ই-পেপার সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুথি যোদ্ধারা

শহর রক্ষায় পরিখা খনন ও দুর্গ তৈরি করছে সরকারি বাহিনী
আমার বার্তা অনলাইন:
১৬ নভেম্বর ২০২৬, ১০:০৫

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী রাজধানী এডেনের দিকে এগোচ্ছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। গতকাল রোববার তারা এডেন থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। এমন অবস্থায় শহরটিকে রক্ষায় প্রস্তুতি নিচ্ছে সৌদি সমর্থিত সরকারি বাহিনীর সেনারা।

তারা শহরটির চারপাশে পরিখা খনন এবং বালুর বস্তা দিয়ে দেওয়াল ও দুর্গ তৈরি করছে। তবে হুথিরা সামনে আরও অগ্রসর হলে এটি কতটা কার্যকর হবে তা নিশ্চিত নয়।

বার্তাসংস্থা এএফপিকে সেনাবাহিনীর চারটি সূত্র এবং সরকারের দুটি সূত্র বলেন, হুথিরা লাহজ প্রদেশের দুটি জেলা দখল করেছে এবং তারা এডেনের দিকে এগোচ্ছে।

তারা বলেছেন, হুথি যোদ্ধারা বর্তমানে আল-মাদারিবার আল-খারাজ ক্যাম্পের কাছে আছেন। যা এডেন থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত।

ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে রাজধানী সানা। এমন অবস্থায় দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এডেনকে তাদের অস্থায়ী রাজধানী হিসেবে ব্যবহার করছিল। সেখান থেকেই এই সরকার সব ধরনের প্রশাসনিক কাজকর্ম চালায়।

ইয়েমেনের সবচেয়ে জনবহুল এলাকাগুলো হুথিদের দখলে আছে। তারা আরও ভূখণ্ড দখলে সৌদি সমর্থিত বাহিনীর বিরুদ্ধে এক যুগের বেশি সময় ধরে লড়াই করছে।

হুথিরা যখন এডেন দখল করতে এগিয়ে যাচ্ছে তখন ইয়েমেনের সরকারি বাহিনী লোহিত সাগরের বাব এল-মান্দেব প্রণালি ও সেখানকার একটি বিমানবন্দর থেকে সরে যায়। এরপর দেশটির সরকার জানায়, এডেনকে রক্ষার জন্যই সেনাদের অন্য জায়গায় মোতায়েন করা হচ্ছে।

পরে হুথিদের সামরিক শাখার সূত্র এএফপিকে নিশ্চিত করেন, সরকারি বাহিনী যেখান থেকে সরে গেছে তারা সেসব অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছেন। - সূত্র: এএফপি

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় রণতরী, আগেই হামলার হুঁশিয়ারি ইরানের

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্ট। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক

হরমুজে ভয়াবহ বিস্ফোরণ, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল ট্যাংকার

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চল দিয়ে যাওয়ার সময়মাইনে আঘাত লেগে দুটি তেলবাহী

সৌদি আরবে ৭ দিনে প্রায় ১২ হাজার প্রবাসী গ্রেপ্তার

আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে প্রায় ১২ হাজার প্রবাসীকে গ্রেপ্তার

ভারতে কাগজে-কলমে দারিদ্র্য জয়, কোটি মানুষের পেটে নেই ভাত

বিশ্বব্যাংক বলছে, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্তু বাস্তব চিত্রটা বড়ই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, বায়ু দূষণের তালিকায় বিশ্বে ৩য়

গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

নাটকীয় লড়াইয়ে স্পেনের ৪৩ ম্যাচের অজেয় যাত্রা থামাল ইংল্যান্ড

এক দক্ষিণ আফ্রিকানের পরামর্শে জোহানেসবার্গে বাংলাদেশের দাপট

ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুথি যোদ্ধারা

৫১১ উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার ঋণ দিচ্ছে বিসিক

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় রণতরী, আগেই হামলার হুঁশিয়ারি ইরানের

সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল, নতুন দায়িত্বে ৭ মেজর জেনারেল

১৬ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

সার্জেন্ট সাবিহার দেনমোহর ২ লাখ টাকা, বিচ্ছেদে নেন অর্ধ কোটি

হরমুজে ভয়াবহ বিস্ফোরণ, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল ট্যাংকার

গোপালগঞ্জে দেড় হাজার বিজিবি ও পুলিশ মোতায়েন

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা নেই : এসআরবি

সৌদি আরবে ৭ দিনে প্রায় ১২ হাজার প্রবাসী গ্রেপ্তার

দেশের দীর্ঘতম দুই লেনের অস্থায়ী সেতু উদ্বোধন করলেন শিক্ষার্থীরা

বৃক্ষরোপণসহ শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর

এসপি জাহাংগীর যেভাবে গ্রেফতার হলেন 

ভারতে কাগজে-কলমে দারিদ্র্য জয়, কোটি মানুষের পেটে নেই ভাত

ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থানই মানবতার শক্তি

গোপালগঞ্জ-ফেনীর পুলিশ সুপার বদলি