ই-পেপার সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে প্লে-অফে রংপুর

আমার বার্তা অনলাইন:
১৭ জানুয়ারি ২০২৬, ১৭:০৪

টানা তিন ম্যাচ জেতার পর টানা তিন ম্যাচে হেরে ব্যাকফুটে চলে গিয়েছিল রংপুর রাইডার্স। এরই মধ্যে গত ম্যাচের আগে নুরুল হাসান সোহানকে সরিয়ে লিটন দাসকে অধিনায়কত্ব দিয়েও হার এড়াতে পারেনি রংপুর। অবশেষে জয়ের মুখ দেখল উত্তরবঙ্গের দলটি। ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর। সেই সঙ্গে নোয়াখালীর পর বিদায় নিশ্চিত হলো ঢাকারও।

প্লে-অফে রংপুর, হেরে বিদায় ঢাকার

শনিবার (১৭ জানুয়ারি) মিরপুরে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসকে ১১ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। ঢাকা এদিন টস জিতে রংপুরকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে রংপুর।

জবাব দিতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৭০ রান তুলতে সমর্থ হয় ঢাকা।

এই জয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফ খেলা নিশ্চিত করল রংপুর। ৯ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট উত্তরবঙ্গের দলটির। এই হারের পর ৯ ম্যাচে ২ জয়ে পাওয়া ৪ পয়েন্ট নিয়ে পাঁচে ঢাকা। শেষ ম্যাচে জয় পেলেও আর রংপুরকে টপকে প্লে-অফ খেলা সম্ভব নয় তাদের জন্য।

রংপুরকে এদিন দারুণ শুরু এনে দেন দুই ওপেনার দাভিদ মালান ও তাওহীদ হৃদয়। ১৪ ওভারেই ১২৬ রান স্কোরবোর্ডে যোগ করে তারা।

১৫তম ওভারে মালানকে বোল্ড করে ঢাকাকে উইকেট এনে দেন তাসকিন আহমেদ। ৪৯ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৭৮ রান করেন এই ইংলিশ ওপেনার। অর্ধশতক হাঁকিয়েছেন তাওহীদ হৃদয়ও।

দলীয় ১৫৯ রানে মারুফ মৃধার বলে আউট হওয়ার আগে ৪৬ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৬২ রানের ইনিংস খেলেন হৃদয়।

কাইল মেয়ার্স শেষদিকে ঝড় তোলেন। শেষ ওভারের চতুর্থ বলে আউট হওয়ার আগে ১৬ বলে ১ চার ও ২ ছক্কায় ২৪ রান করেন। তার বিদায়ের পর অধিনায়ক লিটন ক্রিজে এসে প্রথম বলেই আউট হয়ে যান।

খুশদিল শাহ ৭ বলে ৬ এবং সোহান ১ রানে অপরাজিত থাকেন।

আমার বার্তা/এল/এমই

বাংলাদেশকে ক্ষতিপূরণ দেওয়াসহ তিন দাবি মানলে ভারত ম্যাচ খেলবে পাকিস্তান

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি না হওয়ায় আইসিসি বাংলাদেশকে বাদ দেয়। আইসিসিকে ম্যাচ ভেন্যু সরিয়ে

নাকভিকে কৃতজ্ঞতা জানালেন বুলবুল, লাহোরে কী নিয়ে হলো আলোচনা

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার পরে টালমাটাল ক্রিকেট অঙ্গন। তাদের বাদ পড়ার জেরে ভারত

ফর্মের তুঙ্গে থাকা সাকলাইনের চোখ এখন জাতীয় দলে

এনসিএল টি-টোয়েন্টিতে পারফর্ম করে আলোচনায় এসেছিলেন আব্দুল গাফফার সাকলাইন। এরপর সর্বশেষ বিপিএলেও নিজেকে প্রমাণ করেছেন

আইসিসি ও পিসিবির জরুরি সভায় যোগ দিতে পাকিস্তানে বুলবুল

নানা নাটকীয়তার পর পর্দা উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের। এবারের বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা

কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়

রাজনৈতিক দলগুলোর ইশতেহার বাস্তবায়নে আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন সুজনের

বিএনপিকে ভোট দিতে চান ৪৪.১০% ভোটার, জামায়াতকে ৪৩.৯০%

দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে-নাউজুবিল্লাহ: ফখরুল

বিএনপির অভিজ্ঞতা আছে দেশকে দুর্নীতি থেকে বের করার: তারেক রহমান

নির্বাচনী দায়িত্ব পালনে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত: বিজিবি মহাপরিচালক

প্রজাতন্ত্রের সরকার প্রধান কি কাজ করছে, এটা জানার অধিকার সবার

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই

ঢাকাসহ দেশের সব গণতন্ত্রী মানুষকে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের

নাহিদ ‘ডোমিনিকার নাগরিক’ অভিযোগ, প্রার্থিতা স্থগিত চেয়ে রিট

র‌্যাব-ডিজিএফআই বিলুপ্ত চাইলেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম

দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণা করায় সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি: ডা. মিতু

সারাদেশে সাড়ে ৩ হাজার কোস্টগার্ড মোতায়েন থাকবে: মহাপরিচালক

নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে ইসির প্রতি আহ্বান

নির্বাচনের আগ মুহূর্তে এসআই থেকে ইন্সপেক্টর হলেন ১৫৩ পুলিশ

কুমিল্লা-২: স্বতন্ত্র প্রার্থীর ২৭৮ সমর্থকের বিরুদ্ধে হোমনা থানায় মামলা

মোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞায় গণমাধ্যমকে আওতামুক্ত রাখার আশ্বাস

সবাই যেকোনো সময় নিরাপদে চলাচল করবে এমন রাষ্ট্র গড়াই লক্ষ্য: তারেক রহমান

সন্ধ্যার মধ্যে সিদ্ধান্ত বাতিল না করলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের