ই-পেপার সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

বৈধভাবে গিয়েও ইতালিতে ‘অবৈধ অভিবাসী’ বাংলাদেশিরা

আমার বার্তা অনলাইন:
১২ আগস্ট ২০২৫, ১৩:২৭
আপডেট  : ১২ আগস্ট ২০২৫, ১৩:৩০

বৈধভাবে ইতালিতে প্রবেশ করেও অনেক বাংলাদেশি হয়ে যাচ্ছেন অবৈধ অভিবাসী। এছাড়া ভূমধ্যসাগর পাড়ি দিয়ে হাজার হাজার বাংলাদেশি এখন অবৈধভাবে জীবনযাপন করছেন দেশটিতে। তারা সবাই এখন তাকিয়ে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনির ঢাকা সফরের দিকে।

উন্নত জীবনের স্বপ্ন নিয়ে বহু বাংলাদেশি ইতালি পাড়ি দেন বৈধ ও অবৈধ নানা উপায়ে। পর্যটন, হোটেল শ্রমিক ও কৃষির মতো সিজনাল ভিসায় এসে হাজার হাজার বাংলাদেশি এখন অবৈধ হয়ে গেছেন। তাদের হাতে বৈধ কোনো স্টে পারমিট নেই।

কেউ কেউ কাজ পেয়েছেন, কিন্তু অনেকেই বেকার। চলতি মাসেই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনির ঢাকায় সফরের কথা রয়েছে, যার অপেক্ষায় রয়েছেন এসব অভিবাসী।

জানা যায়, করোনা মহামারির সময় ইতালি সরকার অবৈধ অভিবাসীদের বৈধ করার ঘোষণা দিলে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লক্ষাধিক বাংলাদেশি এসে থমকে যান। জীবনের ঝুঁকি নিয়ে দেশটিতে এসে বর্তমানে তারা অবৈধ অবস্থায় আছেন।

চলতি বছরের ৮ আগস্ট পর্যন্ত, মাত্র সাত মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছেছেন ১১ হাজার ৮৬৬ জন বাংলাদেশি।

এছাড়া রোমানিয়া, আলবেনিয়া ও অন্যান্য ইউরোপীয় দেশ থেকেও সড়কপথে অবৈধভাবে ইতালিতে প্রবেশ করছেন অনেকে। ইতালি সরকার অবৈধদের বৈধ করার কোনো ঘোষণা না দেয়া পর্যন্ত তাদের অবৈধই থাকতে হচ্ছে।

এদিকে বৈধভাবে আসা বাংলাদেশিরা সরকারকে তাদের সমস্যা জানাতে ১৪ আগস্ট থেকে আন্দোলনের কর্মসূচি হাতে নিয়েছে। ওইদিন সাংবাদিক সম্মেলনে তারা এই কর্মসূচি ঘোষণা করবেন।

আমার বার্তা/এল/এমই

মালয়েশিয়ায় এক বছরে আটক ৯০ হাজারের বেশি অবৈধ অভিবাসী

মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি এক বিবৃতিতে জানান, ২৪ ডিসেম্বর পর্যন্ত

আটলান্টিক মহাসাগরে নৌকাডুবি: ১২ জনের মরদেহ উদ্ধার

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে যাত্রাকালে আটলান্টিক মহাসাগরে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে গেছে। এতে ১৫০ জনের

পোস্টাল ভোট: মালয়েশিয়া প্রবাসীদের নিবন্ধন ছাড়াল ৪১ হাজার

বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। বিশেষ করে মালয়েশিয়ায়

কাতারের সড়কে প্রাণ হারালেন চট্টগ্রামের বোয়ালখালীর যুবক

কাতারে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মো. ইফতেখার রিপন শরীফ (৩৪) নামে এক যুবক নিহত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু