ই-পেপার সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩৩

তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার অপারেশন সফল, নেয়া হলো কেবিনে

আমার বার্তা অনলাইন:
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫৬
কেবিনে নেয়া হলো তানিয়া বৃষ্টিকে

ব্রেন টিউমার অপসারণের সফল অস্ত্রোপচারের পর আজ সোমবার অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে পোস্ট-অপারেটিভ কেয়ারের কেবিনে স্থানান্তর করা হয়েছে। খবরটি নিশ্চিত করেছেন পরিচালক সকাল আহমেদ।

সকাল আহমেদ জানান, ‌‘আজ সকাল দশটার দিকে কেবিনে স্থানান্তর করা হয়েছে তানিয়া বৃষ্টিকে।’

গতকাল চার ঘণ্টারও বেশি সময় ধরে অস্ত্রোপচার চলে। সেটি রাত ৮টা চল্লিশে সম্পন্ন হয়। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হয়েছে এবং টিউমার সম্পূর্ণ অপসারিত হয়েছে।

অভিনেত্রী নিজেই গতকাল ফেসবুকে পোস্ট দিয়ে এই অস্ত্রোপচারের খবর জানিয়েছেন। পোস্টে তিনি বসে ছিলেন হাসপাতালের বিছানায়, হাতে তোড়া ফুল, এবং লিখেছেন, ‘সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। পরিবার থেকে ফুল পেয়েছি। আমি তোমাদের সবাইকে ভালোবাসি। আগামীকাল আমার মাথায় অস্ত্রোপচার। সবাই আমার জন্য দোয়া করবেন।’

বর্তমান সময়ের ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে তানিয়া বৃষ্টি অন্যতম। নিয়মিতই অবমুক্ত হচ্ছে তার অভিনীত নতুন নাটক, যা অল্প সময়েই দর্শকপ্রিয়তা অর্জন করছে। সম্প্রতি স্বল্প ব্যবধানে মুক্তি পাওয়া একাধিক নাটকের কারণে তিনি আলোচনায় ছিলেন।

২০১৫ সালে আকরাম খানের পরিচালনায় নির্মিত চলচ্চিত্র ‘ঘাসফুল’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তানিয়া বৃষ্টির। এরপর ২০১৯ সালে মুক্তি পায় তার অভিনীত আরেকটি সিনেমা ‘গোয়েন্দাগিরি’।

দীর্ঘ বিরতির পর আবারও সিনেমায় ফিরছেন তানিয়া বৃষ্টি। রায়হান খানের পরিচালনায় নির্মিতব্য ‘ট্রাইব্যুনাল’ নামের একটি সিনেমায় তাকে দেখা যাবে।

আমার বার্তা/এমই

চুরি করতে হলেও পড়াশোনা জানা দরকার: সাদিয়া আয়মান

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত তারকা। তবে সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা

ক্যানসার মুক্তির আগেই হিনা খানের মা হওয়ার গুঞ্জন

ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই চালিয়ে যাওয়া ভারতীয় অভিনেত্রী হিনা খান মা হতে চলেছেন- এমনটাই গুঞ্জন

সৃজিতের সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন সুস্মিতা

ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির প্রেমের গুঞ্জন নিয়ে বেশ কিছুদিন ধরেই

মাথায় অস্ত্রোপচার সবাই দোয়া করবেন: তানিয়া বৃষ্টি

ছোট পর্দার পরিচিত মুখ তানিয়া বৃষ্টি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার জনসহ নিহত ৫

মঙ্গলবার থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু, মিলবে ছোলা ও খেজুর

ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান

ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন

নির্বাচনে ২১.৪ শতাংশ জালভোট পড়ার তথ্য ভিত্তিহীন: টিআইবি

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নিয়েছেন তৌহিদ হোসেন

রাজধানীতে সিএনজি পাম্পগুলো প্রায় বন্ধ, চালকদের ভোগান্তি চরমে

নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করেছেন ৯৯ শতাংশ প্রার্থী: টিআইবি

বিএনপির ইচ্ছা অনুযায়ী নির্ধারিত হবে প্রধানমন্ত্রীর বাসভবন: আদিলুর

নাসার নজরুলের স্ত্রীর ৫ কোটি ২৯ লাখ টাকার জমি ক্রোক

পরিবারের সঙ্গে সময় কাটাতে দেশ ছাড়লেন বুলবুল

ইবিতে কর্মকর্তা সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

জুলাই সনদে স্বাক্ষর করতে সন্ধ্যায় যমুনায় যাচ্ছেন এনসিপি নেতারা

দুর্বল কাঁধে বিশাল দায়িত্ব, বহনের চেষ্টা করবো: মন্ত্রিপরিষদ সচিব

এবার সংসদে কোটিপতি ৭৯ শতাংশ, কমেছে রাজনীতিবিদের সংখ্যা: টিআইবি

বিদায়ী সাক্ষাৎ: সহযোগিতার জন্য সেনাপ্রধানকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

পুলিশের শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের হাওয়া: নতুন আইজিপি নিয়ে জোর গুঞ্জন

নব-নির্বাচিত সরকারের প্রথম ১২০ দিনই নির্ধারণ করবে রাষ্ট্র পরিচালনার ভবিষ্যৎ পথরেখা

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭ বাড়ি প্রস্তুত: গণপূর্ত উপদেষ্টা

স্বরাষ্ট্রের পর মন্ত্রিপরিষদেও চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন নাসিমুল গনি