ই-পেপার মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

দিল্লিতে বিক্ষোভকারীদের সমর্থন দিলেন যেসব বলিউড তারকা

আমার বার্তা অনলাইন:
২১ জুলাই ২০২৬, ১৩:২৪

ভারতের রাজধানী দিল্লিজুড়ে চলছে ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলন। এরমধ্যে এই অন্দোলন আরও জোরালো হয়ে ওঠেছে। সোমবার দিল্লিতে ককরোচ জনতা পার্টির (CJP) ‘সংসদ চলো’ কর্মসূচির পর বলিউডের অনেক তারকা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানান। একইসঙ্গে তারা বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের বলপ্রয়োগ নিয়েও প্রশ্ন তুলছেন।

বলিউড অভিনেত্রী হুমা কুরেশি জানান, বিক্ষোভের দৃশ্যগুলো দীর্ঘ সময় তার মনে থাকবে। এ ছাড়া শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর এতটা ‘নির্মম বলপ্রয়োগ ও লাঠিচার্জ’ দেখে তিনি গভীরভাবে মর্মাহত হয়েছেন।

অভিনেত্রী ভূমি পেড়নেকর শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন। অভিনেত্রীর ভাষ্য ‘সহিংসতা কখনোই সমাধান হতে পারে না।’

তিনি বলেন, ‘দেশের দায়িত্ব হলো তরুণদের এই আন্দোলনকে সহিংসতায় রূপ নিতে না দেওয়া। একই সঙ্গে এর মূল উদ্দেশ্য যেন হারিয়ে না যায় তা নিশ্চিত করা। গণতন্ত্র সংলাপের ভিত্তিতেই গড়ে ওঠে। বিক্ষোভের সবকিছুর সঙ্গে আমি একমত নাও হতে পারি। কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, অর্থবহ সংলাপ থেকেই সংস্কারের সূচনা হয়। এই বিষয়টির কেন্দ্রবিন্দুতে আমাদের শিক্ষার্থীদেরই থাকতে হবে। এ ছাড়া ভারত একটি বৃহৎ ও বৈচিত্র্যময় দেশ। সব বিষয়ে নাগরিকদের মত এক নাও হতে পারে। তাই বলপ্রয়োগের আগে প্রত্যেক নাগরিকের কথা মর্যাদার সঙ্গে শোনা উচিত।’

পাঞ্জাবি অভিনেতা ও গায়ক দিলজিৎ দোসাঞ্জ মঙ্গলবার শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপের সমালোচনা করেন। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘যা ঘটেছে তা দুঃখজনক। শিক্ষার্থীদের সঙ্গে এভাবে আচরণ করা উচিত নয়।’

‘জনগণের কণ্ঠই ঈশ্বরের কণ্ঠ’ উল্লেখ করে দোসাঞ্জ কর্তৃপক্ষের প্রতি শিক্ষার্থীদের অভিযোগ ও দাবিগুলো শোনার আহ্বান জানান।

অভিনেতা দম্পতি রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজাও বিক্ষোভকারীদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। তারা বিক্ষোভকারীদের কথা শোনার আহ্বান জানিয়েছেন।

এই দম্পতির মতে, তারাই আমাদের গণতন্ত্রের প্রাণস্পন্দন এবং দেশের ভবিষ্যতের প্রকৃত নির্মাতা। আসুন, আমরা তাদের কথা শুনি, তাদের পাশে দাঁড়াই এবং তাদের ক্ষমতায়ন করি।

এদিকে বিক্ষোভ মিছিল শুরুর আগে প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি এবং অভিনেতা-নির্মাতা প্রকাশ রাজ দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন।

বিশ্বকাপ ফাইনালের শোয়ে পারিশ্রমিক পাননি বিটিএস-শাকিরা-ম্যাডোনারা!

২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের বহুল আলোচিত হাফটাইম শোতে গান পরিবেশন করেছিলেন বিটিএস, শাকিরা, ম্যাডোনা ও

ভারতে আন্দোলন ঘিরে অভিনেত্রী স্বরার স্বামী গ্রেপ্তার, বলিউডের নিন্দা

ভারতের ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) আয়োজিত আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী ও

শাকিব খানের নতুন সিনেমা ‘নিঃস্ব’

‘বরবাদ’ সিনেমার অভূতপূর্ব সাফল্যের পর আবার নতুন কাজ নিয়ে প্রেক্ষাগৃহে ফিরছে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকা

সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে আবেগঘন ইয়ামি

কঠোর পরিশ্রম আর অধ্যবসায় কখনো বৃথা যায় না তারই প্রমাণ মিলল বিনোদন জগতের অন্যতম সেরা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা মোকাবেলায় খাল খনন কর্মসূচি যুগান্তকারী পদক্ষেপ, বাস্তবচিত্র ফুটে উঠেছে

ছাত্র আন্দোলন এখন সংসদ ভবনমুখী, সামলাতে পারবে মোদী সরকার?

পাটজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণে দুই মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ

এমপির বক্তব্যের সঙ্গে মিলছে না নতুন ফুটেজ, ‘নীলার বাড়ি’ নিয়ে বিতর্ক

স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষক, ঋণ খেলাপিদের অযোগ্য ঘোষণার সুপারিশ

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

তথ্য অধিকার আইন বাস্তবায়নে কর্মকর্তাদের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ

কসবা সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, বন বিভাগের উপস্থিতিতে অবমুক্ত

বেনজীরের বিষয় দুদকের কাছে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ

এমপি গাজী নজরুলের ঘটনায় ‘তথ্য-উপাত্ত’ নিয়ে ব্যবস্থা নেবে জামায়াত

প্রশাসকদের সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে নতুন গতি এসেছে: প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস পরিবর্তন করা জরুরি

বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত

বদলির তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিসে ঢুকতে পারি না: শিক্ষামন্ত্রী

বগুড়ায় পুকুরে ডুবে ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু

জিয়া হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

বিমসটেকে ভিসা সহজীকরণের উদ্যোগ নেওয়া হ‌য়ে‌ছে: মহাসচিব

এবার মোদির বাসভবনের সামনে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বিক্ষোভ

শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, সঠিক ব্যবহার শেখাতে হবে: প্রতিমন্ত্রী