ই-পেপার সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় রণতরী, আগেই হামলার হুঁশিয়ারি ইরানের

আমার বার্তা অনলাইন:
১৬ নভেম্বর ২০২৬, ১০:০২

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্ট। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও জোরদার হলো। এদিকে যুক্তরাষ্ট্রের হামলার অপেক্ষায় না থেকে ইরান নিজেরাই আগে হামলা চালাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা আলজাজিরাকে জানিয়েছেন, ইউএসএস থিওডোর রুজভেল্ট মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। রণতরীটি এখন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের আওতাধীন এলাকায় অবস্থানরত অন্য দুটি বিমানবাহী রণতরির সঙ্গে যুক্ত হয়েছে।

এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী (আইন ও আন্তর্জাতিক বিষয়ক) কাজেম গারিবাবাদি বলেছেন, যুক্তরাষ্ট্রের আগে হামলা চালানোর অপেক্ষায় থাকবে না তেহরান। তার এই বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে, কূটনৈতিক আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র হয়তো নতুন করে হামলার প্রস্তুতি নিতে সময়ক্ষেপণ করছে বলে মনে করছে ইরান।

অন্যদিকে বাহরাইনে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে দেশটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। সতর্কবার্তায় ইরান ও ইয়েমেনের হুথি গোষ্ঠীর সম্ভাব্য হামলার ঝুঁকি সম্পর্কে নাগরিকদের সতর্ক করা হয়েছে।

এর আগে বাহরাইন জানিয়েছিল, ইরানের ছোড়া হামলা প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মানামা এসব হামলাকে তেহরানের ধারাবাহিক আগ্রাসনের অংশ হিসেবে অভিহিত করেছে।

এদিকে হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত লেগে দুটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরেছে বলে জানিয়েছে ইরানের নৌবাহিনী। সাম্প্রতিক দিনগুলোতে এ ধরনের সপ্তম ঘটনা এটি।

ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুথি যোদ্ধারা

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী রাজধানী এডেনের দিকে এগোচ্ছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। গতকাল রোববার

হরমুজে ভয়াবহ বিস্ফোরণ, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল ট্যাংকার

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চল দিয়ে যাওয়ার সময়মাইনে আঘাত লেগে দুটি তেলবাহী

সৌদি আরবে ৭ দিনে প্রায় ১২ হাজার প্রবাসী গ্রেপ্তার

আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে প্রায় ১২ হাজার প্রবাসীকে গ্রেপ্তার

ভারতে কাগজে-কলমে দারিদ্র্য জয়, কোটি মানুষের পেটে নেই ভাত

বিশ্বব্যাংক বলছে, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্তু বাস্তব চিত্রটা বড়ই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, বায়ু দূষণের তালিকায় বিশ্বে ৩য়

গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

নাটকীয় লড়াইয়ে স্পেনের ৪৩ ম্যাচের অজেয় যাত্রা থামাল ইংল্যান্ড

এক দক্ষিণ আফ্রিকানের পরামর্শে জোহানেসবার্গে বাংলাদেশের দাপট

ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুথি যোদ্ধারা

৫১১ উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার ঋণ দিচ্ছে বিসিক

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় রণতরী, আগেই হামলার হুঁশিয়ারি ইরানের

সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল, নতুন দায়িত্বে ৭ মেজর জেনারেল

১৬ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

সার্জেন্ট সাবিহার দেনমোহর ২ লাখ টাকা, বিচ্ছেদে নেন অর্ধ কোটি

হরমুজে ভয়াবহ বিস্ফোরণ, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল ট্যাংকার

গোপালগঞ্জে দেড় হাজার বিজিবি ও পুলিশ মোতায়েন

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা নেই : এসআরবি

সৌদি আরবে ৭ দিনে প্রায় ১২ হাজার প্রবাসী গ্রেপ্তার

দেশের দীর্ঘতম দুই লেনের অস্থায়ী সেতু উদ্বোধন করলেন শিক্ষার্থীরা

বৃক্ষরোপণসহ শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর

এসপি জাহাংগীর যেভাবে গ্রেফতার হলেন 

ভারতে কাগজে-কলমে দারিদ্র্য জয়, কোটি মানুষের পেটে নেই ভাত

ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থানই মানবতার শক্তি

গোপালগঞ্জ-ফেনীর পুলিশ সুপার বদলি