ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

আমরা সৌভাগ্যবান যারা সুযোগ পেয়েছিলাম: শেষ বৈঠকে প্রধান উপদেষ্টা

আমার বার্তা অনলাইন:
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৬
উপদেষ্টা পরিষদের শেষ বৈঠক বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, ছবি: প্রেস উইং

উপদেষ্টা পরিষদের ৬১তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। তাই এটি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের শেষ বৈঠক। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা তার বক্তৃতায় বলেন, ‘‘উই আর লাকি পিপল, হু গট দ্য অপরচুনিটি টু সার্ভ দ্য নেশন। থ্যাংক ইউ ভেরি মাচ।’’ বিকালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব বলেন, ‘‘আগামী ১৭ তারিখে সকাল ১০টার দিকে এমপিদের শপথ হবে জাতীয় সংসদে। ওই দিন বিকাল চারটার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ইনকামিং প্রাইম মিনিস্টার এবং ওনার কেবিনেটের সদস্যরা শপথ গ্রহণ করবেন। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, সার্কভুক্ত দেশগুলোর সব পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ করা হয়েছে। একই সময়ে কাতারের পররাষ্ট্রমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে।’’

প্রেস সচিব বলেন, ‘‘দক্ষিণ প্লাজায় এ ধরনের একটা অনুষ্ঠান এই প্রথম হচ্ছে। অনুষ্ঠানটা কিভাবে পরিচালিত হবে, এটা যাতে সুন্দরভাবে হয়, সেজন্য আজকে বিএনপির তিনজনেরেএকটি কমিটির সঙ্গে মিটিং আছে। তারা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন।’’

প্রেস সচিব জানান, কেবিনেটের শেষ বক্তব্য রেখেছেন প্রধান উপদেষ্টা। তারপর কলিগদেরকে ধন্যবাদ দেন।’’

উপদেষ্টাদের দেশ ছাড়ার খবর প্রসঙ্গে প্রেস সচিব বলেন, ‘‘ফয়েজ আহমেদ কেন পদ ছেড়েছেন, ফেসবুকে উনি ওনার ভেরিফায়েড অ্যাকাউন্ট এক্সপ্লেন করেছেন। আমার এখানে নতুন করে যুক্ত করার কিছু নেই। আর উপদেষ্টাদের মধ্যে যারা শপথের দিন থাকবেন, তারা জয়েন করবেন। শপথের দিন তারা ফ্ল্যাগবাহী গাড়িতে যাবেন। যাওয়ার পরে যখন শপথ অনুষ্ঠিত হয়ে যাবে, ফেরার সময়ও ওই গাড়ি তাদেরকে বাসায় পৌঁছে দেবে। কিন্তু তখন আর গাড়িতে ফ্ল্যাগ থাকবে না। তারা সবাই দেশেই আছেন। তারা দেশের গর্বিত সন্তান। দেশকে আরও এগিয়ে নিতে— তারা তাদের সর্বোচ্চ প্রচেষ্টা দেবেন।’’

আমার বার্তা/এমই

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর ২১ কর্মকর্তার বিদেশ সফর নিয়ে একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদকে ‘অসত্য,

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আমলে দেশের মানুষ কেন ভালো থাকল, শুধু এই কারণেই

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশে কোনো ধরনের তেলের সংকট নেই। সরকার আগাম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন