
বালিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি বোর্ড মিটিংয়ে সংস্থার পরিচালকদের প্রস্তাবের পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় শাহকে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
এই সিদ্ধান্ত শাহের নেতৃত্বের প্রতি বোর্ডের আস্থার প্রতিফলন এবং ক্রিকেটের এই গুরুত্বপূর্ণ সময়ে নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখাই সংস্থাটির লক্ষ্য, যেখানে ভবিষ্যতের পরিকল্পনায় মূলত বিশ্বব্যাপী ক্রিকেটের প্রসার, দর্শক-সমর্থক বাড়ানো এবং এর বাণিজ্যিক উন্নতির ওপর জোর দেওয়া হয়েছে।
জয় শাহ বলেছেন, ‘আইসিসি বোর্ড আমার ওপর যে আস্থা রেখেছে তাতে আমি অনেক সম্মানিত এবং প্রত্যেক পরিচালকের প্রতি তাদের অব্যাহত আস্থা ও সমর্থনের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। আইসিসির চেয়ারম্যান হিসেবে সেবা দেওয়া একই সঙ্গে একটি বিশেষ সুযোগ এবং দায়িত্ব। এবং আমি বিশ্বজুড়ে ক্রিকেটের স্বার্থ এগিয়ে নিতে আমাদের সদস্যদের সাথে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।’

