ই-পেপার সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

যে কারণে আর্জেন্টিনার চেয়ে ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা

আমার বার্তা অনলাইন:
১৩ জুলাই ২০২৬, ১৬:৫৩

আর্জেন্টিনার নাম আসলেই যাদের মুখে প্রায়ই শোনা যায় লিওনেল মেসির প্রশংসা, তাদের একজন জো কোল। একসময় ক্রিশ্চিয়ানো রোনালদোকে পাশ কাটিয়ে মেসিকে ফুটবল ইতিহাসের সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড় বলেছিলেন ইংল্যান্ডের সাবেক এই মিডফিল্ডার। তার মতে, মেসিই এমন একজন ফুটবলার, যিনি ক্যারিয়ারে সম্ভাব্য সব সাফল্য অর্জন করে নিশ্চিন্তে ঘুমাতে পারেন।

তবে সেমিফাইনালের আগে সেই কোলই এবার ভিন্ন সুরে কথা বলছেন। মেসির প্রতি শ্রদ্ধা অটুট থাকলেও আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডের সম্ভাবনা নিয়ে দারুণ আত্মবিশ্বাসী তিনি, ‘আমরা জানি ওদের শক্তি কোথায়। কিন্তু আমার মনে হচ্ছে, আমরাই তাদের হারাব। ভেতর থেকে আমি সেটাই অনুভব করছি।’

জো কোলের পর আলোচনায় যোগ দিয়েছেন ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিল। তবে তার আলোচনার কেন্দ্রবিন্দু মেসি নন, বরং আর্জেন্টিনার রক্ষণভাগের দুই স্তম্ভ ক্রিস্টিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজ।

নেভিলের ভাষায়, এই জুটি যেন একই সঙ্গে বিশ্বের ‘সেরা’ এবং ‘সবচেয়ে বাজে’ সেন্টার-ব্যাক জুটি, ‘এক মুহূর্তে ওরা এমন কিছু করবে, যা দেখে মনে হবে বিশ্বের সেরা ডিফেন্ডার। আবার পরের মুহূর্তেই এমন ভুল করবে, যা বিশ্বাস করা কঠিন।’

তবে সমালোচনার মাঝেও ছিল প্রশংসার সুর। নেভিলের মতে, রোমেরো ও মার্তিনেজের সবচেয়ে বড় শক্তি হলো তাদের লড়াকু মানসিকতা, ‘আপনার মনে হবে, ওরা বুঝি প্রতিপক্ষকে গোল উপহার দেবে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখবেন, ওরাই হেডে বল ক্লিয়ার করছে, গুরুত্বপূর্ণ ট্যাকল করছে কিংবা গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিচ্ছে। আর্জেন্টিনার জার্সি গায়ে চাপালেই ওদের মধ্যে অন্যরকম কিছু কাজ করে।’

নেভিলের মন্তব্যে যেমন সংশয় আছে, তেমনি আছে মুগ্ধতাও। আর আর্জেন্টিনা সমর্থকদের কাছে এই বৈপরীত্যই হয়তো রোমেরো-লিসান্দ্রো জুটির সবচেয়ে বড় পরিচয়। ঝুঁকি নেওয়ার সাহস, আগ্রাসী মানসিকতা এবং যেকোনো মূল্যে দলকে রক্ষা করার সংকল্প, এই বৈশিষ্ট্যই তাদের আলাদা করে তোলে।

সেমিফাইনালের আগে তাই মাঠের বাইরের লড়াইটাও কম জমজমাট নয়। একদিকে জো কোলের দৃঢ় বিশ্বাস, ইংল্যান্ড আর্জেন্টিনাকে হারাবে। অন্যদিকে গ্যারি নেভিলের বিশ্লেষণ, যেখানে আর্জেন্টিনার রক্ষণভাগকে একই সঙ্গে প্রশংসা ও প্রশ্নের মুখে দাঁড় করানো হয়েছে।

আমার বার্তা/এমই

চেন্নাই সুপার কিংসের ১৮ বছরের পুরোনো কোচের পদত্যাগ

আইপিএলের রেকর্ড চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের সঙ্গে ১৮ বছরের সম্পর্ক চুকিয়ে ফেললেন স্টিফেন ফ্লেমিং। পাঁচটি

হালান্ডকে কেন পাস দেননি, কারণ জানালেন নরওয়ের ওই ফুটবলার

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের রুদ্ধশ্বাস ম্যাচে অতিরিক্ত সময়ের গোলে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছে নরওয়ে। তবে

ফ্রান্স বনাম স্পেন : ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল

ফ্রান্স ও স্পেনের মধ্যকার ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালটি ফুটবল ইতিহাসের সবচেয়ে মূল্যবান সেমিফাইনাল হতে যাচ্ছে। এই

কাফুর অনন্য রেকর্ডের সামনে এমবাপে: টানা তিন বিশ্বকাপ ফাইনালের হাতছানি

ফুটবল ইতিহাসের এক অনন্য ও মহাকাব্যিক কীর্তির সামনে দাঁড়িয়ে কিলিয়ান এমবাপে। আগামী মঙ্গলবার ডালাসে প্রথম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ধর্মীয় উগ্রবাদ রুখতে সরকারের পদক্ষেপ জানতে চাইলেন রুমিন

শূন্য পদ পূরণে শিগগিরই আসছে লাখো স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা: স্বাস্থ্যমন্ত্রী

মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী

ধর্মীয় উগ্রবাদ রুখতে দেশজুড়ে সচেতনতা বৃদ্ধির নতুন প্রকল্প নিচ্ছে সরকার

রাজশাহীতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী টুকু

দেশ ও পরিবেশ রক্ষায় সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ভিড়বে ৪ গুণ বড় জাহাজ, মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে মাতারবাড়ী সমুদ্রবন্দর

দেশের ৭ জেলায় বন্যা : নিহত ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ

যে কারণে আর্জেন্টিনার চেয়ে ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা

রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় কর্মকৌশল কমিটি

জালে আটকা বিশাল অজগর উদ্ধার, দেখতে উৎসুক জনতার ভিড়

জুন মাসে ৫৩০ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬২ জন: বিআরটিএ

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ করলেই যা দেখাচ্ছে

আর্থিক খাত সংস্কারে সন্তুষ্ট আইএমএফ, নতুন ঋণেও ইতিবাচক অগ্রগতি|: অর্থমন্ত্রী

বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা

বন্যা মোকাবিলায় ৪ কোটি ৬০ লাখ টাকা ও ৮ হাজার ৯৫০ টন চাল বরাদ্দ

কলকাতা বিমানবন্দর–সংলগ্ন মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা, নেপথ্যে কী?

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নেবে বাংলাদেশ, প্রতিনিধিত্ব করবেন প্রতিরক্ষা উপদেষ্টা

আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী