ই-পেপার বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার, সুপার এইটে জিম্বাবুয়ে

আমার বার্তা অনলাইন:
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৪

জিম্বাবুয়ের বিপক্ষে হারের পরই অস্ট্রেলিয়ার সুপার এইট নিয়ে শঙ্কা দেখা দেয়। গতকাল শ্রীলঙ্কার কাছে হারার পর সেই সমীকরণ আরো কঠিন হয়ে যায়। আজ জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় গ্রুপ পর্বেই থামতে হলো অজিদের। অন্যদিকে এই ম্যাচ থেকে এক পয়েন্ট পাওয়ায় সুপার এইটের টিকিট পেয়েছে রোডেশিয়ানরা।

পাল্লেকেল্লেতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ছিল জিম্বাবুয়ের। তবে ম্যাচের আগে থেকেই বৃষ্টি শুরু হয়। বেশ কয়েকবার বৃষ্টি থামলেও মাঠ সংস্কার করার আগেই আবার হানা দিয়েছে বৃষ্টি। শেষ পর্যন্ত টসও হতে পারেনি।

প্রায় তিন ঘণ্টার অপেক্ষা শেষে ম্যচাটি পরিত্যাক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালস। ফলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে। মোট ৫ পয়েন্ট নিয়ে সুপার এইট নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। যদিও তাদের একটি ম্যাচ এখনো হাতে আছে।

বি গ্রুপ থেকে জিম্বাবুয়ের পাশাপাশি সুপার এইটে গেছে শ্রীলঙ্কা। ৩ ম্যাচ খেলে সবকটি জিতেছে তারা। ফলে এক ম্যাচ হাতে থাকলেও ৬ পয়েন্ট নিয়ে সুপার এইট নিশ্চিত তাদের।

চার ম্যাচে এক জয় ও দুই হারে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের তিনে আছে আয়ারল্যান্ড। গ্রুপে একমাত্র দল হিসেবে তারা সব ম্যাচ খেলে ফেলেছে। ৩ ম্যাচে এক জয়ের বিপরীতে ২ হার অস্ট্রেলিয়ার। ২ পয়েন্ট নিয়ে চারে আছে তারা। ৩ ম্যাচ খেলে এখনো জয়ের দেখা পায়নি ওমান।

আমার বার্তা/এমই

লেভেল থ্রি-কোর্সে প্রথম রাজ্জাক, দ্বিতীয় হান্নান যৌথ তৃতীয় নাফীস-ডলার

২০২৫ সালের সেপ্টেম্বরে বিসিবির অধীনে অনুষ্ঠিত হয়েছিল লেভেল-থ্রি কোচিং কোর্স। যেখানে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছিলেন

এখন আর জীবনে কিছুতেই অবাক হই না: বিসিবি সভাপতি পরিবর্তন নিয়ে সিমন্স

নিউজিল্যান্ড সিরিজের সংবাদ সম্মেলন করতে এসে ফিল সিমন্সকে উত্তর দিতে হয়েছে বারবার বিসিবি সভাপতি পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে নিজেদের শক্তি অনুযায়ী প্ল্যান সাজাতে চায় নিউজিল্যান্ড

সাদা বলের সিরিজ খেলতে ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আজ প্রথমবারের মতো অনুশীলনও

অ্যাতলেটিকোকে সেমিফাইনালে দেখে ‘আবেগে ভাসছেন’ কোচ

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে দুই লেগ মিলিয়ে বার্সেলোনাকে ৩-২ ব্যবধানে হারিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। ঘরের মাঠে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন পেল বাংলাদেশ

প্রচণ্ড গরমে ব্যায়াম বা হাঁটার সময়ে সতর্কতা

ইসলামিক ফাউন্ডেশনে পুনরায় জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করলেন বিল্লাল বিন কাশেম

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

‘সুপারনিউমারারি পদোন্নতি’ পাওয়া ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি

প্রতিযোগিতায় টিকে থাকতে নীতি সহায়তা চান পোশাক উৎপাদক ও রপ্তানিকারকরা

মালদ্বীপের ‘পোল-অ্যান্ড-লাইন’ টুনা মাছ বিশ্বজুড়ে সমাদৃত

অর্থনীতিকে গতিশীল করতে সিএমএসএমই খাতের উন্নয়নের বিকল্প নেই: অর্থ উপদেষ্টা

সেন্টমার্টিনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া ইউনূস-রিজওয়ানারা মানবসভ্যতার শত্রু

লেভেল থ্রি-কোর্সে প্রথম রাজ্জাক, দ্বিতীয় হান্নান যৌথ তৃতীয় নাফীস-ডলার

কর্ণফুলি টানেলকে কর্যকর করতে পণ্যবাহী যাতায়াত বাড়ানো প্রয়োজন

সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ যুবককে আটকের পর পুলিশে সোপর্দ

আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য

জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

যাত্রাবাড়ী ও উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২ জন

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস ইইউয়ের

শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে কাছাইট মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা