ই-পেপার সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

শিক্ষামন্ত্রী কে? আলোচনায় ওবায়দুল ইসলাম, মিলন ও ওসমান ফারুক

নিজস্ব প্রতিবেদক:
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪৯
ওসমান ফারুক, এহছানুল হক মিলন, ওবায়দুল ইসলাম। ছবি আমার বার্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর নতুন সরকার গঠনের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। মন্ত্রিসভার কাঠামো নির্ধারণ ও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর দায়িত্ব বণ্টন নিয়ে দলীয় পর্যায়ে জোরালো আলোচনা চলছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে শিক্ষা মন্ত্রণালয়—কে হচ্ছেন আগামী দিনের শিক্ষামন্ত্রী? দলীয় ও রাজনৈতিক সূত্রে জানা গেছে, সম্ভাব্য তালিকায় ঘুরেফিরে আলোচিত হচ্ছে তিনটি নাম—অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, ড. আ ন ম এহছানুল হক মিলন এবং ওসমান ফারুক। অভিজ্ঞতা, রাজনৈতিক অবদান এবং প্রশাসনিক সক্ষমতার সমন্বয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে ইঙ্গিত মিলেছে দলীয় মহল থেকে।

বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। পাশাপাশি তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়–এর উপাচার্য হিসেবেও দায়িত্বে রয়েছেন। অতীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়–এর সাদা দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন এবং শিক্ষকদের সংগঠনে সক্রিয় নেতৃত্ব দিয়েছেন। দীর্ঘদিন শিক্ষক অধিকার আন্দোলনে সম্পৃক্ত থাকায় শিক্ষা অঙ্গনে তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে। যদিও বাগেরহাট-৪ আসনে দলীয় মনোনয়ন পাননি, তবুও টেকনোক্রেট কোটায় মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির সম্ভাবনা আলোচনায় রয়েছে।

অন্যদিকে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবারের নির্বাচনে চাঁদপুর-1 (কচুয়া) আসন থেকে উল্লেখযোগ্য ব্যবধানে বিজয়ী হয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ে পূর্ব অভিজ্ঞতা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার বাস্তব দক্ষতা থাকায় তাঁকে পূর্ণাঙ্গ শিক্ষামন্ত্রী করার আলোচনা জোরালো হয়েছে। দলীয় সূত্র বলছে, নতুন সরকার শিক্ষা খাতে দ্রুত সংস্কার, নীতিগত পুনর্বিন্যাস ও কার্যকর বাস্তবায়নে গুরুত্ব দিতে চায়। সে ক্ষেত্রে অভিজ্ঞ ও প্রশাসনিকভাবে দক্ষ কাউকে দায়িত্ব দেওয়ার পক্ষে মত জোরদার হচ্ছে।

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে জয়ী সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকও সম্ভাব্য তালিকায় রয়েছেন। অতীতে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করায় প্রশাসনিক অভিজ্ঞতায় তিনি এগিয়ে। যদিও দলীয় কঠিন সময়ে এলাকায় তাঁর সক্রিয় উপস্থিতি নিয়ে কিছু সমালোচনা রয়েছে, তবুও প্রবীণ ও অভিজ্ঞ নেতা হিসেবে তাঁর নাম আলোচনায় রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, মন্ত্রিসভার রূপরেখা প্রায় চূড়ান্ত এবং নির্বাচনী ফলাফল, শিক্ষা খাতে পূর্ব অভিজ্ঞতা, রাজনৈতিক অবদান ও প্রশাসনিক সক্ষমতার সমন্বয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষা খাত বর্তমানে বহুমুখী চ্যালেঞ্জের মুখে—পাঠ্যক্রম সংস্কার, শিক্ষক নিয়োগ, উচ্চশিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তার এবং আন্তর্জাতিক মানদণ্ডে সামঞ্জস্য আনা। ফলে নতুন শিক্ষামন্ত্রীর ওপর থাকবে উচ্চ প্রত্যাশা। আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত শিক্ষামন্ত্রীর পদ ঘিরে এই তিন নামের আলোচনা রাজনৈতিক অঙ্গনে অব্যাহত থাকবে।

আমার বার্তা/এমই

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে যা বললেন প্রবাসী কল্যাণমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার খোলার চেষ্টা করছি এবং সিন্ডিকেট মুক্ত রাখার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রবাসী

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম গুরুত্বপূর্ণ বৈঠক সোমবার (৬

মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধে আইন পাসে ‘ছেলে খেলা’: টিআইবি

দেশে কার্যকর মানবাধিকার কমিশন গঠন ও গুম প্রতিরোধে অন্তর্বর্তী সরকার প্রণীত অধ্যাদেশগুলো দ্রুত পাসে আগ্রহ

ইলিশের দাম যেভাবে নাগালে আসবে জানালেন মৎস্যমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, ইলিশের সরবরাহ বাড়লে দাম কমবে। সাধারণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এপস্টেইন ফাইলে নাম আসায় কড়া জবাব জিজি হাদিদের

মৌলভীবাজারে হামে চিকিৎসা নিয়েছে শতাধিক রোগী, আইসোলেশনে ১৩

‘ভূমি দস্যুদের কোনো ছাড় নয়’ — আমিনবাজারের এসিল্যান্ড

চীনকে নিয়ে হরমুজ নিয়ন্ত্রণ করবে ইরান! ভারতের জন্য বিপদ

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে যা বললেন প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত

এসএসসির খাতা মূল্যায়নে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধে আইন পাসে ‘ছেলে খেলা’: টিআইবি

এক দিনে হাসপাতালে ২৪ শিশু ভর্তি, ময়মনসিংহে বাড়ছে হামের প্রকোপ

মাসে লাখ টাকা বেতন পাবেন সাফজয়ী ফুটবলাররা

ইলিশের দাম যেভাবে নাগালে আসবে জানালেন মৎস্যমন্ত্রী

জ্বালানিসহ যা নিয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে নিয়ে কথা হয়েছে প্রধানমন্ত্রীর

রিজার্ভ চুরির মামলায় নিউইয়র্কের আদালতে জবানবন্দি দেবেন এইচ মনসুর

রামেক হাসপাতালে হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু

শিশুকে নামাজে আগ্রহী করার ১০ উপায়

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কোনো ডিগ্রি নেওয়ার সুযোগ নেই

মধ্যপ্রাচ্য সংঘাত : মারা গেছেন ৭ জন, মরদেহ এসেছে ৫: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় হাইকমিশনার

ধর্ম অবমাননার মামলায় জামিন পেলেন বাউল আবুল সরকার

অভিন্ন লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র