ই-পেপার মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

আলোচনার জন্য ইসলামাবাদে যেতে অস্বীকৃতি জানায়নি ইরান

আমার বার্তা অনলাইন:
০৫ এপ্রিল ২০২৬, ১৫:২৬

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা ভেঙে গেছে, এমন দাবি নাকচ করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ইরানের অবস্থান ভুলভাবে উপস্থাপন করছে।

শনিবার (৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, 'ইরানের অবস্থান মার্কিন মিডিয়ায় ভুলভাবে তুলে ধরা হচ্ছে।' এর আগে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছিল, তেহরান ইসলামাবাদে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আগ্রহী নয় এবং যুক্তরাষ্ট্রের শর্তগুলো গ্রহণযোগ্য মনে করছে না।

তবে এসব দাবি প্রত্যাখ্যান করে আরাগচি পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, 'পাকিস্তানের প্রচেষ্টার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। ইসলামাবাদে যেতে আমরা কখনও অস্বীকৃতি জানাইনি। আমাদের মূল লক্ষ্য হলো আমাদের ওপর চাপিয়ে দেওয়া এই অবৈধ যুদ্ধের একটি চূড়ান্ত ও স্থায়ী সমাধান।'

বিবৃতির শেষে তিনি উর্দু ভাষায় 'পাকিস্তান জিন্দাবাদ' লিখে সমর্থন জানান। আরাগচির এই বক্তব্যের পরপরই পাকিস্তানও প্রতিক্রিয়া জানায়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক্সে দেওয়া পোস্টে বলেন, 'আপনার স্পষ্টীকরণের জন্য আন্তরিক ধন্যবাদ, প্রিয় ভাই আরাগচি।'

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়ার চেষ্টা করছে। তেহরান ও ওয়াশিংটনের সঙ্গে সুসম্পর্ক, পাশাপাশি চীন ও সৌদি আরবের সঙ্গে কৌশলগত সম্পর্ক কাজে লাগিয়ে এই উদ্যোগ নিয়েছে ইসলামাবাদ।

আমার বার্তা/এমই

যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের, চায় ‘যুদ্ধের স্থায়ী অবসান’

যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটি বলেছে, কোনো অস্থায়ী যুদ্ধবিরতি নয়, তারা স্থায়ীভাবে

পৃথিবী থেকে সবচেয়ে দূরে যাওয়ার রেকর্ড গড়লেন আর্টেমিসের নভোচারীরা 

পৃথিবী থেকে সবচেয়ে দূরবর্তী জায়গায় মানুষের ভ্রমণের নতুন রেকর্ড গড়েছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার

ট্রাম্পের ডেডলাইন শেষ হওয়ার আগে ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা নেই

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার রাতের মধ্যে ইরানকে তার শর্ত অনুযায়ী চুক্তি করতে ডেডলাইন বা

পাকিস্তানের পাঠানো যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা করছে ইরান

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের নিরসনে নতুন যে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে পাকিস্তান, তা পর্যালোচনা করছেন ইরানের সরাকরি কর্মকর্তারা।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবিতে শিক্ষিকা হত্যা: মৌন মিছিলে ন্যায়বিচারের দাবি ও শিক্ষক শিক্ষার্থীদের শোক

সড়ক দুর্ঘটনায় ডিআইইউ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

গণভোটের গণরায় বাস্তবায়নে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় ঐক্যের

অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগের তদন্ত করবে সরকার: ডা. জাহেদ

গুম অধ্যাদেশ একটা অপ্রয়োজনীয় আইন ছিল : চিফ প্রসিকিউটর

সংসদে আন্তর্জাতিক অপরাধ সংশোধন আইন-২০২৬ বিল পাস

বিএনপির ৩ ট্রফিই আছে, বিরোধীদলের ঘরে একাত্তর-নব্বইয়ের ট্রফি নাই

আগামী মাসে তেলের দাম বাড়ানোর চিন্তা করবে সরকার: জ্বালানিমন্ত্রী

এপ্রিলের মধ্যে জ্বালানি তেল আসবে প্রায় আড়াই লাখ মেট্রিক টন

রামেকে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৮ জন

যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের, চায় ‘যুদ্ধের স্থায়ী অবসান’

লালবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখানো হলো শিরীন শারমিনকে

করোনা ভ্যাকসিন কেনায় খরচ ৪ হাজার ৩৯৪ কোটি টাকা: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে শুরু হবে: সংসদে ধর্মমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান হতে ৫৩ হাজার ৬৯ আবেদন

ঢাকার ৬ মামলার একটিতে গ্রেপ্তার দেখানো হবে শিরীন শারমিনকে: ডিএমপি

ইয়ামালকে সমর্থন দিয়ে একসঙ্গে লড়াইয়ের ঘোষণা ভিনিসিয়ুসের

পৃথিবী থেকে সবচেয়ে দূরে যাওয়ার রেকর্ড গড়লেন আর্টেমিসের নভোচারীরা 

ট্রাম্পের ডেডলাইন শেষ হওয়ার আগে ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা নেই

জামায়াত কর্মী সুমির গ্রেপ্তার নব্য ফ্যাসিবাদের বার্তা: শফিকুর রহমান