ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

পোস্টাল ভোট: মালয়েশিয়া প্রবাসীদের নিবন্ধন ছাড়াল ৪১ হাজার

আমার বার্তা অনলাইন:
২৬ ডিসেম্বর ২০২৫, ১৩:২৬

বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। বিশেষ করে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধারা এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এখন পর্যন্ত মালয়েশিয়া থেকে ৪১ হাজার ৯৫০ জন প্রবাসী বাংলাদেশি পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ৭ লাখ ৫৫ হাজারের বেশি ভোটার পোস্টাল ব্যালটের আবেদন করেছেন। এর মধ্যে ৫ লাখ ৩৪ হাজারের বেশি ভোটারই হলেন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশি।

শীর্ষ দেশগুলোর তালিকায় বিদেশি ভোটারদের সংখ্যার দিক থেকে মালয়েশিয়া চতুর্থ অবস্থানে রয়েছে। শীর্ষ তালিকায় থাকা দেশগুলো হলো সৌদি আরব ১ লাখ ৫৬ হাজার ৯৪৩ জন, কাতার ৫৮ হাজার ১২৩ জন, ওমান ৪৪ হাজার ২৩৫ জন, মালয়েশিয়া ৪১ হাজার ৯৫০ জন, সংযুক্ত আরব আমিরাত ৩০ হাজার ৭৭৩ জন। এছাড়া সিঙ্গাপুর, ইতালি, কানাডা এবং অস্ট্রেলিয়াসহ আরও অনেক দেশ থেকে প্রবাসীরা এই প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন।

ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় চালু হওয়া এই ‘হাইব্রিড পোস্টাল ভোটিং সিস্টেম’ প্রবাসীদের জন্য ভোট দেয়া সহজ করে দিয়েছে। মালয়েশিয়াসহ বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যোগ্য ভোটাররা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সুযোগ পাবেন।

নির্বাচনী ইতিহাসে এটিই প্রথমবার যেখানে ডিজিটাল নিবন্ধন ও ম্যানুয়াল ব্যালটের সমন্বয়ে একটি কার্যকর সিস্টেম চালু করা হয়েছে। এই প্রক্রিয়ায় শুধু প্রবাসীদের পাশাপাশি সরকারি চাকুরিজীবী, নির্বাচন কর্মী এবং কারাবন্দীরাও তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন।

মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীরা এই সুযোগকে স্বাগত জানিয়েছেন। সংশ্লিষ্টরা মনে করছেন এই ব্যবস্থার ফলে জাতীয় নির্বাচনে প্রবাসীদের মতামতের প্রতিফলন আরও জোরালো হবে।

আমার বার্তা/এল/এমই

মালয়েশিয়ায় এক বছরে আটক ৯০ হাজারের বেশি অবৈধ অভিবাসী

মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি এক বিবৃতিতে জানান, ২৪ ডিসেম্বর পর্যন্ত

আটলান্টিক মহাসাগরে নৌকাডুবি: ১২ জনের মরদেহ উদ্ধার

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে যাত্রাকালে আটলান্টিক মহাসাগরে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে গেছে। এতে ১৫০ জনের

কাতারের সড়কে প্রাণ হারালেন চট্টগ্রামের বোয়ালখালীর যুবক

কাতারে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মো. ইফতেখার রিপন শরীফ (৩৪) নামে এক যুবক নিহত

কুয়েতে টেকসই শ্রমবাজার: প্রবাসীদের দক্ষতা ও সচেতনতা বাড়ানোর আহ্বান

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বাংলাদেশি নাগরিকদের জন্য একটি মর্যাদাপূর্ণ ও টেকসই শ্রমবাজার গড়ে তোলার লক্ষ্যে বিশেষ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু