ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

অযোগ্য ব্যক্তিদের নির্দিষ্ট কাজের দায়িত্ব দেওয়া সবচেয়ে বড় অপরাধ

আমার বার্তা অনলাইন:
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫০
নাকভি-বাবরের সমালোচনায় শোয়েব

যে তীব্র লড়াইয়ের আঁচ পাওয়া গিয়েছিল, ভারত-পাকিস্তান ম্যাচে তার ছিটেফোঁটাও দেখা গেল না। একপেশে লড়াইয়ে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে ৬১ রানে জিতেছে ভারত। অসহায় আত্মসমর্পণের পর পাকিস্তান তীব্র সমালোচনার শিকার হয়েছে। সাবেক পেসার শোয়েব আখতার তো ধুঁয়ে দিলেন পিসিবি প্রধান মহসিন নাকভি ও তারকা ব্যাটার বাবর আজমকে।

এবিপি নিউজ-কে শোয়েব বলেছেন, ‘আমরা ম্যাচের কোথাও ছিলাম না। শাহীনের খেলাই দেখুন... সে ১২৫ কিমি প্রতি ঘণ্টা গতিতে বল করছিল। এটি আধুনিক ক্রিকেটের চাহিদা নয়। এরা সেই প্রতিভা নয় যারা চাপ সামলাতে পারবে। গত ১৫-২০ বছর ধরে কোনো বিনিয়োগই হয়নি। পরিস্থিতির করুণ বাস্তবতা হলো, একসময় আমরা মাঠের লড়াইয়ে ভারতের সমানে সমান ছিলাম, আর আজ আমরা তাদের হারানোর স্বপ্নও দেখতে পারি না।’

এরপর নাকভি ও বাবরের তীব্র সমালোচনা করেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস, ‘একজন লোক যে কিছুই জানে না, সে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান (মহসিন নাকভি) হয়েছে। আপনি কী করতে পারেন? দল কীভাবে চলবে? আপনারা এমন একজন খেলোয়াড়কে (বাবর আজম) সুপারস্টার বানিয়েছেন যে আপনাদের ম্যাচ জেতাতে পারে না। অযোগ্য ব্যক্তিদের হাতে কোনো নির্দিষ্ট কাজের দায়িত্ব তুলে দেওয়া হলো পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ।’

এই হারে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে দ্বৈরথে ৮-১ ব্যবধানে পিছিয়ে থাকল পাকিস্তান। তারা টস জিতে ফিল্ডিং নিয়েছিল। শুরুতে তারকা ওপেনার অভিষেক শর্মা আউট হন। ইশান কিষাণ ৪০ বলে ৭৭ রান করে কঠিন পিচে ভারতকে ১৭৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন।

লক্ষ্য তাড়া করতে নেমে দুঃস্বপ্ন দেখেছে পাকিস্তান। ১৩ রানে তিন উইকেট হারায় তারা দুই ওভারে। বাবর সাত বলে মাত্র ৫ রান করে ৩৪ রানে চতুর্থ ব্যাটার হিসেবে মাঠ ছাড়েন। উসমান খানের ৪৪ রানের সুবাদে যা একটু লড়াই করেছিল পাকিস্তান। ১৮ ওভারে তারা ১১৪ রানে অলআউট হয়।

আমার বার্তা/এমই

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নির্ধারিত সময়ের গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে বাজিমাত করল বাংলাদেশ। মালদ্বীপের মালেতে শুক্রবার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

চার বছর পর আরেকটি ফুটবল বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে জুন-জুলাইয়ে। এমন মেগা ইভেন্টে যেমন অখ্যাত

শিরোপার লড়াইয়ে রাতে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

এবারের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের জন্য শিরোপা ধরে রাখার মিশন। যেখানে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ফাইনালের

রিয়ালকে রেকর্ড ব্যবধানে বিধ্বস্ত করল বার্সেলোনা

স্প্যানিশ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার লড়াই মানেই উত্তেজনায় ঠাসা ম্যাচ। কিন্তু মেয়েদের এল ক্লাসিকোয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন