পায়ুপথ বা টয়লেটের রাস্তার প্রধান রোগগুলোর মধ্যে পাইলস (অর্শ), অ্যানাল ফিসার (গেজ বা ফেটে যাওয়া), এবং ফিস্টুলা অন্যতম। এসব রোগের মূল কারণ হলো কোষ্ঠকাঠিন্য ও মলত্যাগে অতিরিক্ত চাপ দেওয়া ইত্যাদি।

প্রধান রোগসমূহ:

পাইলস বা অর্শ্বরোগ:

মলদ্বার বা এর ভেতরের অংশের শিরা ফুলে গিয়ে মাংসপিণ্ড তৈরি হওয়া। এতে মলত্যাগের সময় উজ্জ্বল লাল রক্ত যায়।

অ্যানাল ফিসার (গেজ):

মলত্যাগের সময় শক্ত মল বা অতিরিক্ত চাপের কারণে মলদ্বারের চারপাশের চামড়া ফেটে যাওয়া। তীব্র ব্যথা ও জ্বালাপোড়া হয়।

ফিস্টুলা ও অ্যাবসেস:

মলদ্বারের ভেতরের গ্রন্থিতে ইনফেকশন হয়ে পুঁজ জমা হওয়া এবং ফেটে গিয়ে নালি তৈরি হওয়া।

প্রতিরোধ ও প্রতিকারে করণীয়:

১.⁠ ⁠খাদ্যাভ্যাস ও জীবনযাত্রাআঁশযুক্ত খাবার: প্রতিদিনের খাদ্যতালিকায় শাকসবজি, ফলমূল এবং সালাদ বেশি রাখুন, যা মল নরম করতে সাহায্য করে।পানি পান: প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ (কমপক্ষে ২-৩ লিটার) পানি পান করুন।ইসবগুলের ভুসি: কোষ্ঠকাঠিন্য থাকলে রাতে ঘুমানোর আগে এক গ্লাস পানিতে ইসবগুলের ভুসি ভিজিয়ে খেতে পারেন।

২.⁠ ⁠মলত্যাগের সঠিক নিয়মনিয়মিত অভ্যাস: প্রতিদিন একই সময়ে মলত্যাগের অভ্যাস করুন। মলত্যাগের বেগ হলে চেপে রাখবেন না।জোর প্রয়োগ না করা: টয়লেটে গিয়ে অতিরিক্ত চাপ দেওয়া বা দীর্ঘক্ষণ বসে থাকা থেকে বিরত থাকুন।

৩.⁠ ⁠ঘরোয়া পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা : সিজ বাথ (Sitz Bath): মলদ্বারের ব্যথায় আরাম পেতে কুসুম গরম পানিতে সামান্য লবণ দিয়ে কোমর ডুবিয়ে ১০-১৫ মিনিট বসে থাকতে পারেন।

৪.⁠ ⁠⁠পরিস্কার রাখা: মলত্যাগের পর মলদ্বার আলতোভাবে ধুয়ে পরিষ্কার ও শুকনো রাখুন।

৫.⁠ ⁠⁠কখন ডাক্তারের কাছে যাবেন?প্রাথমিক পর্যায়ে খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে সমস্যা সমাধান সম্ভব হলেও, মলত্যাগের সময় অতিরিক্ত রক্তপাত, অসহ্য ব্যথা বা মলদ্বারে বড় কোনো মাংসপিণ্ড দেখা দিলে দ্রত কলোরেকটাল সার্জনের পরামর্শ নেওয়া উচিত।

লেখক:

ডা. মোহা. মেজবাহুল বাহার

MBBS,FCPS (কলোরেকটাল সার্জারী)

FCPS (জেনারেল সার্জারী)

MRCS(এডিনবার্গ)

FRCS (এডিনবার্গ)

কলোরেক্টাল এন্ড পেলভিক ফ্লোর সার্জন।

সহকারী অধ্যাপক

কলোরেক্টাল সার্জারী বিভাগ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা।

চেম্বারঃ

পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ ভবন-৬, রোড, ২, ধানমন্ডি, ঢাকা।

হট লাইনঃ

01711379724

09666787801

পায়ুপথের যত রুগ ও তার আধুনিক চিকিৎসা 

হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামক ভাইরাস সংক্রমণের ফলে পায়ুপথের ক্যানসার হওয়ার আশঙ্কা থাকে। তবে অনেকাংশেই এই রোগ প্রতিরোধ করা সম্ভব। কারা

প্রচণ্ড গরমে ব্যায়াম বা হাঁটার সময়ে সতর্কতা 

নিয়মিত হাঁটা বা ব্যায়ামের অভ্যাস যাঁদের আছে, তাঁরা এই তীব্র তাপপ্রবাহের সময় অস্বস্তিতে ভোগেন। অনেকে

একদিনে হাম ও হামের উপসর্গে ৮ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সারাদেশে নিশ্চিত ও সন্দেহজনক হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় এ মৃত্যুর

আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার: স্বাস্থ্যমন্ত্রী

আদ্-দীন হাসপাতালের ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় জনস্বার্থে সরকার কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পিছপা হবে না।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনেক সভায় ৩৩ জেলার সার্কিট হাউসসহ ১০ প্রকল্প অনুমোদন

২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের বিরুদ্ধে তিতাসের অভিযান

সাগর পথে ইউরোপে যাওয়ার চেষ্টা, আটকে কিডনি রেখে দেওয়া হয়েছে অনেকের!

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

পায়ুপথের যত রুগ ও তার আধুনিক চিকিৎসা 

প্রচণ্ড গরমে ব্যায়াম বা হাঁটার সময়ে সতর্কতা 

পিকআপভ্যান ভর্তি গাঁজা নিয়ে ঢাকায়, পথে ধরা ২ কারবারি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন: শিক্ষামন্ত্রী

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

হাসপাতালে চিকিৎসাধীন শিশু, ওষুধ দেওয়ার কথা বলে মাকে ধর্ষণ

সরানো হলো ওবায়দুরকে, নতুন শিল্প সচিব আব্দুন নাসের

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ

মৌচাকে স্বেচ্ছাসেবক দল নেতা খুনের ঘটনায় দুজন আটক

বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবে সচেতন গ্রাহক ফোরাম

বাংলা-ইতিহাসসহ ৬ বিষয়ের অনার্স বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি

মেসির ব্যঙ্গচিত্র ঘিরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ৪

গজারিয়া সাবরেজিস্টার অফিসে আওয়ামিলীগ নেতা কালা লিয়াকতের দাপট 

ফাউলের অভিনয় করলেই দেখতে হবে হলুদ কার্ড

আসছে চার প্রান্তিকে রিটার্ন দাখিলের সুবিধা, প্রথম প্রান্তিকে দিলে করছাড়