ই-পেপার মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
​শিক্ষা প্রকৌশল অধিদপ্তর:

ঢাকা মেট্রোতে বহাল বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ নেতা সরোয়ার

​মুনিরুল তারেক:
২৬ অক্টোবর ২০২৬, ১৪:০৯

​শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) ঢাকা মেট্রো কার্যালয়ে কর্মরত সহকারী প্রকৌশলী মো. সরোয়ার হোসেনের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের দলীয় পদে থাকা, ঠিকাদারি কাজে অসাধু প্রভাব বিস্তার এবং অনৈতিক সুবিধার বিনিময়ে স্বপদে বহাল থাকার তীব্র অভিযোগ উঠেছে। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর এবং সরকার ঘোষিত প্রশাসনিক পুনর্গঠনের মধ্যেও বিতর্কিত এই কর্মকর্তা বহাল তবিয়তে থাকায় অধিদপ্তরের দীর্ঘদিনের বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে।

​প্রাপ্ত প্রশাসনিক নথি অনুযায়ী, ২০২২ সালের ২৭ জুলাই অনুমোদিত ‘বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ’-এর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) শাখার ১৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির ১৪ নম্বর সদস্য হিসেবে মো. সরোয়ার হোসেনের নাম রয়েছে। তৎকালীন নথিতে তাঁর পরিচয় ‘ঢাকা মেট্রোর সহকারী প্রকৌশলী’ হিসেবেই উল্লেখ ছিল। সরকারি চাকরিতে থাকা অবস্থায় প্রকাশ্য রাজনৈতিক সংগঠনের কমিটিতে থাকা এবং সক্রিয় ভূমিকা পালন করা সরাসরি সরকারি চাকরিবিধির লঙ্ঘন।

​এছাড়া, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার হোসেনের সাথে বিগত ফ্যাসিস্ট সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের ঘনিষ্ঠ যোগাযোগ ও ছবি সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। তাঁর বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সহিংসতায় উস্কানি ও অর্থ জোগান দেওয়ার অভিযোগও তুলেছে ক্ষুব্ধ কর্মকর্তারা।

​শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রশাসনিক সিদ্ধান্তের নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রধান কার্যালয় সূত্রে জানা গেছে, একই আহ্বায়ক কমিটিতে থাকা অন্য একাধিক কর্মকর্তার বিরুদ্ধে ইতিমধ্যে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কমিটির ৩ নম্বর সদস্য রায়হান বাদশা, ৪ নম্বর সদস্য আফরোজা বেগম এবং ৫ নম্বর সদস্য সমীর কুমার রজক দাসকে ঢাকায় পদ থেকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অথবা ঢাকার বাইরে বদলি করা হয়েছে।

​একই কমিটির ১৪ নম্বর সদস্য হওয়া সত্ত্বেও সরোয়ার হোসেন ঢাকা মেট্রোতে কীভাবে বহাল রয়েছেন—তা নিয়ে ইইডি দপ্তরে জোর আলোচনা চলছে।

​কর্মকর্তাদের একটি অংশের অভিযোগ, ঢাকা মেট্রোতে বহাল থাকতে মো. সরোয়ার হোসেন মোটা অঙ্কের অনৈতিক আর্থিক লেনদেনের মাধ্যমে অধিদপ্তর প্রশাসনকে ‘ম্যানেজ’ করে রেখেছেন।

​ঢাকা মেট্রোতে যোগ দেওয়ার পর থেকেই সহকারী প্রকৌশলী সরোয়ারের বিরুদ্ধে বিভিন্ন ঠিকাদারি সিন্ডিকেটের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা ও অনৈতিক সুবিধার বিনিময়ে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। সম্প্রতি ঢাকা মেট্রোর সাবেক নির্বাহী প্রকৌশলী হাসান শওকতের কার্যালয়ে অর্থ লেনদেনের একটি ভিডিও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এই অঞ্চলের সামগ্রিক আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আরও ঘনীভূত হয়। সরোয়ার হোসেনের উপস্থিতির কারণে গুরুত্বপূর্ণ নথিপত্র গায়েব বা প্রশাসনিক তথ্য ফাঁসের আশঙ্কা প্রকাশ করছেন সাধারণ কর্মকর্তারা।

​অধিদপ্তরের সাধারণ কর্মকর্তারা সরোয়ার হোসেনের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাঁদের মতে, নিরপেক্ষ তদন্তের স্বার্থে দরপত্র, কার্যাদেশ, প্রকল্প অনুমোদন ও সংশ্লিষ্ট আর্থিক রেকর্ডপত্র দ্রুত পুনর্নিরীক্ষণ করা প্রয়োজন।

​অভিযোগসমূহের বিষয়ে সরোয়ার হোসেনের কার্যালয়ে সরাসরি যোগাযোগ করলে তিনি বলেন, এসব অভিযোগ সঠিক না। মন্ত্রীদের সঙ্গে যেসব ছবি আছে, সেখানে আমি একা না সিনিয়র কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

​তবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জানান, "বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। অভিযোগগুলো তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।"

সেগুনবাগিচায় সড়ক দেবে গর্ত, ভাঙা সোয়ারেজ লাইনে দুর্ভোগ

রাজধানীর সেগুনবাগিচায় ডোমেইন আলতাফোর ভবনের সামনের সড়কে বেহাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সড়ক দেবে গিয়ে তৈরি

আজ মোঃ আবু সাঈদের জন্মদিন

আজ ১০ নভেম্বর, মঙ্গলবার। দৈনিক আমার বার্তা পত্রিকার হেড অব ডিজিটাল মোঃ আবু সাঈদের জন্মদিন।

মালিক প্রবাসে, সস্পত্তি দলিল করে দিলেন মোহাম্মদপুরের সাব-রেজিস্ট্রার

প্রকৃত মালিক দেশের বাইরে অবস্থানকালে মোটা অঙ্কের অবৈধ লেনদেনের মাধ্যমে তার মূল্যবান সম্পত্তি জাল দলিলের

ডিসি অফিসে জালিয়াতির মাধ্যমে জমির ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ

বাবু ফ্যাসিস্ট আওয়ামিলীগের একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে রয়েছে ছাত্রজনতা হত্যার একাধিক মামলা। ইসলামিক পোশাক,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্তান না হওয়ায় ভাঙল সাত বছরের সংসার, ইতি পেলেন ৩০০ বিয়ের প্রস্তাব

৪ দিনের রিমান্ডে এসপি জাহাংগীর, পাঁচ রহস্য উদঘাটন করতে চায় পুলিশ

হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু মাত্র ৭ দিন সময়

বান্দরবানে সীমান্ত শূন্যরেখার কাছ থেকে ৮ জন আটক

‘রমজানে পণ্যের সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে’

বাস ও কাউন্টার থেকে মুছে দেওয়া হয়েছে ‘টুঙ্গিপাড়া’

সতর্ক বিজিবি : গুলির মুখে পালাল বিএসএফ 

যোগ্য নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে :  প্রধানমন্ত্রী

ইসলামের আকিদা প্রচারে আলেমদের দায়িত্বশীল হতে হবে : মিজান সাঈদ

প্রায় দুই মাস চব্বিশ দিন পর শুরু হচ্ছে পবিত্র রমজান

ইসরায়েল পেলো প্রথম মুসলিম ডেপুটি স্পিকার  

গাজীপুরে ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতনের পর তাড়িয়ে দেওয়ার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

হামের উপসর্গে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৮২

জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী

থানায় বসেই হত্যার হুমকি পেলেন এনসিপির এমপি মাহমুদা মিতু

মিয়ানমার থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৮০ টিয়া পাখি উদ্ধার, গ্রেপ্তার ২

যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ

পাঁচ ধাপে হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন: সানাউল্লাহ

আওয়ামী নাশকতা জামায়াত-এনসিপির দর কষাকষির হাতিয়ার: রাশেদ খাঁন

বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী