ই-পেপার মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপ ফাইনালের শোয়ে পারিশ্রমিক পাননি বিটিএস-শাকিরা-ম্যাডোনারা!

আমার বার্তা অনলাইন:
২১ জুলাই ২০২৬, ১২:৫৭

২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের বহুল আলোচিত হাফটাইম শোতে গান পরিবেশন করেছিলেন বিটিএস, শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবারের মতো সংগীত তারকারা। কিন্তু এই ঐতিহাসিক পরিবেশনার জন্য নির্দিষ্ট কোনো ফি দেওয়া হয়নি তাদের। বলা হচ্ছে, এই পারিশ্রমিক প্রাপ্তির চেয়ে বিশ্বব্যাপী বিপুল পরিচিতি ও ব্যবসায়িক সুবিধাকেই তাদের প্রধান প্রাপ্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ১৯ জুলাই স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল ম্যাচের বিরতিতে আয়োজিত এই সুপার বোল ধাঁচের শোতে অংশ নেওয়া তারকাদের নির্দিষ্ট কোনো ফি দেওয়া হয়নি। এনএফএল ‘সুপার বোল’ হাফটাইম শোয়ের অনুকরণেই মূলত ফিফা এই নীতি গ্রহণ করে। যেখানে তারকাদের পারিশ্রমিকের পরিবর্তে পুরো পরিবেশনার প্রযোজনা, মঞ্চ প্রস্তুত ও অন্যান্য লজিস্টিকস খরচ বহন করে আয়োজক সংস্থা। তবে রিহার্সাল চলাকালীন অংশ নেওয়া শিল্পীদের সামান্য পরিমাণ দৈনন্দিন ভাতা প্রদান করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বজুড়ে শতকোটি দর্শকের সামনে সরাসরি পারফর্ম করার এই সুযোগ আন্তর্জাতিক তারকাদের জন্য বিশাল বাণিজ্যিক দরজা খুলে দেয়। সাধারণত এমন বড় মঞ্চে পারফর্ম করার পর সংশ্লিষ্ট শিল্পীদের গান বিক্রি, ডিজিটাল স্ট্রিমিং ও সোশাল মিডিয়ায় অনুরাগী বৃদ্ধির হার কয়েক গুণ বেড়ে যায়। আগের বিশ্বকাপগুলোতেও শিল্পীরা একই নীতিতে পারফর্ম করেছিলেন, যা পরবর্তীতে তাদের সংগীতে ব্যবসায়িক সফলতা এনে দেয়।

ফিফার বর্ধিত বিনোদন কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত প্রায় ১১ মিনিটব্যাপী এই জমকালো শোতে একই সাথে চার আন্তর্জাতিক সংগীত তারকার পারফরম্যান্স তুলে ধরা হয়। ফুটবলের সবচেয়ে বড় এই মঞ্চে দ্রুতগতির ও উদ্ভাবনী মঞ্চায়নের মাধ্যমে চার শিল্পীর গান উপভোগ করেন বিশ্বজুড়ে থাকা কোটি কোটি দর্শক।

দিল্লিতে বিক্ষোভকারীদের সমর্থন দিলেন যেসব বলিউড তারকা

  ভারতের রাজধানী দিল্লিজুড়ে চলছে ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলন। এরমধ্যে এই অন্দোলন আরও জোরালো হয়ে ওঠেছে।

ভারতে আন্দোলন ঘিরে অভিনেত্রী স্বরার স্বামী গ্রেপ্তার, বলিউডের নিন্দা

ভারতের ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) আয়োজিত আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী ও

শাকিব খানের নতুন সিনেমা ‘নিঃস্ব’

‘বরবাদ’ সিনেমার অভূতপূর্ব সাফল্যের পর আবার নতুন কাজ নিয়ে প্রেক্ষাগৃহে ফিরছে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকা

সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে আবেগঘন ইয়ামি

কঠোর পরিশ্রম আর অধ্যবসায় কখনো বৃথা যায় না তারই প্রমাণ মিলল বিনোদন জগতের অন্যতম সেরা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্র আন্দোলন এখন সংসদ ভবনমুখী, সামলাতে পারবে মোদী সরকার?

পাটজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণে দুই মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ

এমপির বক্তব্যের সঙ্গে মিলছে না নতুন ফুটেজ, ‘নীলার বাড়ি’ নিয়ে বিতর্ক

স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষক, ঋণ খেলাপিদের অযোগ্য ঘোষণার সুপারিশ

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

তথ্য অধিকার আইন বাস্তবায়নে কর্মকর্তাদের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ

কসবা সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, বন বিভাগের উপস্থিতিতে অবমুক্ত

বেনজীরের বিষয় দুদকের কাছে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ

এমপি গাজী নজরুলের ঘটনায় ‘তথ্য-উপাত্ত’ নিয়ে ব্যবস্থা নেবে জামায়াত

প্রশাসকদের সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে নতুন গতি এসেছে: প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস পরিবর্তন করা জরুরি

বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত

বদলির তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিসে ঢুকতে পারি না: শিক্ষামন্ত্রী

বগুড়ায় পুকুরে ডুবে ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু

জিয়া হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

বিমসটেকে ভিসা সহজীকরণের উদ্যোগ নেওয়া হ‌য়ে‌ছে: মহাসচিব

এবার মোদির বাসভবনের সামনে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বিক্ষোভ

শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, সঠিক ব্যবহার শেখাতে হবে: প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতির সাথে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ