ই-পেপার বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের শীর্ষ নেতাদের হত্যার বিষয়ে ভাবছে ট্রাম্প প্রশাসন: প্রতিবেদন

আমার বার্তা অনলাইন:
২৫ নভেম্বর ২০২৬, ১১:৩০

ইরানের শীর্ষ নেতাদের আবারও হত্যার পরিকল্পনা নিয়ে আলোচনা করছে ট্রাম্প প্রশাসন। তবে এমন হামলায় যুদ্ধ থামবে না, বরং ইরান আরও কঠোর অবস্থান নিতে পারে বলে আশঙ্কা করছেন প্রশাসন ও সামরিক বাহিনীর কয়েকজন কর্মকর্তা।

গত মঙ্গলবার (২৪ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা ও আলোচনার বিষয়ে অবগত আরেক ব্যক্তির বরাতে প্রতিবেদনে বলা হয়, ইরানের কট্টরপন্থি নেতাদের সরিয়ে যুদ্ধের অবসান ঘটাতে এমন হামলার কথা ভাবছে ওয়াশিংটন। তবে, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলার প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে তারা।

প্রাণ হারান দেশটির আরও কয়েকজন শীর্ষ সামরিক, গোয়েন্দা ও রাজনৈতিক নেতা। পরে, তার ছেলে মোজতবা খামেনি সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন। তবে, বাবার মৃত্যুর ঘটনায় আহত হওয়ার পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি।

এতেও যুদ্ধের অবসান ঘটেনি। বরং নয় মাস ধরে চলা সংঘাত থামাতে এখন আবার ইরানের শীর্ষ নেতাদের হত্যার পরিকল্পনা নিয়ে আলোচনা করছে ট্রাম্প প্রশাসন।

প্রশাসনের একাংশের ধারণা, এমন অভিযান চালালে তেহরানের ওপর চাপ বাড়বে এবং যুদ্ধ শেষ করার পথ তৈরি হবে।

যুক্তরাষ্ট্র চাইলে যে কোনো সময় ইরানের নেতাদের খুঁজে বের করে হত্যা করতে পারে, এমন বার্তা দেওয়া যাবে বলে যুক্তি দেন তারা। তবে, প্রশাসন ও সামরিক বাহিনীর ভেতরের বিরোধীরা বলছেন, এ ধরনের হামলায় উল্টো ফল হতে পারে।

এতে ইরানের অবশিষ্ট নেতৃত্ব আরও কঠোর অবস্থান নিতে পারে, ভবিষ্যৎ শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন হতে পারে। পাশাপাশি, মার্কিন কর্মকর্তাদের ওপর প্রতিশোধমূলক হামলার ঝুঁকিও বাড়বে। - সূত্র: আনাদোলু এজেন্সি

মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) এবং জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের দপ্তর

ইমরান খানের আপসহীনতা কি একগুঁয়েমি, নাকি রাজনৈতিক সাহস?

১৯৯২ ক্রিকেট বিশ্বকাপজয়ী অধিনায়ক, সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবাস

নরেন্দ্র মোদির শাসনামলে দুর্বল হয়েছে ভারতের গণতন্ত্র

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার পরিকল্পিতভাবে দেশটির মানবাধিকার ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছে বলে অভিযোগ

তাবলিগ নয়, পরিহার করুন বিতর্কিত চিন্তাধারা : দেওবন্দের মুহতামিম

মাদরাসায় দীর্ঘদিন দীনি শিক্ষা অর্জনের পর তাবলিগ জামাতে চিল্লা ও চার মাস সময় দেওয়ার বিষয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী

ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল

শিল্পাঞ্চল আশুলিয়ায় কর্মপরিবেশ স্বাভাবিক, সাভারে বিক্ষোভ

এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

ইরানের শীর্ষ নেতাদের হত্যার বিষয়ে ভাবছে ট্রাম্প প্রশাসন: প্রতিবেদন

অস্ট্রেলিয়ায় ভালো করেও একাদশে অনিয়মিত, যা বললেন শরিফুল

গুমের শিকার ২০০ জনের এখনো সন্ধান মেলেনি, চলছে সম্মিলিত তদন্ত: চিফ প্রসিকিউটর

আওয়ামী লীগের সাবেক এমপি বদির দুই ভাই ও ছেলেসহ আটক ৪ জন

দাম নিয়ন্ত্রণে খেজুর, আপেল, কমলায় শুল্ক কমাল এনবিআর

মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস

ইমরান খানের আপসহীনতা কি একগুঁয়েমি, নাকি রাজনৈতিক সাহস?

ইউএনওদের নিয়ে সম্মেলন ১ ডিসেম্বর, দেশসেরা পুরস্কার পাবেন ২০ জন

দেশের বাজারে সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা

গোপালগঞ্জে সহিংসতা: গোয়েন্দা জালে আওয়ামী ঘরানার ১০১ জনের লেনদেন

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গোপালগঞ্জে বন্ধ থাকবে ট্রেন ও দুই থানার কার্যক্রম, স্থগিত সরকারি বরাদ্দ

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৩৫ বিলিয়ন ডলার

নরেন্দ্র মোদির শাসনামলে দুর্বল হয়েছে ভারতের গণতন্ত্র

পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

২৫ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা