ই-পেপার সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

মুরাদনগরে মাফিয়া শাসন কায়েম করছেন আসিফ মাহমুদ: নাসির উদ্দিন

আমার বার্তা অনলাইন:
০৪ আগস্ট ২০২৫, ১৫:৪৬

উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লার মুরাদনগর উপজেলায় একপ্রকার মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করেছেন বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

সোমবার (০৪ আগস্ট) দুপুরে কুমিল্লা জেলা কারাগারে বন্দি মুরাদনগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম মাহমুদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মীর সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ অভিযোগ করেন।

নাসির উদ্দিন নাসির বলেন, “গত ১৭ বছরে যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন, যারা জেল-জুলুম সহ্য করেছেন, সেই সকল নেতাকর্মীদের আজও কারাগারে পাঠানো হচ্ছে। ৫ আগস্টের পরেও উপদেষ্টা আসিফ মাহমুদ ইচ্ছাকৃতভাবে এসব নেতাকর্মীদের জেলে পাঠিয়েছেন।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের অন্যান্য অঞ্চলে যখন ইতিবাচক রাজনীতি গড়ে উঠছে, তখন মুরাদনগরে সেটি অনুপস্থিত। এখানকার রাজনীতি এক ব্যক্তির নির্দেশনায় পরিচালিত হচ্ছে, যা গণতন্ত্রবিরোধী।”

নাজিম মাহমুদের গ্রেপ্তারের ঘটনায় তার মায়ের হৃদরোগে মৃত্যুবরণ প্রসঙ্গে নাসির বলেন, “এই মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও ন্যক্কারজনক। একজন মায়ের বুক খালি করে দিয়ে যে রাজনীতি করা হয়, তা কখনই শুভ হতে পারে না।”

তিনি দাবি করেন, “সরকারদলীয় নেতাকর্মীরা মুক্তভাবে ঘুরে বেড়ালেও, বিএনপি ও ছাত্রদলের ১৩ জন নেতাকর্মী অন্যায়ভাবে কারাবন্দি রয়েছেন। আমরা তাদের দ্রুত মুক্তির জোর দাবি জানাচ্ছি।”

এ সময় কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে নাসির উদ্দিন নাসির নাজিম মাহমুদের মায়ের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

আমার বার্তা/এমই

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

মেহেরপুর সদর উপজেলার বলিহারপুর গ্রামে গত ১১ এপ্রিল বিকালে জিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করতে

আন্দোলন শুরু হয়ে গেছে, এখন সফলতা দিতে হবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে আন্দোলন

জাতিকে বর্তমান দুর্যোগে টেনে এনেছে বিএনপি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জাতিকে বর্তমান দুর্যোগে

গণভোটের রায় না মানলে সংকটে পড়বে দেশ: শিশির মনির

গণভোটের ফলাফল মেনে নিয়ে দ্রুত সংবিধান সংস্কার সভার (কনস্টিটিউশনাল রিফর্ম অ্যাসেম্বলি) অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার এফওসিতে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালুতে জোর

আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম

পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি ও আত্মপরিচয়ের অনন্য প্রতীক

যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: বললেন নেতানিয়াহু

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আহ্বান বিজিএমইএর

অবৈধ গ্যাসে তিতাসের সাঁড়াশি অভিযান, জরিমানা লাখ টাকা

সরাইলে হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীরকে বিদায় সংবর্ধনা

সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশ

ব্যাংক রেজল্যুশন আইন চিহ্নিত লুটেরাদের পুনর্বাসনের উদ্যোগ: টিআইবি

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নারী ক্রিকেট বিশ্বকাপে নামলেই বাংলাদেশের পকেটে ৩ কোটি টাকা

প্রাথমিকের সব স্কুলে শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার

জাতিসংঘের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেবে ব্রাজিল

আমি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে চাই: শিক্ষামন্ত্রী

আলজেরিয়া‌কে জ্বালানি সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

বিসিবির অধীনে সেই লেভেল-থ্রি কোর্সে পাস করেছেন সবাই

‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী