ই-পেপার শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

বাংলাদেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঈশান’

আমার বার্তা অনলাইন:
০৩ আগস্ট ২০২৫, ১৬:৪০

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ঈশান। এই বৃষ্টিবলয়টি দেশের উত্তর অঞ্চলের জেলাগুলোতে বেশি প্রভাব ফেলবে ও দেশের উজানে বৃষ্টির ফলে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অতি বন্যা প্রবণ নিচু এলাকা প্লাবিত হতে পারে।

শনিবার (২ আগস্ট) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) নিজেদের ফেসবুক পেজে এমন তথ্য জানায়।

ফেসবুক পোস্টে বলা হয়, এটি একটি প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়। এই বৃষ্টিবলয়ে দেশের প্রায় সব এলাকায় যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা আছে এবং এই বৃষ্টিবলয়ের কারণে দেশের প্রায় ৯০ শতাংশ এলাকায় কম-বেশি বৃষ্টি হতে পারে।

এটি চলতি বছরের ১০ম বৃষ্টিবলয় ও ৬ষ্ঠ মৌসুমী বৃষ্টিবলয়, যা রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ হয়ে দেশে প্রবেশ করবে ও ৯ আগস্ট রংপুর হয়ে দেশ ত্যাগ করতে পারে।

এই বৃষ্টিবলয় সর্বাধিক সক্রিয় থাকবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। বেশ সক্রিয় থাকবে রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে। মাঝারি সক্রিয় থাকবে বরিশাল ও খুলনা বিভাগে।

বিডব্লিউওটি জানিয়েছে, বৃষ্টিবলয় সর্বাধিক সক্রিয় থাকবে ৪ থেকে ৮ আগস্ট। দেশের ৪০-৬০ ভাগ এলাকায় ভিন্ন ভিন্ন সময়ে ‍বৃষ্টি হবে। (উত্তরাঞ্চলে বেশি)

বন্যা: রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অতি বন্যা প্রবণ নিচু এলাকায় বন্যা হতে পারে।

এই বৃষ্টিবলয়ে দেশের ওপর বড় কোনো ঝড়ের আশঙ্কা নেই তবে দমকা হাওয়া থাকতে পারে বৃষ্টিবাহী এলাকায়।

সাগর: বেশিরভাগ সময়েই সাগর নিরাপদ থাকতে পারে।

পাহাড় ধস: এসময় চট্টগ্রাম এবং সিলেট বিভাগের পাহাড়ি এলাকাতে পাহাড় ধসের বেশ আশঙ্কা রয়েছে।

বৃষ্টিবলয় ‘ঈশান’ চলাকালীন সময়ে দেশের আকাশ অধিকাংশ এলাকায় আংশিক থেকে মূলত মেঘলা থাকতে পারে। অধিক সক্রিয় এলাকায় মেঘাচ্ছন্ন থাকতে পারে।

বৃষ্টিবলয় ঈশান চলাকালীন সময়ে দেশের আবহাওয়া উত্তর ও মধ্যাঞ্চলের অধিকাংশ এলাকায় আরামদায়ক থাকতে পারে, তবে বৃষ্টি বিরতির সময় অল্প কিছুটা ভ্যাপসা গরম পড়তে পারে কিছু কিছু এলাকায়। দক্ষিণাঞ্চলে ভ্যাপসা গরম অনুভূতি থাকতে পারে। ‘ঈশান’ চলাকালীন সময়ে বেশি সক্রিয় স্থানে রোদের উপস্থিতি তেমন পাওয়া যাবে না।

আমার বার্তা/এল/এমই

দেশের ২০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দেশের অন্তত ২০টি জেলার ওপর দিয়ে ঝড়-বৃষ্টির আভাস মিলেছে। সেজন্য এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ১

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে

২৪ ঘণ্টায় ঢাকায় ৪১ মিলিমিটার বৃষ্টি : আজও বৃষ্টি-বজ্রপাতের সম্ভাবনা

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজও রাজধানীসহ আশপাশের

ঢাকায় দেড় ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টি, সোমবারও থাকতে পারে

রাজধানী ঢাকায় দেড় ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে গরম কমে স্বস্তি ফিরেছে নগরজীবনে। এই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: সিলেটে প্রধানমন্ত্রী

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ রোববার

গোয়েন্দা তৎপরতা বাড়াতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমন্বয় কমিটি

পাম্পে ভোগান্তির জন্য তেল সরবরাহকারী কোম্পানিগুলোকে দুষলেন জ্বালানিমন্ত্রী

রাজধানীতে আগের মতো শীর্ষ সন্ত্রাসী নেই, দাবি ডিএমপি কমিশনারের

বন্যার কারণে ১২ দিন আগেই ধান-চাল সংগ্রহ শুরু করছে সরকার 

ত্রুটি সারিয়ে উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

মানুষকে দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু: প্রধানমন্ত্রী

জলাবদ্ধতা রোধ ও পানি সংরক্ষণে খাল খনন কর্মসূচি: প্রধানমন্ত্রী

টিএসসিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২ জন

দ্রুত সময়ের মধ্যে সিলেটের আইটি পার্ক চালু হবে: তারেক রহমান

সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ

নেত্রকোণায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জন

ভারত থেকে গরু আমদানির অনুমতিপত্রটি ভুয়া: প্রাণিসম্পদ মন্ত্রণালয়

সিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী, উদ্বোধন করলেন নিমার্ণ প্রকল্প

ভ্যাপসা গরমে শরীর হবে এসির মতো ঠান্ডা, এই খাবারগুলোই মহৌষধ

সারাদেশের নিম্ন আদালত মনিটরিংয়ে হাইকোর্টের ১৩ বিচারপতি

ভাড়া বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

সংসদের প্রথম অধিবেশনের যে আটটি বিষয় সবচেয়ে আলোচিত