ই-পেপার সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় খাঁটিহাতা হাইওয়ে থানায় নতুন রেকার উদ্বোধন

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩৭
আপডেট  : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪১

মহাসড়কে দুর্ঘটনাকবলিত বা বিকল গাড়ি দ্রুত সরিয়ে যানজট নিরসন করতে হাইওয়ে পুলিশের সিলেট রিজিয়নের আওতাধীন ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানায় একটি নতুন রেকার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) সকালে সরাইল উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া এলাকায় অবস্থিত খাঁটিহাতা হাইওয়ে থানায় এই রেকারটি উদ্বোধন করেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড অংশে দীর্ঘ যানজট লেগে থাকতো। এ যানজটে ঢাকা-সিলেট মহাসড়কে যাতায়াত করা যাত্রীদের অনেকক্ষণ আটকে পড়ত যার ফলে যাত্রীদের অনেক দুর্ভোগ পোহাতে হতো। এ যানজটের প্রধান কারণ ছিল ব্রাহ্মণবাড়িয়া অংশে গাড়ি এক্সিডেন্ট হলে বা গাড়ি নষ্ট হলে গাড়িটি রাস্তা থেকে রিমুভ করার বা সরানোর কোন ব্যবস্থা ছিলনা।

তিনি আরও বলেন, হাইওয়ে পুলিশের ব্রাহ্মণবাড়িয়া অংশে কোন রেকার ছিলনা। আমরা হাইওয়ে পুলিশ সদর দপ্তরের মাধ্যমে ২০ টন ক্যাপাসিটির ১টি নতুন রেকার খাঁটিহাতা হাইওয়ে থানায় পেয়েছি। আজকে ব্রাহ্মণবাড়িয়া এলাকায় ব্যবহার করার জন্য এটি উদ্বোধন করলাম। সকলের সহযোগিতা কামনা করছি। আশাকরি এ রেকার ব্যবহারের মাধ্যমে যানজট নিরসনে আমরা আরো কার্যকর ভুমিকা পালন করতে পারব।

খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম বলেন, ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের কারণে ঢাকা ও সিলেটবাসী দুর্ভোগের স্বীকার হতো। যানজটের মূল‌ কারণ ছিল এই মহাসড়কে কোন গাড়ি বিকল হলে তা সরানোর ব্যবস্থা ছিলনা। আমাদের সিলেট রিজিওনের পুলিশ সুপার মহোদয়ের চেষ্টার ফলে হাইওয়ে পুলিশ সদর দপ্তরের মাধ্যমে আমরা একটি নতুন রেকার পেয়েছি। রেকার পাওয়ার ফলে ঢাকা-সিলেট মহাসড়কে আমরা আরো ভাল সেবা দিতে পারব। আশাকরি মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের এসআই আমিনুজ্জামান, সার্জেন্ট মিনার খন্দকারসহ অন্যন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আমার বার্তা/মো. রিমন খান/এমই

নবীনগরে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রসুল্লাবাদ দক্ষিণপাড়া এলাকায় একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার

শেবাচিম হাসপাতালে নার্সের ভুলে ২ রোগীর মৃত্যু

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অপারেশন থিয়েটারে (ওটি) না নিয়ে ওয়ার্ডে বসে ইনজেকশন পুশ

মির্জাপুরে গোড়াই ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে বিজিএফের চাল বিতরণ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১০ নং গোড়াই ইউনিয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে হতদরিদ্র ও অসহায়

নবনিযুক্ত কুসিক প্রশাসক টিপুর প্রশংসা করে যা বললেন কৃষিমন্ত্রী

নবনিযুক্ত কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর প্রশংসা করেছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা

তেলের জন্য আইএমএফ-বিশ্বব্যাংক থেকে অর্থ জোগানের চেষ্টা করবো

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

একুশে বইমেলায় ‘সেরা রাধুনীদের সেরা রেসিপি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

নবীনগরে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক

কেন্দ্রীয় ব্যাংকের সরবরাহ করা নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়াদাম

দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিলো সরকার

নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকা দক্ষিণে ডিজিটালাইজেশন: অটোরিকশা, হকার ও বাজার ব্যবস্থায় প্রযুক্তির ছোঁয়া

পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

শাহজালালের ভিভিআইপি ও অভ্যন্তরীণ টার্মিনাল ঘুরে দেখলেন বিমানমন্ত্রী

১২ সিটির পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

শেবাচিম হাসপাতালে নার্সের ভুলে ২ রোগীর মৃত্যু

পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবন কঠিন করে তুলেছে

আন্তর্জাতিক ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

মির্জাপুরে গোড়াই ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে বিজিএফের চাল বিতরণ

৬ লাশ পোড়ানোর মামলা: আসামিদের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ