ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

‘ফিরোজা না যমুনা’ কোথায় উঠবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আমার বার্তা অনলাইন:
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৯

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। খুব শীঘ্রই শপথ পড়বেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন তারেক রহমান।

বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যমুনায় বাস করছেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর বাসভবন ‘গণভবন’কে করা হয়েছে জুলাই স্মৃতি জাদুঘর। ফলে নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান কোথায় থাকবেন তা নিয়ে উঠেছে প্রশ্ন।

জানা গেছে, তারেক রহমান যদি বর্তমান প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার বাসায় উঠতে চান তাহলে তাকে অপেক্ষা করতে হবে অন্তত দুই মাস। প্রধান উপদেষ্টা সে বাসা ছাড়ার পর সেখানে উঠতে পারবেন তিনি। তবে বাসাটির চুনকামসহ আনুষঙ্গিক কাজে সব মিলিয়ে কিছুটা সময় লেগে যাবে। তবে এই সময়ের জন্য বাড়িভাড়া বাবদ মাস প্রতি এক লাখ টাকা করে পাবেন তিনি।

প্রধানমন্ত্রীর আবাসন সংক্রান্ত বিধানে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর জন্য একটি সরকারি বাসভবন থাকবে, যা সরকারি ব্যয়ে সজ্জিত ও রক্ষণাবেক্ষণ করা হবে। যদি প্রধানমন্ত্রী নিজের বাড়িতে বা সরকারি বাসভবন ছাড়া অন্য কোনো বাড়িতে থাকার সিদ্ধান্ত নেন, তবে তিনি প্রতি মাসে এক লাখ টাকা বাড়িভাড়া পাবেন। সেই বাড়িটি প্রধানমন্ত্রীর বাসভবনের মর্যাদার উপযোগী করে সজ্জিত করা হবে এবং এর ব্যয় সরকার বহন করবে। সেখানে বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন ইত্যাদি সরবরাহের সব ব্যয় সরকার বহন করবে।

এ ছাড়া প্রধানমন্ত্রী যদি নিজের বাড়ি বা সরকারি বাসভবন ছাড়া অন্য কোনো বাড়িতে বসবাস করার সিদ্ধান্ত নেন, তবে তিনি প্রতিবছর ওই বাড়ির রক্ষণাবেক্ষণের জন্য বাড়িভাড়া ভাতার তিন মাসের সমপরিমাণ অর্থ পাবেন। যদি প্রধানমন্ত্রী নিজের বাড়িতে বসবাসের সিদ্ধান্ত নেন এবং সেই বাড়িতে গার্ডদের থাকার জন্য নির্ধারিত কোনো শেড না থাকে, তবে সরকার সেখানে একটি অস্থায়ী গার্ড শেড নির্মাণ করতে পারে। প্রধানমন্ত্রী তার পদত্যাগের পর পরবর্তী এক মাস পর্যন্ত সরকারি বাসভবনে বাস করতে পারবেন। এ সময়ও তার ওপর কোনো ব্যয় চাপানো হবে না।

গেল বছরের ৭ জুলাই নতুন প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারণের বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামকে প্রধান এবং স্থাপত্য অধিদপ্তর, সংসদ সচিবালয় এবং এসএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সদস্য করে কমিটি গঠন করা হয়। তারা কয়েক দফায় বৈঠক করে প্রথমে জাতীয় সংসদ ভবন এলাকায় স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন একীভূত করা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় এলাকায় প্রধানমন্ত্রীর বাসভবন স্থাপনে প্রতিবেদন জমা দেন।

তবে সেপ্টেম্বরে সংসদ ভবন চত্বরে স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবনকে একীভূত করে প্রধানমন্ত্রীর বাসভবন করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। তখন স্পিকার ও ডেপুটি স্পিকার কোথায় থাকবেন- সে ব্যাপারে প্রশ্ন উঠে? এ ছাড়া সংসদ চলাকালে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ডিসেম্বরে সে সিদ্ধান্ত বাতিল হয়।

পরে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে- সে সিদ্ধান্ত নেওয়ার ভার পরবর্তী নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেয় অন্তর্বর্তীকালীন সরকার।

এদিকে গেল জানুয়ারিতে গণভবনের পাশে প্রধানমন্ত্রীর বাসভবন নির্মাণের নকশা চূড়ান্ত করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। তবে সে ভবন তৈরি করতে দুই থেকে তিন বছর সময় লাগতে পারে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রাথমিকভাবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে বিবেচনা করা হয়েছিল। তবে যমুনা শহরের মধ্যবর্তী জায়গায় হওয়ায় সেখান থেকে প্রধানমন্ত্রীর চলাচল নগরবাসীর জন্য দুর্ভোগ ডেকে আনবে। তাছাড়া সেখান থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দূরত্বও বেশি যার ফলে যাতায়াতে তীব্র যানজট তৈরি হতে পারে।

এ ছাড়া মিন্টো রোডে বাংলো আছে। দুটি প্লট একত্র করেও প্রধানমন্ত্রীর বাসভবন করা যেতে পারে। তবে এ ক্ষেত্রে যানজটের বিষয়টি বিবেচনায় নিতে হচ্ছে। তাই শেরেবাংলা নগরের কোথাও করাই সবচেয়ে উপযোগী বলে জানিয়েছেন তারা।

এ বিষয়ে রোববার (১৫ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদের নিয়মিত সংভাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, নতুন প্রধানমন্ত্রী কোথায় থাকবেন সে ব্যাপারে সভায় কোনো আলোচনা হয়নি।

সব মিলিয়ে মায়ের স্মৃতিবিজড়িত ফিরোজা না গুলশানের ১৯৬ নম্বর কিংবা হেয়ার রোডের যমুনা- কোথায় থাকবেন তারেক রহমান? সে সিদ্ধান্ত এখন তার একান্ত।

আমার বার্তা/এমই

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর ২১ কর্মকর্তার বিদেশ সফর নিয়ে একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদকে ‘অসত্য,

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আমলে দেশের মানুষ কেন ভালো থাকল, শুধু এই কারণেই

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশে কোনো ধরনের তেলের সংকট নেই। সরকার আগাম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন