ই-পেপার মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩৩

বেনফিকার কাছে ‘ক্ষতবিক্ষত রাজা’ রিয়ালের বদলা নেওয়ার পালা

আমার বার্তা অনলাইন
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২৮

তিন সপ্তাহ আগের ঘটনা। লিসবনে এক নাটকীয় ম্যাচ মঞ্চস্থ হয়েছিল। ইনজুরি টাইমে দুই লাল কার্ড দেখা রিয়াল মাদ্রিদের জালে বল ঠেলে দিয়েছিলেন বেনফিকা গোলকিপার আনাতোলি ট্রুবিন। ওই গোল পর্তুগিজ ক্লাবকে তুলেছে চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ নকআউট পর্বে, আর ৪-২ ব্যবধানে হেরে শীর্ষ আট থেকে নেমে যেতে হয় মাদ্রিদ ক্লাবকে।

ভাগ্যের নির্মম পরিহাস, সেই প্লে অফেই মুখোমুখি হচ্ছে দুই ক্লাব। বেনফিকা কোচ হোসে মরিনহো তার সাবেক ক্লাবকে সম্মান জানিয়ে উপাধি দিলেন ‘ক্ষতবিক্ষত রাজা’। টানা দ্বিতীয়বার রিয়ালকে হারানো কঠিন হলেও অসম্ভব মনে করছেন না পর্তুগিজ কোচ। অন্যদিকে বদলা নিতে প্রস্তুত ১৫ বারের রেকর্ড চ্যাম্পিয়ন।

আজ (মঙ্গলবার) নকআউট পর্বের প্রথম লেগে লিসবনে বেনফিকার মুখোমুখি হচ্ছে রিয়াল। সেখানেই আরেকবার প্রতিপক্ষকে শেষ কামড় দিতে চায়। মরিনহো বললেন, ‘তারা ক্ষতবিক্ষত। আর একজন ক্ষতবিক্ষত রাজা বিপজ্জনক। আমরা প্রথম লেগ খেলব আমাদের মাথা দিয়ে, আকাঙ্ক্ষা ও আত্মবিশ্বাস দিয়ে। আমরা জানি চ্যাম্পিয়ন্স লিগের রাজাদের আমরা কী করেছি।’

মাদ্রিদ ক্লাবকে এখনো চ্যাম্পিয়ন্স লিগের ফেভারিট মনে করছেন মরিনহো। শেষ ষোলোতে জায়গা করে নিতে এক নিখুঁত পারফরম্যান্স করতে হবে বললেন তিনি। মরিনহো বললেন, ‘আমার মনে হয় না রিয়াল মাদ্রিদকে বিদায় করতে বেনফিকাকে অলৌকিক কিছু করতে হবে। আমাদেরকে সর্বোচ্চ পর্যায়ে খেলতে হবে, একেবারে নিখুঁতের কাছাকাছি, যার অস্তিত্ব নেই। কিন্তু অলৌকিক নয়।’

তিনি আরও বলেন, ‘রিয়াল মাদ্রিদ হলো রিয়াল মাদ্রিদ। তাদের ইতিহাস, অভিজ্ঞতা ও উচ্চাকাঙ্ক্ষা আছে। আমাদের মধ্যে একমাত্র তুলনীয় বিষয় হলো, আমরা দুজনে বিশাল শক্তি। এর বাইরে কিছু নেই। কিন্তু ফুটবলের এই শক্তি আছে এবং আমরা জিততে পারি।’

বেনফিকার নাটকীয় জয়ের দিন শেষ মিনিটে হেড করে গোল করেন কিপার ট্রুবিন। ওই গোলে গোল পার্থক্যে ২৪তম স্থানে থেকে নকআউট পর্বের শেষ জায়গাটি দখল করে তারা। মরিনহো মজা করে বললেন, ‘ট্রুবিন কিন্তু এবার আক্রমণে থাকবে না।’

লিসবনে নক আউট পর্বের প্রথম লেগে খেলতে নামার আগে রিয়ালের কোচ আলবারো আরবেলোয়া বলেছেন, ‘আশা করছি, ইতিহাসের পুনরাবৃত্তি হবে না। তিন সপ্তাহ আগে যে ভুল আমার ছেলেরা করেছিল, এবার তা আর করবে না। আমরা এখন অনেক তৈরি।’ এই ম্যাচের আগে প্রতিশোধ নেওয়ার তাড়না নেই বিশ্বকাপ জয়ী স্প্যানিশ তারকার, ‘আমরা সব সময় জয় নিয়ে ভাবি। আমাদের উদ্দেশ্য বেনফিকাকে বিদায় করা নয়। আমাদের উদ্দেশ্য চ্যাম্পিয়ন্স লিগ জেতা, প্রতিশোধ নয়। আমরা এই লড়াই সফলভাবে শেষ করতে চাই, একারণেই এখানে এসেছি।’

হাঁটুর আচমকা ব্যথার জন্য লা লিগায় রিয়াল সোসিদাদের বিরুদ্ধে খেলতে পারেননি রিয়ালের গোলমেশিন কিলিয়ান এমবাপে। চ্যাম্পিয়ন্স লিগের বদলার ম্যাচে তাকে শেষ পর্যন্ত পাওয়া যাবে কিনা, তা নিয়ে সংশয়ে ছিলেন ভক্তরা। সোমবার আলবারো বলেছেন, ‘এমবাপে এখন ফিট। ও টিমের সঙ্গে লিসবনে যাচ্ছে।’ বেনফিকার বিরুদ্ধে আগের ম্যাচে এমবাপেই জোড়া গোল করেছিলেন।

রিয়ালের ঘুরে দাঁড়ানোর দিনে চ্যাম্পিয়ন্স লিগের নক আউটের প্রথম দিনে খেলতে নামছে গতবারের চ্যাম্পিয়ন পিএসজি, তাদের প্রতিপক্ষ ফ্রান্সেরই মোনাকো। আর রানার্সআপ ইন্টার মিলানের খেলা বোদো গ্লিমটের বিপক্ষে। নরওয়ের গ্লিমট তাদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নেমেই চমকের পর চমক দিয়েছে। লিগ পর্বের খেলায় ম্যানচেস্টার সিটি ও অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে ২৩ নম্বর দল হিসেবে নকআউটে খেলার যোগ্যতা অর্জন করে। এছাড়া বরুসিয়া ডর্টমুন্ড আতালান্তাকে স্বাগত জানাবে। গ্যালাতাসারেই খেলবে জুভেন্টাসের বিপক্ষে।

প্রধান নির্বাচক পদে আর থাকতে চান না গাজী আশরাফ হোসেন লিপু

২০২৪ সালের ফেব্রুয়ারিতে ২ বছরের চুক্তিতে বিসিবির প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পান গাজী আশরাফ হোসেন

আফগানিস্তানের জয়ে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটাই ভালো হয়নি আফগানিস্তানের। হেরেছে নিজেদের প্রথম দুই ম্যাচে। অবশেষে জয়ের দেখা পেল

পরিবারের সঙ্গে সময় কাটাতে দেশ ছাড়লেন বুলবুল

দেশ ছেড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। জরুরি কাজে অস্ট্রেলিয়ার মেলবোর্নে গেছেন

অযোগ্য ব্যক্তিদের নির্দিষ্ট কাজের দায়িত্ব দেওয়া সবচেয়ে বড় অপরাধ

যে তীব্র লড়াইয়ের আঁচ পাওয়া গিয়েছিল, ভারত-পাকিস্তান ম্যাচে তার ছিটেফোঁটাও দেখা গেল না। একপেশে লড়াইয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় খাঁটিহাতা হাইওয়ে থানায় নতুন রেকার উদ্বোধন

বুকে জ্বালাপোড়া? জেনে নিন ঘরোয়া প্রতিকার

জুলাই সনদ উপেক্ষা করে বিএনপি সরকারের যাত্রা শুরু: সারজিস আলম

জামায়াতের পর সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদে শপথ নিল এনসিপি

তারেক রহমানের নেতৃত্বে ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী কারা

তারেক রহমানকে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর অভিনন্দন, ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা

বারবার পদত্যাগের কথা বলা দেশ ধ্বংসের শামিল: মির্জা আব্বাস

বেনফিকার কাছে ‘ক্ষতবিক্ষত রাজা’ রিয়ালের বদলা নেওয়ার পালা

নাভালনিকে 'ব্যাঙের বিষ দিয়ে হত্যার' অভিযোগ অস্বীকার রাশিয়ার

রমজানে নতুন সময়সূচিতে চলবে মেট্রোরেল, নেওয়া যাবে ২৫০ মিলি পানি

জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

সংবিধান সংস্কার পরিষদে শপথ নিল জামায়াত, চলে গেলেন রুমিন

মন্ত্রিসভায় শপথের ডাক পেলেন এমপি ড. আব্দুল মঈন খান

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন সাবেক ফুটবলার আমিনুল হক

শপথ নিলেন জামায়াতের সংসদ সদস্যরা

রোজার আগেই রাজবাড়ীতে লেবুর দামে আগুন

সংসদ সদস্য হিসেবে শপথ না নেওয়ার কথা ভাবছে এনসিপি

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিকেলে শপথ

বন্ড সুবিধার আড়ালে ৩৮ কোটি টাকার শুল্ক ফাঁকি, ১০ জনের বিরুদ্ধে মামলা

মন্ত্রিসভায় শপথের ডাক পেলেন এমপি মোফাজ্জল হোসাইন কায়কোবাদ