ই-পেপার শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে পা রেখেছে পাকিস্তান ক্রিকেট দল

আমার বার্তা অনলাইন:
১৬ জুলাই ২০২৫, ১২:৪৬
আপডেট  : ১৬ জুলাই ২০২৫, ১২:৫২

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশে পা রেখেছে পাকিস্তান ক্রিকেট দল। তবে পুরো দল এখনও আসেনি। বিকেলে দলের বাকি সদস্যরা বাংলাদেশে আসবে। তুলনামূলক তরুণ এক দল নিয়েই বাংলাদেশে এসেছে পাকিস্তান।

আগামী ২০ জুলাই থেকে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। এই সংক্ষিপ্ত সিরিজের জন্য আগেই দল ঘোষণা করেছিলো মেন ইন গ্রিনরা। বাংলাদেশের বিপক্ষে তিনটি ম্যাচই পাকিস্তান খেলবে শের-ই বাংলা স্টেডিয়ামে। তার আগে পাকিস্তানের অধিনায়ক মঙ্গলবার (১৫ জুলাই) এক সংবাদ সম্মেলনে বলেছেন, বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না তারা।

পাকিস্তানের অধিনায়ক সালমান আঘা বলেন, ‘আমরা বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না। করাচিতে আমাদের অনুশীলন ক্যাম্প খুবই মনোযোগী ও পরিপূর্ণ ছিল। আমরা দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করেছি এবং এমন পরিবেশে অনুশীলন করেছি যা বাংলাদেশে খেলার সময় প্রত্যাশা করছি।’

এই সিরিজটি মূলত দুই দেশের বোর্ডের সমঝোতায় অনুষ্ঠিত হচ্ছে। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে দুই বোর্ডের সিদ্ধান্তে ঠিক হয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আসবে পাকিস্তান দল। আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগে এ সিরিজকে পাকিস্তান দল প্রস্তুতি হিসেবে নিয়েছে।

পাকিস্তানের সবশেষ সিরিজের পাঁচ ক্রিকেটারকে বদলে স্কোয়াডে ঘোষণা করেছিলো পাকিস্তান। এই স্কোয়াডে যে পাঁচজন জায়গা পেয়েছেন তারা হলেন—আহমেদ দানিয়াল, সালমান মির্জা, সুফিয়ান মুকিম, হাসান নেওয়াজ ও আব্বাস আফ্রিদি। পাকিস্তানের এই স্কোয়াডে জায়গা হয়নি বাবর আজম, রিজওয়ান ও শাহিন আফ্রিদির মতো ক্রিকেটারদের। তবে পাকিস্তানের অধিনায়ক জানিয়েছেন, নিজেদের বেঞ্চের শক্তি বাড়াতেই তরুণদের সুযোগ দেয়া হয়েছে এই সিরিজে।

এদিকে পাকিস্তান দল ঢাকায় আসলেও, বাংলাদেশ দল এখন শ্রীলঙ্কায় অবস্থান করছে। শ্রীলঙ্কার বিপক্ষে বুধবার (১৬ জুলাই) শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলে বৃহস্পতিবার (১৭ জুলাই) দেশে ফিরবে টাইগাররা।

আমার বার্তা/এল/এমই

আমি ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি: রোনালদো

বয়স ৪১ হলেও এখনও ফুটবল মাঠে তরুণদের মতো দাঁপিয়ে বেড়াচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই সঙ্গে ১

পদত্যাগ না করেই নির্বাচনের ঘোষণা দিলেন তামিম ইকবাল

গত দুইদিনের সবচেয়ে আলোচিত খবর- তামিম ইকবাল বিসিবি থেকে পদত্যাগ করবেন। খবরটি এমনভাবে প্রকাশিত, উপস্থাপিত

মরিনহোর চোখে ‘তুরুপের তাস’ আনচেলত্তির ব্রাজিলই বিশ্বকাপের ফেভারিট

২০২৬ ফিফা বিশ্বকাপের দামামা বাজতে বাকি আর মাস দেড়েক সময়। মাঠের লড়াই শুরু হওয়ার আগেই

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি

চট্টগ্রামে শেষ পর্যন্ত পরিত্যক্তই হয়ে গেলো বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। বিকেল ৪টা ১৮ মিনিটে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশ

মমেক হাসপাতালে হাম উপসর্গে নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

আমি ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি: রোনালদো

শনিবার দেশজুড়ে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস

জুলাই অভ্যুত্থানে শহীদদের অধিকাংশই শ্রমিক: জ্বালানি প্রতিমন্ত্রী

লুকিয়ে রাখা অস্ত্র বের করছে ইরান, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রও

রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

ইতালিতে ছোট ভাইকে হত্যা করে পরিবারকে মরদেহ দেখাল বড় ভাই

২২৬ পেরিয়ে যাব, বিজেপি টাকা দিয়ে বুথফেরত সমীক্ষা দেখিয়েছে

বৃষ্টি ও তেলের দামের প্রভাব পড়েছে বাজারে

আমাদের প্রথম দায়িত্ব জনগণের দেখভাল করা: সংসদে প্রধানমন্ত্রী

৩৭ হাজার কোটির ১৪ এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান

নারায়ণগঞ্জে নববর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিএনপি জুলাই সনদ থেকে সরে যায়নি আঁকড়ে ধরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ

বাংলাদেশের এক নম্বর সমস্যা—বেকারত্ব

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর

প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত, ৬ লাখ টাকা পেল ০০০১০৩৫ নম্বর