ই-পেপার সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

জুন মাসে ৫৩০ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬২ জন: বিআরটিএ

আমার বার্তা অনলাইন:
১৩ জুলাই ২০২৬, ১৬:৪৬

গত জুন মাসে দেশে ৫৩০টি সড়ক দুর্ঘটনায় ৪৬২ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৭৫০ জন।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমানের স্বাক্ষরিত সড়ক দুর্ঘটনা-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত ১২ জুলাই স্বাক্ষরিত প্রতিবেদনটি ১৩ জুলাই অনলাইনে প্রকাশ করা হয়। বিআরটিএ জানিয়েছে, তাদের বিভাগীয় অফিসগুলোর মাধ্যমে সারাদেশের সড়ক দুর্ঘটনার তথ্য সংগ্রহ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বিভাগভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিভাগে। সেখানে ১৭১টি দুর্ঘটনায় ১৪৩ জন নিহত এবং ২৬৪ জন আহত হয়েছেন। ঢাকা বিভাগে ১১৫টি দুর্ঘটনায় ১০৩ জন নিহত ও ১৭৬ জন আহত হয়েছেন।

এ ছাড়া রাজশাহী বিভাগে ৬৫টি দুর্ঘটনায় ৬৭ জন নিহত ও ৬৬ জন আহত হয়েছেন। খুলনা বিভাগে ৪৮টি দুর্ঘটনায় ৪০ জন নিহত ও ৮৮ জন আহত হয়েছেন। বরিশাল বিভাগে ৩৫টি দুর্ঘটনায় ২০ জন নিহত ও ৭৯ জন আহত হয়েছেন। সিলেট বিভাগে ২১টি দুর্ঘটনায় ২০ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। রংপুর বিভাগে ৪৭টি দুর্ঘটনায় ৪৭ জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন। ময়মনসিংহ বিভাগে ২৮টি দুর্ঘটনায় ২২ জন নিহত ও ২৮ জন আহত হয়েছেন।

জুন মাসের দুর্ঘটনাগুলোতে মোট ৮২৭টি যানবাহন জড়িত ছিল। এর মধ্যে ছিল মোটরকার বা জিপ ২৭টি, বাস বা মিনিবাস ১৫৩টি, ট্রাক বা কাভার্ডভ্যান ১৭১টি, পিকআপ ৫৫টি, মাইক্রোবাস ১৮টি, অ্যাম্বুলেন্স ৭টি, মোটরসাইকেল ১৩৮টি, ভ্যান ২৩টি, ট্রাক্টর ৬টি, ইজিবাইক ২২টি, ব্যাটারিচালিত রিকশা ২৭টি, অটোরিকশা ৬২টি এবং ১১৮টি অন্যান্য যানবাহন।

যানবাহনভিত্তিক নিহতের হিসাবে মোটরসাইকেল দুর্ঘটনায় সবচেয়ে বেশি ১২১ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া মোটরকার দুর্ঘটনায় বা জিপ ১২ জন, বাস বা মিনিবাস দুর্ঘটনায় ৪৫ জন, ট্রাক বা কাভার্ডভ্যান দুর্ঘটনায় ৭১ জন, পিকআপ দুর্ঘটনায় ২৬ জন, মাইক্রোবাস দুর্ঘটনায় ৬ জন, অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ৪ জন, ভ্যান দুর্ঘটনায় ১১ জন, ট্রাক্টর দুর্ঘটনায় ২ জন, ইজিবাইক দুর্ঘটনায় ১২ জন, ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনায় ১৭ জন, অটোরিকশা দুর্ঘটনায় ৪১ জন ও অন্যান্য যান দুর্ঘটনায় ৯৪ জন নিহত হয়েছেন। সব মিলিয়ে জুন মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৬২ জন।

আমার বার্তা/এমই

মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মডেল মসজিদ নির্মাণের নামে প্রকল্প ব্যয় ১৩ কোটি টাকা থেকে

ধর্মীয় উগ্রবাদ রুখতে দেশজুড়ে সচেতনতা বৃদ্ধির নতুন প্রকল্প নিচ্ছে সরকার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-আশুগঞ্জ এবং বিজয়নগর উপজেলার কিছু অংশে তরুণ সমাজকে ধর্মীয় উগ্রবাদ, অপপ্রচার ও সামাজিক বিভাজন

দেশ ও পরিবেশ রক্ষায় সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ মিলে যুদ্ধ করে আমরা এ দেশ স্বাধীন

ভিড়বে ৪ গুণ বড় জাহাজ, মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে মাতারবাড়ী সমুদ্রবন্দর

বাংলাদেশের সামুদ্রিক বাণিজ্য অবকাঠামোয় এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর। আগামী ২০২৯
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী

ধর্মীয় উগ্রবাদ রুখতে দেশজুড়ে সচেতনতা বৃদ্ধির নতুন প্রকল্প নিচ্ছে সরকার

রাজশাহীতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী টুকু

দেশ ও পরিবেশ রক্ষায় সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ভিড়বে ৪ গুণ বড় জাহাজ, মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে মাতারবাড়ী সমুদ্রবন্দর

দেশের ৭ জেলায় বন্যা : নিহত ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ

যে কারণে আর্জেন্টিনার চেয়ে ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা

রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় কর্মকৌশল কমিটি

জালে আটকা বিশাল অজগর উদ্ধার, দেখতে উৎসুক জনতার ভিড়

জুন মাসে ৫৩০ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬২ জন: বিআরটিএ

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ করলেই যা দেখাচ্ছে

আর্থিক খাত সংস্কারে সন্তুষ্ট আইএমএফ, নতুন ঋণেও ইতিবাচক অগ্রগতি|: অর্থমন্ত্রী

বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা

বন্যা মোকাবিলায় ৪ কোটি ৬০ লাখ টাকা ও ৮ হাজার ৯৫০ টন চাল বরাদ্দ

কলকাতা বিমানবন্দর–সংলগ্ন মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা, নেপথ্যে কী?

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নেবে বাংলাদেশ, প্রতিনিধিত্ব করবেন প্রতিরক্ষা উপদেষ্টা

আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতীয় সংকটে সেনাবাহিনী দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধানমন্ত্রী

বন্যায় প্রাণহানিতে ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী