ই-পেপার বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

অলিম্পিকের ৩৪তম আসরের সময়সূচি প্রকাশ

আমার বার্তা অনলাইন:
১৬ জুলাই ২০২৫, ১২:৩৬
আপডেট  : ১৬ জুলাই ২০২৫, ১৪:৪১

সেই ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে ইভেন্ট হিসেবে ক্রিকেট খেলা হয়েছিল। এক আসর পরেই বাদ পড়া খেলাটি ফের অলিম্পিকে ইভেন্ট হিসেবে অন্তর্ভূক্ত হয়েছে। ২০২৮–এ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ইভেন্ট হিসেবে ক্রিকেটের অন্তর্ভূক্তি আগেই নিশ্চিত করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। ২০২৮ সালের ১৪ জুলাই পর্দা উঠবে অলিম্পিকের ৩৪তম আসরের। তবে তারও দুইদিন আগে মাঠে গড়াবে ক্রিকেট ইভেন্ট।

২০২৮ এর লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট ইভেন্ট মাঠে গড়াবে ১২ জুলাই। পদক নির্ধারণী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২০ এবং ২৯ জুলাই। সবগুলো ম্যাচই হবে ফেয়ারগ্রাউন্ডস স্টেডিয়ামে, এটি একটি অস্থায়ীভাবে নির্মিত বিশেষ স্টেডিয়াম, যা লস অ্যাঞ্জেলেস শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের পোমোনা শহরে অবস্থিত।

ছেলে ও মেয়েদের ক্রিকেট ইভেন্টে ছয়টি করে দল অংশ নেবে, যেই দলগুলোয় মোট ১৮০জন খেলোয়াড় খেলবে। খেলাগুলো হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। প্রতিযোগিতার জন্য প্রতিটি দলের স্কোয়াড হবে ১৫জনের।

অধিকাংশ ম্যাচ-দিবসে অনুষ্ঠিত হবে ডাবল হেডার, অর্থাৎ দিনে দুটি করে ম্যাচ। তবে ১৪ ও ২১ জুলাই কোনো ম্যাচ রাখা হয়নি। প্রতিটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সকাল ৯টা এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। পদক নির্ধারণী ম্যাচগুলোর সময়সূচিও একই থাকবে।

ফেয়ারগ্রাউন্ডস স্টেডিয়াম, যার আনুষ্ঠানিক নাম ফেয়ারপ্লেক্স, এটি প্রায় ৫০০ একর জুড়ে বিস্তৃত কমপ্লেক্স। ১৯২২ সাল থেকে এটি এলএ কাউন্টি ফেয়ারের আয়োজকস্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এবং নিয়মিতভাবে এখানে কনসার্ট, বাণিজ্য মেলা, ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন ব্যাস এক বিবৃতিতে বলেন, 'যখন বিশ্ব এখানে এই গেমসের জন্য সমবেত হবে, আমরা প্রতিটি প্রতিবেশী অঞ্চলকে তুলে ধরব এবং এমন একটি অলিম্পিক আয়োজন করব যা সকলের জন্য। আমরা যেন একটি বিশাল ঐতিহ্য রেখে যেতে পারি, তা নিশ্চিত করার লক্ষ্যে আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি, যার প্রমাণ প্লে-এলএ প্রোগ্রামে ইতিমধ্যে এক মিলিয়নেরও বেশি নিবন্ধন সম্পন্ন হয়েছে।

সেই বিবৃতিতে আরও বলা হয়েছে, 'আমি এলএ২৮ এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে (IOC) ধন্যবাদ জানাই এইসব কর্মসূচি বাস্তবায়নের সুযোগ করে দেওয়ার জন্য এবং আগামীর সেরা অলিম্পিক আয়োজনের জন্য তাদের ধারাবাহিক প্রচেষ্টার জন্য।'

১৯০০ এর প্যারিস অলিম্পিকের পর আর কখনোই অলিম্পিকে ক্রিকেট খেলা হয়নি। সেই অলিম্পিকে মাত্র দুটি দল দুই দিনের ম্যাচে অংশ নিয়েছিল। সেখানে স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে স্বর্ণ জিতে নেয় গ্রেট ব্রিটেন।

আমার বার্তা/এল/এমই

আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম

বগুড়ার ঐতিহ্যবাহী শহীদ চান্দু স্টেডিয়ামকে পুনরায় আন্তর্জাতিক মানের ক্রিকেট ভেন্যুতে রূপ দিতে দ্রুত উন্নয়ন কাজ

নারী ক্রিকেট বিশ্বকাপে নামলেই বাংলাদেশের পকেটে ৩ কোটি টাকা

মেয়েদের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আর দুই মাস বাকি। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে হতে যাওয়া এই

বিসিবির অধীনে সেই লেভেল-থ্রি কোর্সে পাস করেছেন সবাই

২০২৫ সালের সেপ্টেম্বরে বিসিবির অধীনে অনুষ্ঠিত হয়েছিল লেভেল-থ্রি কোচিং কোর্স। যেখানে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছিলেন

উসাইন বোল্টের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন গাউট

সিডনির শীতলস্নিগ্ধ বাতাস চিড়ে ১৮ বছর বয়সী এক ছেলে ২০০ মিটার দৌড় শেষ করলেন ১৯.৬৭
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দামান সাগরে নৌকাডুবে ২৫০ যাত্রী নিখোঁজ, আছেন বাংলাদেশি নাগরিকও

বিরোধী দলের ওপর ‘স্বৈরাচারের ভূত’ ভর করেছে: তারেক রহমান

একদিনে হাম ও হামের উপসর্গে ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

থাইল্যান্ডে নববর্ষের উৎসবের চারদিনে সড়ক দুর্ঘটনায় ১৫৪ জন নিহত

রাস্ট্রায়ত্ব তেল শোধনাগর ইষ্টার্ন রিফাইনারি বন্ধ ঘোষণা

মোহাম্মদপুরে ব্যবসায়ীর ওপর কিশোর গ্যাংয়ের হামলা

খাঁটিহাতা হাইওয়ে থানায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মহাবিশ্বের প্রসারণ মাপলেন আইইউবির ড. আশরাফসহ ৪০ বিজ্ঞানী

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস ও আত্মপরিচয়ের প্রতীক

বৈশাখী শোভাযাত্রা দেখলেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা

শেষ হলো বৈশাখী শোভাযাত্রা, ফ্রি প্যালেস্টাইন প্ল্যাকার্ডে ভিন্ন বার্তা

সবাই যেন নির্ভয়ে গাইতে পারে, বাঙালি যেন শঙ্কামুক্ত জীবন যাপন করে: ছায়ানট সভাপতি

কানাডায় প্রথম বাংলাদেশি হিসেবে ফেডারেল এমপি হলেন ডলি বেগম

যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ফের সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র-ইরান

ঢোল-বাদ্য আর রঙিন মোটিফে শুরু বৈশাখী শোভাযাত্রা, ঢাবিতে উৎসবের ঢল

রমনার বটমূলে চলছে বর্ষবরণে ছায়ানটের বর্ণিল আয়োজন

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, ধান কাটার ৭ শ্রমিক নিহত

নতুন বছরে নিজেকে সুস্থ রাখতে

১৪ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা