ই-পেপার সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

রামিসা হত্যা: আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

আমার বার্তা অনলাইন:
০১ জুন ২০২৬, ১০:২৫

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন (চার্জ গঠন) শুনানি আজ সোমবার (১ জুন) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে কি না, সে বিষয়ে আজ সিদ্ধান্ত দেবেন আদালত। এর আগে মামলার প্রধান আসামি সোহেল ও তার স্ত্রীকে আদালতে আনা হলো।

আদালত সূত্রে জানা গেছে, সকাল পৌনে ৮টার দিকে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে প্রিজনভ্যানে করে আদালতে আনা হয়। পরে তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়।

ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত গত ২৪ মে চার্জশিট আমলে নিয়ে আজকের দিন অভিযোগ গঠন শুনানির জন্য নির্ধারণ করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান ভূঁইয়া সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চার্জশিট গ্রহণ করে মামলাটি শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন।

অভিযোগপত্রে প্রধান আসামি সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার এবং স্বপ্না আক্তারের বিরুদ্ধে অপরাধে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। ডিএনএ রিপোর্ট, ময়নাতদন্ত প্রতিবেদন ও ফরেনসিক আলামতের ভিত্তিতে চার্জশিট প্রস্তুত করা হয়েছে বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

গত ১৯ মে পল্লবীর মিরপুর-১১ এলাকার একটি বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা করেন।

ঘটনার পর স্বপ্না আক্তারকে প্রথমে আটক করা হয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেফতার করে পুলিশ। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আদালতে দেওয়া জবানবন্দিতে সোহেল রানা অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে নোটিশ

দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের জরুরি চিকিৎসা সেবার মান যাচাই, অনিয়ম প্রতিরোধে

শুরু হচ্ছে শিশু রামিসা হত্যা মামলার বিচারকাজ, সোমবার চার্জগঠন শুনানি

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেফতার সোহেল রানা

দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডে একাধিক নবজাতকের মৃত্যু ও অসুস্থতার ঘটনায়

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুদে বিজ্ঞানীদের খোঁজে দেশজুড়ে শুরু হচ্ছে জাতীয় উদ্ভাবন ও বিজ্ঞান মেলা

ইরানের গোরুক শহর ও কেশম দ্বীপের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

এ বছর সৌদিতে পবিত্র হজ পালনে গিয়ে এখন পর্যন্ত ৪১ বাংলাদেশির মৃত্যু

ট্রেনে জনস্রোত, ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ

চামড়া সংরক্ষণে বিভাগীয় শহরে হবে আধুনিক স্লটার হাউজ: বাণিজ্যমন্ত্রী

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় পারাপার ৩৫ হাজারের বেশি যানবাহন

মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

ভোক্তাপর্যায়ে ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের

রামিসা হত্যা: আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণে নারীসহ ৫৫ জন নিহত

টয়লেটের রাস্তার নানা রোগ ও তার প্রতিরোধে করণীয়

দীর্ঘক্ষণ গাড়ি চালানোর ফলে ঘাড় ও কোমর ব্যথা প্রতিরোধের উপায়

ঈদুল আযহা শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের নিরাপদ যাত্রায় বিআরটিএর নানা উদ্যোগ

ঈদের ছুটি শেষে অফিস-আদালত-ব্যাংক খুলছে আজ

১ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চলে গেলে বড় ক্ষতি হয়ে যাবে

জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের সূচনা হয়

রাশিয়ার হামলায় একদিনেই ১৩২০ ইউক্রেনীয় সেনা নিহত

আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

তহবিল সংকটের মধ্যে রোহিঙ্গাদের ২০ লাখ ইউরো দিচ্ছে ফিনল্যান্ড