ই-পেপার সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুই ঘণ্টার মধ্যে ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, মেজরকে চেইঞ্জ করছি: এমপি মাসুদ

আমার বার্তা অনলাইন:
০১ জুন ২০২৬, ১৮:০৪

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য (এমপি) শফিকুল ইসলামের (মাসুদ) বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে তিনি বলেছেন, ‘দুই ঘণ্টার মধ্যে ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, দুই ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর মেজরকে চেইঞ্জ করছি এখান থেকে। অনেকে বলে, “ভোটে এমপি হইছেন।” আমি বলি, খালি ভোটে এমপি হই নাই, পাওয়ারেও এমপি হইছি। পাওয়ার দেখাইতে আসবেন না। পাওয়ার দেখাইবে পাঁচ লক্ষ মানুষ।’

গত শনিবার দুপুরে বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়ন পরিষদের সামনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির মজিবর রহমান (বাচ্চু)। সংসদ সদস্যের ওই বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়ার পর আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

অনুষ্ঠানে নিজের সম্পর্কে শফিকুল ইসলাম বলেন, ‘ফাইজলামি করেন মিয়া। শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস, এইটা বাউফলের মানুষকে দেখানোর দরকার নাই; শেখ হাসিনার কাছে জাইনা নিয়েন। শেখ হাসিনার কাছে জিজ্ঞেস কইরা দেইখা নিয়েন, শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস। শফিকুল ইসলাম কী জিনিস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে জাইনেন, ওখানকার সবচেয়ে বড় সন্ত্রাসীর কাছে জিজ্ঞেস কইরেন, শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস।’ তিনি আরও বলেন, ‘উল্টাপাল্টা কথা বইলা মটকা (মাথা) গরম করবেন না। মটকা গরম করলে সামলাইতে পারবেন না। এখন আবার নতুন আরেক গান শুরু করছেন, ভালো মানুষের খাওন নাই। কী একটা অসভ্য দেশে, কী একটা জাহেল, কী একটা মূর্খ। ভালো মানুষের খাওয়া আছে, খাওয়া থাকবে। ওই বাউফল না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। বেশি বললে সামলাইতে পারবেন না।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন কার্যক্রমের প্রসঙ্গ টেনে শফিকুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনা উন্নয়ন তো কম করে নাই, তারপরও পালানো লাগছে কেন? উন্নয়ন করে যদি টিকে থাকতে পারত, তাহলে বাংলাদেশে একমাত্র শেখ হাসিনার টিকে থাকার কথা। কিন্তু পারে নাই কেন? রাস্তা দিছে, ঘাট দিছে, সেতু দিছে—এইটা করছে, ওইটা করছে, কিন্তু মানুষের মনে কোনো আনন্দ ছিল না। মানুষের অধিকার ছিল না। জনগণের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত না হলে শুধু অবকাঠামোগত উন্নয়ন দিয়ে মানুষের আস্থা অর্জন করা সম্ভব নয়।’

এই বিষয়ে জানতে আজ সোমবার বেলা তিনটার দিকে ফোন করা হলে শফিকুল ইসলাম বলেন, আমার মরহুম বাবা ও শ্বশুর এবং স্ত্রীকে নিয়ে যেভাবে মিথ্যা ও অশালীন কথাবার্তা সামাজিক যোগাযোগে প্রচার করা হচ্ছে, তা কোনো সুস্থ মানুষের পক্ষে মেনে নেওয়া খুবই কঠিন। তাদের উদ্দেশ্য করেই কিছু কথা বলেছি। তবে অনেক ভালো কথাও বলেছি, তা–ও প্রচার করা উচিত।

আমার বার্তা/এমই

চট্টগ্রামে আবারও নিষিদ্ধ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীর ঝটিকা মিছিল

চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় আবারও বড় ধরনের ঝটিকা মিছিল করেছে নিষেধাজ্ঞাপ্রাপ্ত ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটিতে

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে শিবচরে সেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর

ঘুমের মধ্যে সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু

চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের যদুপুর গ্রামে সাপের কামড়ে ক্বারী শাফায়াত উল্লাহর (৩৭) নামের এক

কক্সবাজার সৈকতে নিখোঁজের ১৬ ঘণ্টা পর ভেসে এলো পর্যটকের মরদেহ

কক্সবাজার সমুদ্র সৈকতে নিখোঁজের ১৬ ঘণ্টা পর ভেসে এসেছে পর্যটক মো. আবিরের (১৮) মরদেহ। সোমবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে ৩০ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ পাবে ইরান

দুই ঘণ্টার মধ্যে ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, মেজরকে চেইঞ্জ করছি: এমপি মাসুদ

উত্তরার মেট্রোরেল এলাকায় নতুন করে গাছ লাগিয়ে সবুজায়ন করা হয়েছে

দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো মে মাসে

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ডিপিএলে বিসিবি খাবার দেওয়ায় চিন্তামুক্ত থাকছে দলগুলো

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন

ইসলামী ব্যাংক নিয়ে আইন মেনেই সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক

এলার্জি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে গরু-মহিষের মাংস কতটুকু খাবেন

১৬ বছরের প্রাতিষ্ঠানিক অবক্ষয় ও ধ্বংসস্তূপ তিন মাসে দূর করা সম্ভব নয়

ইরানের সঙ্গে চুক্তি যুক্তরাষ্ট্রের জন্য ভালো হবে: সমালোচকদের ট্রাম্প

নয়াদিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠকে বসছে বিএসএফ-বিজিবি

বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

মে মাসে নগদে সর্বোচ্চ লেনদেনের নতুন রেকর্ড

ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে কেউ রক্ষা পাবেন না: রিজভী

চট্টগ্রামে আবারও নিষিদ্ধ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীর ঝটিকা মিছিল

বিশ্বকাপে নজরে রাখার মতো ১০ খেলোয়াড়

দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়নি: তথ্যমন্ত্রী

চামড়া সংরক্ষণে সচেতনতার অভাবে অনেকে ন্যায্য দাম পাননি: বাণিজ্যমন্ত্রী