ই-পেপার শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

এ বছর সৌদিতে পবিত্র হজ পালনে গিয়ে এখন পর্যন্ত ৪১ বাংলাদেশির মৃত্যু

আমার বার্তা অনলাইন:
০১ জুন ২০২৬, ১১:১৯

সৌদি আরবে আরও চারজন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এ নিয়ে সৌদি আরবে হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৪১ জন হাজি মৃত্যুবরণ করেছেন। অন্যদিকে রোববার (৩১ জুন) দিবাগত রাত ৩টা পর্যন্ত ২৮টি ফিরতি ফ্লাইটে মোট ১১ হাজার ৬১৩ জন হাজি বাংলাদেশে পৌঁছেছেন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। গত ২৬ মে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়।

বুলেটিন অনুযায়ী, সৌদি আরবে মৃত্যুবরণ করা বাংলাদেশি হাজিদের মধ্যে ২৭ জন পুরুষ ও ১৪ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩০ জন এবং মদিনায় ১১ জনের মারা গেছেন।

দেশে ফেরা ১১ হাজার ৬১৩ হাজির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ২৫৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ৩৬০ জন রয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬টি, সৌদি এয়ারলাইন্স ৮টি এবং ফ্লাইনাস ১৪টি ফ্লাইট পরিচালনা করেছে।

হজ বুলেটিনে আরও জানানো হয়, সৌদি আরবের বিভিন্ন স্থানীয় হাসপাতালে মোট ১৭৯ জন হাজি চিকিৎসাসেবা নিয়েছেন। বর্তমানে ২৬২ জন হাজি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

এবার বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়। হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট ছিল ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট ২১ মে। অন্যদিকে ফিরতি ফ্লাইট কার্যক্রম শুরু হয়েছে ৩০ মে থেকে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

মুসলিমদের আল্লাহর নামগুলোর জ্ঞান অর্জনের আহ্বান কাবার ইমামের

আল্লাহ তায়ালার মহান দুই নাম আল-হাই (চিরঞ্জীব) ও আল-কাইয়ুম (স্বয়ংসম্পূর্ণ)—এর অর্থ, গুরুত্ব ও ইসলামী আকীদায়

শুক্রবারের দিনের ভাবনা

শুক্রবারের ভোরের একটি নিজস্ব স্বভাব আছে। অন্য দিনের সূর্যও আলো দেয়, কিন্তু জুমার সকালের আলো

সালাতুত তাসবিহতে তাসবিহের সংখ্যা কম-বেশি হলে করণীয়

নফল নামাজগুলোর মধ্যে সালাতুতু তাসবিহ অন্যতম। সালাতুতু তাসবিহের নামাজের ফজিলতের মধ্যে অন্যতম হলো বিগত জীবনের

জুমার দিন সুরা কাহাফ পড়লে মিলবে যে সুসংবাদ

সপ্তাহের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন জুমাবার। ইসলামে এ দিনকে মুসলমানদের ঈদের দিন বলা হয়েছে। এই দিনে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইটভাটা ও শব্দদূষণ রোধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

নরসিংদীতে ডাকাতিতে বাধা দেওয়ায় একজনকে কুপিয়ে হত্যা

অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

দায়িত্ব নিয়ে দেখলাম এটি খুবই সহজ কাজ: বিএসইসি চেয়ারম্যান

টেকনাফে অটোরিকশায় মিলল সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীন অন্যতম প্রধান অংশীদার: তথ্যমন্ত্রী

সমৃদ্ধির স্বার্থেই ঢাকার পাশে প্রয়োজন বেইজিংকে: মির্জা ফখরুল

বাংলাদেশ-চীনের সম্পর্ক এখন ইতিহাসের অন্যতম সেরা পর্যায়ে: রাষ্ট্রদূত

মার্কিন হামলায় ইরানের ১০ হাজার মানুষের পানি সরবরাহ বন্ধ

দুর্যোগের স্থায়ী সমাধান করতে চায় সরকার: সালাহউদ্দিন আহমদ

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথে বার্নহ্যাম, শপথ নিচ্ছেন কবে?

আতিফ আসলামের কনসার্টের টিকিট বিক্রির নামে প্রতারণা, যুবক গ্রেপ্তার

রাজধানীর মতিঝিলে শুটার বাপ্পিসহ গ্রেপ্তার ৫, উদ্ধার ৩ বিদেশি আগ্নেয়াস্ত্র

সিলেটে হামের উপসর্গ নিয়ে এক দিনে ৩ শিশুর মৃত্যু

অবশেষে উঠে এল জিয়াউর রহমানের পলাতক খুনিকে গ্রেপ্তারের গল্প

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ

ঋণসংকটের সমাধানে জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ার আহ্বান

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কি চলতি মাসেই

শিক্ষামন্ত্রীকে নিজ এলাকায় পেয়ে যে দাবি জানালেন নওগাঁর এমপি