ই-পেপার সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নেবে বাংলাদেশ, প্রতিনিধিত্ব করবেন প্রতিরক্ষা উপদেষ্টা

আমার বার্তা অনলাইন:
১৩ জুলাই ২০২৬, ১৬:১০

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে সম্প্রতি দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনার পর ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি এডভাইজার্স মিটিংয়ে অংশ নেবে বাংলাদেশ। আগামী ১৬ জুলাই নয়াদিল্লিতে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ বিষয়ে বাংলাদেশ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, বাংলাদেশ বর্তমানে বিমসটেকের সভাপতি। এ কারণে বৈঠকটিতে অংশগ্রহণ করা বাংলাদেশের দায়িত্ব ও বাধ্যবাধকতার মধ্যে পড়ে।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামসুল ইসলাম। তার অংশগ্রহণের বিষয়টি কূটনৈতিক মাধ্যমে ভারত সরকারকে ইতিমধ্যে অবহিত করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সম্প্রতি ডা. জাহেদ উর রহমানের দিল্লি বিমানবন্দর থেকে ফিরে আসার ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া ব্যাখ্যাকে বাংলাদেশ সন্তোষজনক মনে করেনি এবং তা প্রত্যাখ্যান করেছে।

তবে কর্মকর্তারা বলেন, ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলামের এ সফরকালে আয়োজক দেশ ভারত আন্তর্জাতিক কূটনৈতিক রীতি ও রাষ্ট্রাচার যথাযথভাবে অনুসরণ করে কি না, বাংলাদেশ তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।

তারা বলেন, ইতিমধ্যে ভারত সরকারকে সফর সম্পর্কে অবহিত করা হয়েছে। প্রতিনিধি দলের সফর উপলক্ষে ভারত সরকারকে প্রয়োজনীয় কূটনৈতিক সৌজন্য প্রদর্শনের কথাও বলা হয়েছে।

তারা আরও বলেন, এ বিষয়ে ভারতের আচরণ ভবিষ্যতে বাংলাদেশ-ভারতের মধ্যে উচ্চপর্যায়ের সফর ও অন্যান্য আনুষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হিসেবে দেখা হবে।

আমার বার্তা/এমই

ভিড়বে ৪ গুণ বড় জাহাজ, মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে মাতারবাড়ী সমুদ্রবন্দর

বাংলাদেশের সামুদ্রিক বাণিজ্য অবকাঠামোয় এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর। আগামী ২০২৯

দেশের ৭ জেলায় বন্যা : নিহত ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ

দেশে সাম্প্রতিক অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে সৃষ্ট ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ৫৪ জনের

রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় কর্মকৌশল কমিটি

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নাগরিকদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসনের লক্ষ্যে

জুন মাসে ৫৩০ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬২ জন: বিআরটিএ

গত জুন মাসে দেশে ৫৩০টি সড়ক দুর্ঘটনায় ৪৬২ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিড়বে ৪ গুণ বড় জাহাজ, মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে মাতারবাড়ী সমুদ্রবন্দর

দেশের ৭ জেলায় বন্যা : নিহত ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ

যে কারণে আর্জেন্টিনার চেয়ে ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা

রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় কর্মকৌশল কমিটি

জালে আটকা বিশাল অজগর উদ্ধার, দেখতে উৎসুক জনতার ভিড়

জুন মাসে ৫৩০ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬২ জন: বিআরটিএ

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ করলেই যা দেখাচ্ছে

আর্থিক খাত সংস্কারে সন্তুষ্ট আইএমএফ, নতুন ঋণেও ইতিবাচক অগ্রগতি|: অর্থমন্ত্রী

বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা

বন্যা মোকাবিলায় ৪ কোটি ৬০ লাখ টাকা ও ৮ হাজার ৯৫০ টন চাল বরাদ্দ

কলকাতা বিমানবন্দর–সংলগ্ন মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা, নেপথ্যে কী?

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নেবে বাংলাদেশ, প্রতিনিধিত্ব করবেন প্রতিরক্ষা উপদেষ্টা

আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতীয় সংকটে সেনাবাহিনী দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধানমন্ত্রী

বন্যায় প্রাণহানিতে ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

দেশের বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশের ফুটবল উন্নয়নে অবকাঠামোগত পরিবর্তন এখন সময়ের দাবি

২৭ ঘণ্টায় ঢাকায় ১১০ মিলিমিটার বৃষ্টি, বৃহস্পতিবার থেকে আরও বাড়তে পারে

বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী