ই-পেপার সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

কাফুর অনন্য রেকর্ডের সামনে এমবাপে: টানা তিন বিশ্বকাপ ফাইনালের হাতছানি

আমার বার্তা অনলাইন:
১৩ জুলাই ২০২৬, ১১:৩৩

ফুটবল ইতিহাসের এক অনন্য ও মহাকাব্যিক কীর্তির সামনে দাঁড়িয়ে কিলিয়ান এমবাপে। আগামী মঙ্গলবার ডালাসে প্রথম সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হচ্ছে ফ্রান্স। এই ম্যাচ জিতলেই টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে পা রাখবে ফরাসিরা। সেটি হলে ব্রাজিলের কিংবদন্তি কাফুর গড়া টানা তিনটি বিশ্বকাপের ফাইনাল খেলার একক বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন ফরাসি অধিনায়ক।

বিশ্বকাপের দীর্ঘ শতবর্ষের ইতিহাসে কেবল দুটি দল টানা তিনটি আসরের ফাইনালে উঠতে পেরেছে। ১৯৮২, ১৯৮৬ এবং ১৯৯০ সালের বিশ্বকাপে ফাইনালে উঠেছিল জার্মানি। আর ব্রাজিল ফাইনাল খেলে ১৯৯৪, ১৯৯৮ এবং ২০০২। তবে এই দীর্ঘ সময়ে একমাত্র খেলোয়াড় হিসেবে তিনটি ফাইনালের প্রতিটিতেই মাঠে নামার অনন্য কীর্তিটি শুধুই কাফু।

এবারের ফরাসি স্কোয়াডে তিনজন খেলোয়াড় আছেন যাদের সামনে এই রেকর্ড ছোঁয়ার সুযোগ রয়েছে- কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে এবং লুকাস হার্নান্দেজ। তারা প্রত্যেকেই ২০১৮ সালের বিশ্বজয়ী এবং ২০২২ সালের রানার্স-আপ দলের অংশ ছিলেন। তবে এই তিনজনের মধ্যে কেবল এমবাপ্পেই আগের দুটি ফাইনালের শুরুর একাদশে ছিলেন এবং এবারও খেলছেন। ২০১৮ ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ১টি এবং ২০২২ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হ্যাটট্রিকসহ ৩টি গোল করে ফাইনালের মঞ্চে ইতোমধ্যেই নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন তিনি।

বাকি দুই ফরাসি তারকার সমীকরণটি একটু ভিন্ন। উসমান দেম্বেলে ২০১৮ সালের স্কোয়াডে থাকলেও মস্কোর ফাইনালে মাঠে নামার সুযোগ পাননি। অন্যদিকে লুকাস হার্নান্দেজ ২০১৮ ফাইনালে শুরুর একাদশে থাকলেও ২০২২ কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বেই মারাত্মক ইনজুরির শিকার হয়ে নকআউট পর্ব থেকে ছিটকে যান।

ফলে দলের ফাইনালে খেলার কীর্তিতে ভাগ বসালেও কাফুর মতো টানা তিন ফাইনালে সরাসরি মাঠে খেলার রেকর্ডটি কেবল এমবাপ্পেরই এককভাবে ছোঁয়ার সম্ভাবনা রয়েছে।

ইতিহাসের পাতায় লোথার ম্যাথাউস, পিয়ের লিটবারস্কি কিংবা ব্রাজিলের রোনালদোর মতো কিংবদন্তিরা টানা তিনটি বিশ্বকাপের ফাইনাল স্কোয়াডে থাকলেও নানা কারণে তিনটির প্রতিটিতে মাঠে নামতে পারেননি।

ফ্রান্স বনাম স্পেন : ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল

ফ্রান্স ও স্পেনের মধ্যকার ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালটি ফুটবল ইতিহাসের সবচেয়ে মূল্যবান সেমিফাইনাল হতে যাচ্ছে। এই

মেসির অভিষেকের পর ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ হলেও কেন খেলেননি তিনি?

দুই দশকেরও বেশি সময় পর অবশেষে এটা হতে যাচ্ছে—ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছেন লিওনেল মেসি। সিনিয়র আন্তর্জাতিক

সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

কানসাস সিটিতে আর্জেন্টাইন সমর্থকদের ঢল। লিওনেল মেসিদের ওপর তাদের এতটাই বিশ্বাস ছিল যে, সুইজারল্যান্ড সমতা

ফাউলের অভিনয় করে লাল কার্ড সুইস ফরোয়ার্ডের

৬৭ মিনিটে গোল করে সুইজারল্যান্ড আর্জেন্টিনার বিপক্ষে সমতা ফেরায়। ৫ মিনিট পর তারা ১০ জনের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়, শিশুর মতো যত্ন নিতে হবে’

সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

ফ্রান্স বনাম স্পেন : ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল

বেলুচিস্তানে ‘অপারেশন শাবান’ শুরু পাকিস্তানের: ৬ দিনে ১০৯ জন নিহত

দুর্যোগে ক্ষতিগ্রস্ত উপকূলীয় ১০০ পরিবারের পাশে কোস্ট গার্ড

ব্যাংককের পানশালায় ভয়াবহ আগুন, অন্তত ২৭ জনের মৃত্যু

পানি পানের সঠিক নিয়ম জানা আছে তো?

ছবি কেটে দিলেই ধোঁকা খাচ্ছে মেটা

জুলাইয়ের প্রথম ১১ দিনে দেশে এলো ১১৫ কোটি ডলারের বেশি রেমিট্যান্স

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি, আরও পাঁচ দিন ভারি বর্ষণের আশঙ্কা

জুনের শেষ ৮ দিনে ইউরোপে প্রাণ গেল ১০ হাজারের বেশি মানুষের

জনগণের সমর্থন থাকলে কোনো বাধাই বিএনপিকে থামাতে পারবে না

ফিফা কোনো স্বাধীন সংস্থা নয়, রাজনৈতিক হাতিয়ার: ফিলিস্তিনি রাজনীতিবিদ

কুয়েতে মার্কিন বাহিনীর হিমার্স ক্ষেপণাস্ত্র লাঞ্চার ধ্বংসের দাবি ইরানের

নিম-আমড়া গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কাফুর অনন্য রেকর্ডের সামনে এমবাপে: টানা তিন বিশ্বকাপ ফাইনালের হাতছানি

হরমুজে অচলাবস্থা, বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে তেলের দাম

মেসির অভিষেকের পর ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ হলেও কেন খেলেননি তিনি?

দেশের বাজারে স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কমেছে ২২১৬ টাকা