ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

আটলান্টিক মহাসাগরে নৌকাডুবি: ১২ জনের মরদেহ উদ্ধার

আমার বার্তা অনলাইন:
২৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে যাত্রাকালে আটলান্টিক মহাসাগরে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে গেছে। এতে ১৫০ জনের বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘ক্যামিনান্দো ফ্রন্টেরাস’ এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, নৌকাটিতে প্রায় ২০০ জন অভিবাসী ছিলেন। এর মধ্যে ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিরা এখনও নিখোঁজ, যাদের অধিকাংশই মৃত বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর এখন পর্যন্ত ১২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নৌকাটি পশ্চিম আফ্রিকার সেনেগাল উপকূল থেকে যাত্রা শুরু করে। সমুদ্রে যাওয়ার পর নৌকার দুটি ইঞ্জিনই বিকল হয়ে যায়, ফলে সেটি নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে যাত্রীরা পানিতে পড়ে যায়।

ক্যামিনান্দো ফ্রন্টেরাস এর প্রধান হেলেনা মালেনো গারসন বলেন, ‘বিশ্বের অনেক দেশে যখন বড়দিনের উৎসব উদযাপন চলছে, তখন শত শত পরিবার তাদের স্বজন হারানোর শোকে ভেঙে পড়েছে।’

আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে, ক্যানারি দ্বীপপুঞ্জগামী আটলান্টিক রুটটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অভিবাসন পথগুলোর একটি। প্রতি বছর উন্নত জীবনের আশায় হাজারো মানুষ এই ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ইউরোপে প্রবেশের চেষ্টা করে, যার বড় অংশই প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হয়।

এদিকে ঘটনার পর সেনেগাল কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে। একই সঙ্গে মানবাধিকার সংগঠনগুলো নিরাপদ অভিবাসন ব্যবস্থা জোরদার এবং সমুদ্রপথে উদ্ধার কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছে।

আমার বার্তা/এল/এমই

মালয়েশিয়ায় এক বছরে আটক ৯০ হাজারের বেশি অবৈধ অভিবাসী

মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি এক বিবৃতিতে জানান, ২৪ ডিসেম্বর পর্যন্ত

পোস্টাল ভোট: মালয়েশিয়া প্রবাসীদের নিবন্ধন ছাড়াল ৪১ হাজার

বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। বিশেষ করে মালয়েশিয়ায়

কাতারের সড়কে প্রাণ হারালেন চট্টগ্রামের বোয়ালখালীর যুবক

কাতারে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মো. ইফতেখার রিপন শরীফ (৩৪) নামে এক যুবক নিহত

কুয়েতে টেকসই শ্রমবাজার: প্রবাসীদের দক্ষতা ও সচেতনতা বাড়ানোর আহ্বান

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বাংলাদেশি নাগরিকদের জন্য একটি মর্যাদাপূর্ণ ও টেকসই শ্রমবাজার গড়ে তোলার লক্ষ্যে বিশেষ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু