ই-পেপার সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

এক দক্ষিণ আফ্রিকানের পরামর্শে জোহানেসবার্গে বাংলাদেশের দাপট

আমার বার্তা অনলাইন:
১৬ নভেম্বর ২০২৬, ১০:০৮

বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল ছাঁটাই হন ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের আগমুহূর্তে। দক্ষিণ আফ্রিকা সফরে পূর্ণাঙ্গ সিরিজের জন্য নিয়োগ দেওয়া হয় ডেল বেনকেনস্টেইনকে। তিনিও একজন দক্ষিণ আফ্রিকান। এই সফরের জন্য নিযুক্ত বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং বিশেষজ্ঞকে পেয়ে ভালোই হলো। জোহানেসবার্গে প্রথম টেস্টে ২২ রানে ৩ উইকেট হারানোর পরও ঘুরে দাঁড়িয়ে শক্ত অবস্থানে বাংলাদেশ। এজন্য বেনকেনস্টেইনকে কৃতিত্ব দিলেন তানজিদ হাসান তামিম।

ত্রিশের আগেই টপ অর্ডার ভেঙে পড়ার পর বাংলাদেশ দিন শেষ করেছে ৬ উইকেটে ৩২৭ রানে। বলতে আপত্তি নেই যে প্রথম দিন শেষে বেশ ভালো অবস্থানে রয়েছে সফরকারীরা। ওই বিপদ কাটিয়ে পরবর্তীতে তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয় ও লিটন দাসের ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে বাংলাদেশ দল।

দিন শেষে সংবাদ সম্মেলনে তামিম জানান, ‘ম্যাচের আগে আমাদের খুব ভালো একটি টিম মিটিং হয়েছে। আমাদের দলে একজন দক্ষিণ আফ্রিকান কোচ (ডেল বেনকেনস্টেইন) রয়েছেন। তিনি আমাদের অনেক সহায়তা করেছেন। এখানকার কন্ডিশন সম্পর্কে তার পরামর্শ আমাদের কাজে লেগেছে। আজকের পারফরম্যান্সেও সেটির ইতিবাচক প্রভাব রয়েছে।’

তামিম জানান এই উইকেট থেকে পেসাররা এখনও সুবিধা পাচ্ছেন। হৃদয়কে নিয়ে ৯৯ রানের প্রতিরোধ গড়া জুটি তৈরি করেন তিনি। ৬৭ রান করা ওপেনার বলেন, ‘আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছিলাম, বোলারের নাম নিয়ে ভাবব না। আমাদের লক্ষ্য থাকবে বল দেখে খেলা। সময়ের সঙ্গে উইকেট আরও ভালো হচ্ছে। ম্যাচের শুরুতে উইকেট যেমন ছিল, মধ্যাহ্নভোজের বিরতির পর সেটি একেবারেই ভিন্ন মনে হয়েছে। তবে ফাস্ট বোলারদের জন্য এখনও সুবিধা রয়েছে। আশা করি, এই সুবিধা আমাদের বোলারদেরও কাজে লাগবে।’

প্রথম সেশনের অভিজ্ঞতা নিয়ে তামিম জানালেন, ‘প্রথম সেশনে উইকেটে কিছুটা টেনিস বলের মতো বাউন্স ছিল। সেটা মাথায় রেখে আমরা বাউন্সের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। এরপর হৃদয় ও লিটন দারুণ দুটি ইনিংস খেলেছে।’

আবার আইসিসির নির্বাচিত চেয়ারম্যান জয় শাহ

বালিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি বোর্ড মিটিংয়ে সংস্থার পরিচালকদের প্রস্তাবের পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়

নাটকীয় লড়াইয়ে স্পেনের ৪৩ ম্যাচের অজেয় যাত্রা থামাল ইংল্যান্ড

মাদ্রিদের মেত্রোপলিতানোতে স্পেনের পারফরম্যান্স দেখে হতভম্ব হয়ে পড়েছিলেন দর্শকরা। তিন গোলে পিছিয়ে পড়েছিল বিশ্ব চ্যাম্পিয়নরা।

খাজার সুরে আরেক অজি পেসারের দাবি, ‘স্যান্ডপেপারের ঘটনা সবাই আগেই জানত’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্যান্ডপেপার ব্যবহার করে বল টেম্পারিং নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা সহসাই শেষ হচ্ছে না।

এশিয়া কাপে বাংলাদেশের রাইজিং স্টারস দলে যারা

দক্ষিণ আফ্রিকায় টেস্ট স্কোয়াডে যুক্ত হওয়ায় রাইজিং স্টার্স এশিয়া কাপের দলে থাকতে পারছেন না নাঈম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮ মাসে কোনও গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি: তথ্য প্রতিমন্ত্রী

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার

হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে জিয়াউল-ইনু-লতিফরা

সেনাবাহিনী থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জেনারেল জাকারিয়া ও তার স্ত্রী

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকেই নিতে হবে: যুক্তরাষ্ট্র

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, বৃষ্টির সঙ্গে কমতে পারে তাপমাত্রা

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

হজের বর্ধিত ও সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু

শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যে সবজি খাবেন

আবার আইসিসির নির্বাচিত চেয়ারম্যান জয় শাহ

ডিসি-এসপির পর গোপালগঞ্জের তিন থানার ওসিকে বদলি

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহত

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অজ্ঞাতপরিচয় যুবক নিহত

ন্যূনতম মজুরি বোর্ডের আজকের সভা স্থগিত, তারিখ জানানো হবে শিগগিরই

টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাসভবন ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, বায়ু দূষণের তালিকায় বিশ্বে ৩য়

গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

নাটকীয় লড়াইয়ে স্পেনের ৪৩ ম্যাচের অজেয় যাত্রা থামাল ইংল্যান্ড

এক দক্ষিণ আফ্রিকানের পরামর্শে জোহানেসবার্গে বাংলাদেশের দাপট

ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুথি যোদ্ধারা