
২০২৭ সালের হজে সৌদি আরবের বাড়িয়ে দেওয়া কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন থেকে (১৬ নভেম্বর) শুরু হয়েছে। এ নিবন্ধন কার্যক্রম চলবে ২২ নভেম্বর পর্যন্ত। তবে নির্ধারিত কোটার নিবন্ধন শেষ হয়ে গেলে আগেই কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।
রোববার (১৫ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের গাইডলাইন অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর সালের হজের নিবন্ধন কার্যক্রম শেষ হয়। ওই বছর (২০২৭) বাংলাদেশের জন্য মোট অনুমোদিত হজযাত্রী কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশের হজযাত্রী কোটা বৃদ্ধি করেছে। পাশাপাশি সরকারি মাধ্যমের কিছু কোটা অব্যবহৃত রয়েছে। বর্ধিত ও অব্যবহৃত এসব কোটায় হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করা প্রয়োজন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন করে প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ আগামী ১০ ডিসেম্বরের মধ্যে জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত নিবন্ধন না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল হয়ে যাবে।

