ই-পেপার সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

রাজশাহীতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী টুকু

আমার বার্তা অনলাইন:
১৩ জুলাই ২০২৬, ১৭:৪০

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, নিরাপদ মাংস নিশ্চিত করতে রাজশাহীতে একটি আধুনিক মিট প্রসেসিং সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আধুনিক এ কেন্দ্রে পশু জবাইয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা, হালাল পদ্ধতিতে জবাই, আধুনিক ল্যাবের মাধ্যমে মান নিয়ন্ত্রণ এবং বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা থাকবে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে নগর ভবনের সিটি হলরুমে নগরীতে আধুনিক কসাইখানা নির্মাণ এবং কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার আধুনিকায়ন বিষয়ে অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত হওয়ার পাশাপাশি কসাই ও মাংস ব্যবসায়ীরাও উপকৃত হবেন। পশুর কোনো অংশই অপচয় না করে গবেষণার মাধ্যমে রপ্তানি, জৈব সার ও বায়োগ্যাস উৎপাদনে ব্যবহার করা হবে। রাজশাহীর মানুষের দীর্ঘদিনের দাবি অনুযায়ী, রাজশাহী চিড়িয়াখানাকে আধুনিকায়ন করা প্রয়োজন। এ বিষয়ে ইতোমধ্যে প্রধানমন্ত্রীকে আমি অবহিত করেছি। তিনি আধুনিক চিড়িয়াখানার ব্যাপারে সম্মত হয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, আম, রেশম, কৃষি, মৎস্য উৎপাদন, পরিচ্ছন্নতা ও পর্যটনের সম্ভাবনাসহ সব দিক থেকেই রাজশাহী একটি সমৃদ্ধ জেলা। আধুনিক সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে রাজশাহীর আমের রপ্তানি বাড়িয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ রয়েছে। রাজশাহীকে আরও এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে। জনগণের কল্যাণে সরকার নানা উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। রাজশাহীর উন্নয়নে প্রয়োজনীয় প্রতিটি উদ্যোগ বাস্তবায়নে সরকার কাজ করবে এবং জনগণের সহযোগিতা নিয়ে রাজশাহীর উন্নয়নকে আরও গতিশীল করা হবে।

সভাপতির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে নগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে উন্নয়ন ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে আমি কাজ করে যাচ্ছি। আমি দায়িত্ব নেওয়ার পর চিড়িয়াখানার আধুনিকায়ন ও পশুপাখি আনার বিষয়ে উদ্যোগ নিয়েছি। এর পরিপ্রেক্ষিতে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করি। তিনি আমাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সে পরিপ্রেক্ষিতে আজকে পরিদর্শনে এসেছেন। আজকের দিনে আমাদের জন্য আনন্দের। সকলের সহযোগিতায় রাজশাহীকে সুন্দর, স্বাস্থ্যকর ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম। মতবিনিময় সভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান, রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিনুল হাসান প্রমুখ।

প্রসঙ্গত, মতবিনিময় সভার পূর্বে বৃষ্টি উপেক্ষা করে রাজশাহী মহানগরীর ২৮ নম্বর ওয়ার্ডের তালাইমারি এলাকায় রাসিকের আধুনিক কসাইখানা নির্মাণের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

জালে আটকা বিশাল অজগর উদ্ধার, দেখতে উৎসুক জনতার ভিড়

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কেসি চালিতাবুনিয়া গ্রামে বুসনা জালে আটকে থাকা অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

রাজশাহীর চিড়িয়াখানাকে সাফারি পার্কের আদলে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, রাজশাহীর ঐতিহ্যবাহী চিড়িয়াখানাকে আধুনিকায়ন করে সাফারি পার্কের

কুড়িগ্রামে ভারী বৃষ্টি ও বন্যায় ৩১৪ কোটি টাকার ফসলের ক্ষতি

টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের ৯ উপজেলায় ব্যাপক ফসলের ক্ষতি

দুর্যোগে ক্ষতিগ্রস্ত উপকূলীয় ১০০ পরিবারের পাশে কোস্ট গার্ড

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত উপকূলীয় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বমঞ্চে ‘ডিস্যাবিলিটি ইনক্লুসিভ সোসাইটি’র রোল মডেল হতে চায় বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ধর্মীয় উগ্রবাদ রুখতে সরকারের পদক্ষেপ জানতে চাইলেন রুমিন

শূন্য পদ পূরণে শিগগিরই আসছে লাখো স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা: স্বাস্থ্যমন্ত্রী

মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী

ধর্মীয় উগ্রবাদ রুখতে দেশজুড়ে সচেতনতা বৃদ্ধির নতুন প্রকল্প নিচ্ছে সরকার

রাজশাহীতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী টুকু

দেশ ও পরিবেশ রক্ষায় সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ভিড়বে ৪ গুণ বড় জাহাজ, মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে মাতারবাড়ী সমুদ্রবন্দর

দেশের ৭ জেলায় বন্যা : নিহত ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ

যে কারণে আর্জেন্টিনার চেয়ে ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা

রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় কর্মকৌশল কমিটি

জালে আটকা বিশাল অজগর উদ্ধার, দেখতে উৎসুক জনতার ভিড়

জুন মাসে ৫৩০ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬২ জন: বিআরটিএ

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ করলেই যা দেখাচ্ছে

আর্থিক খাত সংস্কারে সন্তুষ্ট আইএমএফ, নতুন ঋণেও ইতিবাচক অগ্রগতি|: অর্থমন্ত্রী

বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা

বন্যা মোকাবিলায় ৪ কোটি ৬০ লাখ টাকা ও ৮ হাজার ৯৫০ টন চাল বরাদ্দ

কলকাতা বিমানবন্দর–সংলগ্ন মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা, নেপথ্যে কী?

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নেবে বাংলাদেশ, প্রতিনিধিত্ব করবেন প্রতিরক্ষা উপদেষ্টা

আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী