
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, সজীব ওয়াজেদ জয়, ওবায়দুল কাদের ও সাবেক প্রধানমন্ত্রী সৈরাচার শেখ হাসিনার ছবিসহ আমার মার্কা নৌকা লেখা রাজউকের উর্ধতন হিসাব সহকারী আবুল কালাম আজাদের ছবি সংবলিত একটি ব্যানার অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে ভেসে বেড়ানোয় রাজউকসহ বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। একজন সরকারি চাকরিজীবী হয়ে রাজনৈতিক নেতাদের সাথে ছবি সংবলিত ব্যানার ব্যবহার চাকরি বিধিমালা সুস্পষ্ট লংঘন হলেও তিনি চাকরিতে বহাল রয়েছেন বীরদর্পে। এসব বিষয়ে সিনিয়র আইনজীবী জুলফিকার আলি বলেন, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এর বিধি ২৫(১) অনুযায়ী কোনো সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দল বা এর কোনো অঙ্গসংগঠনের সদস্য হতে বা অন্য কোনোভাবে এর সাথে যুক্ত হতে পারবেন না। রাজনৈতিক নেতার সাথে ছবি দিয়ে ব্যানার টাঙানো বা প্রচার করা সরাসরি রাজনৈতিক সম্পৃক্ততা ও আনুগত্যের প্রকাশ হিসেবে গণ্য হয়।
কে এই আবুল কালাম আজাদ?
আপাদমস্তক ইসলামিক রূপ ধারণ করে সৈরাচার আওয়ামী সরকারের আমলে আবুল কালাম আজাদ অর্থ ও হিসাব দপ্তর ক্যাশ শাখায় সিন্ডিকেটের মাধ্যমে ঘুষ দূর্নীতি ও অনিয়মের আখড়ায় পরিণত করেছিলেন রাজউকের আওয়ামী পন্থী কিছু কর্মকর্তার ছত্রছায়ায়। ঠিকাদারি কাজের বিল অথবা জামানত নিতে আসা ঠিকাদারদের পদে পদে হয়রানি করতেন যতক্ষণ পর্যন্ত তার সাথে ঘুষের রফাদফা না হতো। ঘুষের রফাদফা হলেই সকল ঝামেলার পরিসমাপ্তি, ঠিকাদারেরা কাজের বিল অথবা জামানত ফেরত পেত জামাই আদরে। অপরদিকে ঘুষের রফাদফা না হলে পদে পদে হয়রানির শিকার হতেন ঠিকাদার ও সেবাপ্রার্থীরা কয়েকজন ভুক্তভোগীর সাথে আলাপচারিতায় আবুল কালাম আজাদের এসব অপকর্ম উঠে আসে। এছাড়া আবুল কালাম আজাদ প্লট ক্রয়-বিক্রয়, ঘুষের বিনিময়ে প্লান পাসসহ রাজউকের বিভিন্ন দপ্তরে দালালি কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন। আজাদের মাসিক বেতন কমবেশি ৪০ হাজার টাকা হলেও তিনি ঘুষ, দূর্নীতি ও অনিয়মের মাধ্যমে গড়ে তুলেছেন কোটি কোটি টাকার সম্পদ ও ব্যাংক-ব্যালেন্স। তবে ৫-ই আগষ্ট সৈরাচার সরকারের পতনের পর তিনি ও তার সিন্ডিকেটের সদস্যরা অনেকেই গাঁ ঢাকা দেন, অনেকেই হারিয়েছেন চাকরি। তবে আজাদ বর্তমান কিছু প্রভাবশালী কর্মকর্তাকে অর্থের বিনিময়ে ম্যানেজ করে ঘুরে দাঁড়িয়েছেন। এমনকি তিনি প্রভার বিস্তারের মাধ্যমে চাকরি বিধিমালা উপেক্ষা করে দীর্ঘ এক যুগের কাছাকাছি সময় ধরে একই দপ্তরে কর্মরত থেকে আবারও তিনি নতুন রূপে আবির্ভাব হয়ে শুরু করেছেন ঠিকাদার ও সেবা প্রার্থীদের হয়রানি, এমন অভিযোগ করেছেন আমির হোসেন নামের একজন ভুক্তভোগী। তবে আবুল কালাম আজাদ একজন চতুর ও কৌসুলি ব্যাক্তি। কারণ ঘুষের টাকায় অর্জিত সম্পদ ও ব্যাংক-ব্যালেন্স সবকিছুই করেছেন তার স্ত্রী রেবেকা সুলতানার নামে। মধ্যপাড়া খিলক্ষেত ঢাকায় তৈরি করেছেন পাঁচতলা আলিশান বাড়ি, রাজউকের পূর্বাচল প্রকল্পে একাধিক প্লট, নিজ এলাকা মহিশুরা, ধুনট, বগুড়ায় নির্মাণ করেছেন মার্কেট ও কোটি টাকা মূল্যের বাড়ি। আওয়ামী দোসরদের সাথে রাজনৈতিক ব্যানারে নিজেকে সম্পৃক্ততার ব্যাপারে আবুল কালাম আজাদের কাছে জানতে চাইলে তিনি বলেন এটি আমি তৈরি করিনি। এছাড়া অবৈধ সম্পদের ব্যাপারে প্রশ্ন করলে তিনি সদুত্তর দিতে পারেননি। আজাদের অবৈধ সম্পদের ব্যাপারে সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে যোগাযোগ করলে বিষয়টি অভিযোগ আকারে প্রদান করার পরামর্শ দেয় দূদক। তবে আবুল কালাম আজাদের বিভিন্ন অভিযোগের ব্যাপারে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামের এখনো আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি।

