ই-পেপার মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতেই হবে: তথ্য উপদেষ্টা জাহেদ 

আমার বার্তা অনলাইন:
১৭ নভেম্বর ২০২৬, ১৩:০০

শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে প্রত্যর্পণ চাওয়ার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। তাকে প্রত্যর্পণ করতেই হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, শেখ হাসিনার বিচার বাংলাদেশের আইনেই হবে। এ বিষয়ে সরকারের অবস্থান একেবারে ধারাবাহিক ও সুস্পষ্ট।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

গোপালগঞ্জের সহিংসতায় আওয়ামী লীগের সম্পৃক্ততা এবং দলটির নেতাকর্মীদের বিভিন্ন পরিচয়ে আত্মগোপনে থাকার বিষয়ে এক প্রশ্নের উত্তরে জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ কোনো ন্যায্য আন্দোলনে নিজেদের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর সুযোগ পেলে তা কাজে লাগানোর চেষ্টা করে। গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনটি ছিল ন্যায্য। শ্রমিকরা নিজেদের কষ্টের কথা জানাতে মাঠে নেমেছিলেন। কিন্তু সেখানে আওয়ামী লীগ সুযোগ নেওয়ার চেষ্টা করেছে।

তিনি বলেন, এ ধরনের ঘটনা যেখানেই ঘটুক না কেন, সরকারকে চাপে পড়তে হয়। কারণ সমস্যাগুলো সরকারকেই সামাল দিতে হয়। আওয়ামী লীগের যেসব নেতাকর্মী বিভিন্ন জায়গায় চিহ্নিত হয়েছেন, সাঈদ খোকন কিংবা প্রজাতন্ত্রের কর্মচারীদের পোশাকে থাকা আওয়ামী লীগের সদস্য প্রত্যেকের বিষয়ে সরকারের নজরদারি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, আমি আপনাকে নিশ্চিত করি, আমরা দ্রুত এই জিনিসগুলো ম্যানেজ করতে পারব। এটা সরকারেরই অনেক বড় মাথাব্যথা। সরকার এটা করবে, নিশ্চিত।

দীর্ঘমেয়াদি স্বৈরশাসনের পর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতার পরিবর্তন হওয়া দেশগুলোর সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি তুলনা করার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশের পরিস্থিতি শ্রীলঙ্কা ও নেপালের সঙ্গে তুলনা করা ঠিক হবে না। কারণ ওই দুই দেশে গণঅভ্যুত্থানে সরকারের পতন হলেও সেখানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতায় ছিল এবং রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায়নি।

তিনি বলেন, বাংলাদেশের পরিস্থিতি তিউনিসিয়া, মিসর, লিবিয়া ও ইয়েমেনের সঙ্গে তুলনা করা যেতে পারে। সেই তুলনায় ভঙ্গুর ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে। তবে দেশের ভঙ্গুরতা এখনো রয়েছে এবং পূর্ণাঙ্গভাবে কাজ করার মতো অবস্থায় যেতে আরও কিছুটা সময় প্রয়োজন।

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ভীতি ছড়ানোর চেষ্টা

বিদেশে অবস্থানরত সাবেক ছাত্রলীগ সভাপতির নির্দেশে ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার প্রসঙ্গ তুলে এক সাংবাদিক বলেন, ওই ব্যক্তি বিদেশে থেকে কর্মসূচি দেওয়ার চেষ্টা করছেন। এসব কর্মসূচি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার কারণে সাধারণ মানুষের মধ্যে ভীতি ও আতঙ্ক তৈরি হচ্ছে। ১৯ তারিখ যানবাহন চলাচল, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসহ নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে।

উত্তরে জাহেদ উর রহমান বলেন, মূলধারার গণমাধ্যমে এ ধরনের আলোচনা এখন খুব বেশি দেখা যাচ্ছে না। তবে ব্যতিক্রম যে নেই, তা নয়। মূলধারার অনেকেই এখন সামাজিক যোগাযোগমাধ্যমের কাছাকাছি ধরনের আচরণ করছেন।

তিনি বলেন, এ বিষয়ে তিনি আবারও নজরদারির জন্য সংশ্লিষ্টদের বলবেন। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা হিসেবে তিনি বিষয়টি পর্যবেক্ষণে রাখার কথা জানান। এ সময় সংশ্লিষ্ট পিআইওসহ অন্যদেরও বিষয়টি খেয়াল রাখার আহ্বান জানান।

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কোনো শর্ত নেই

শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে দুটি শর্তের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সামরিকভাবে তাকে পাঠানো এবং নতুন করে বিচার বা আপিলের সুযোগ দেওয়া। এ বিষয়ে দুই দেশের সরকারের মধ্যে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, একটি পত্রিকার প্রতিবেদনকে ভারত সরকারের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।

তিনি বলেন, একটা রাষ্ট্র বা সরকার কখনো অফিসিয়ালি যদি কোনো রকম কোনো কথা অপর রাষ্ট্র থেকে না পায়, না জানে, তাহলে সে এটাতে রেসপন্স করার কোনো কারণ নেই। এটা একদম সোজাসাপ্টা কথা।

তিনি আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রী ও সংশ্লিষ্ট সমন্বয়ক এ বিষয়ে কথা বলেছেন। সরকারের মধ্যে এ ধরনের কোনো আলোচনা নেই। ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ক্ষেত্রে কোনো শর্ত দেবে, সেটিও তিনি বিশ্বাস করেন না।

ভারতের পক্ষ থেকে বাংলাদেশ কোনো চাপ অনুভব করছে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, একেবারেই না, একেবারেই না।

জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ এখন আর আগের বাংলাদেশ নেই। ৫ আগস্টের মধ্য দিয়ে বাংলাদেশের বাস্তবতায় পরিবর্তন এসেছে। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। সব দেশের সঙ্গে নিজেদের প্রয়োজনের নিরিখে সম্পৃক্ত হতে চায় বাংলাদেশ। তবে অন্যায় চাপ দিয়ে কোনো কিছু করানো যাবে না।

তিনি বলেন, বাংলাদেশ আলোচনা করতে চায়, কথা বলতে চায়। কিন্তু যেখানে বাংলাদেশ আইনগতভাবে সঠিক অবস্থানে রয়েছে, সেখানে চাপ বা শর্ত দিয়ে কোনো কিছু মেনে নেওয়া হবে না।

প্রত্যর্পণ চুক্তি মেনেই আবেদন করেছে বাংলাদেশ

শেখ হাসিনাকে ফেরত চেয়ে ২০২৪ সালের ২৩ জুলাই ভারতকে পাঠানো বাংলাদেশের কূটনৈতিক পত্রের বিষয়ে এক সাংবাদিক জানতে চান, ওই আবেদনে দুই দেশের প্রত্যর্পণ চুক্তির ৭ অনুচ্ছেদের ১ উপধারা অনুসরণ করা হয়েছিল কি না এবং ৭ অনুচ্ছেদের ২ উপধারা অনুযায়ী প্রয়োজনীয় পরিচয়সংক্রান্ত তথ্য দেওয়া হয়েছিল কি না।

উত্তরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ যখন আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের আবেদন করেছে, তখন নিশ্চয়ই দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নিরিখেই তা করেছে।

ভারতের প্রচলিত ফৌজদারি আইনে মানবতাবিরোধী অপরাধ বা গণহত্যার মতো অপরাধের পৃথক আইনি বিধান এবং প্রত্যর্পণ চুক্তির ১২ অনুচ্ছেদ অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর না করার নিশ্চয়তা দেওয়ার প্রসঙ্গেও প্রশ্ন করা হয়।

উত্তরে জাহেদ উর রহমান বলেন, এসব বিষয় রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা হবে। তবে সরকারের অবস্থান হলো, শেখ হাসিনার বিচার বাংলাদেশের আইনেই হবে।

তিনি বলেন, মৃত্যুদণ্ড বাংলাদেশে এই অপরাধের জন্য আছে, সুতরাং তিনি আসবেন এবং আমাদের আইনমন্ত্রী জানিয়েছেন, তিনি যে এখন আর আপিলেরও সুযোগ পাবেন না, আপনারা দেখেছেন এটা, সেটা তার বাবার তৈরি করা আইনই ছিল। সুতরাং আমরা ওই আইনটাই ফলো করছি।

এ সময় তিনি সরকারের অবস্থান আরও স্পষ্ট করে বলেন, সরকারের অবস্থান বটম লাইন হচ্ছে, তাকে প্রত্যর্পণ করতে হবে। এটা হচ্ছে, এটা আমি গত ব্রিফিংয়ে বলেছি, আমাদের অন্য মন্ত্রীরাও বলেছেন।

আগে শেখ হাসিনা দেশে ফিরবেন কি না, সেটি ভিন্ন বিষয় হিসেবে উল্লেখ করার বিষয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সেটি একটি সম্ভাব্য বিকল্পের প্রসঙ্গ ছিল। তবে গত সপ্তাহে সরকারের অবস্থান বিস্তারিতভাবে ও স্পষ্ট করে জানানো হয়েছে।

তিনি বলেন, সরকারের বক্তব্যে কোনো অসঙ্গতি নেই। তিনি নিজেসহ সরকারের অন্য মন্ত্রীরাও একই অবস্থান তুলে ধরেছেন। শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান অপরিবর্তিত রয়েছে।

উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ একটি কার্যকর সংসদ। এই

ডিএফসি অর্জনের কারণে বিদেশি বিনিয়োগ আসবে: মাহদী আমিন

গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতি ও কাজের ধারাবাহিকতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট

গোপালগঞ্জে যাদের অস্ত্র হাতে দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে: তথ্য উপদেষ্টা

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে

সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা, জিজ্ঞাসাবাদে ডিবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসার অনুমোদন ১৪ দিনে নামাতে বিশ্বব্যাংকের সহায়তা চান বাণিজ্যমন্ত্রী

চোখের মণির স্বাভাবিক রঙ বা আকৃতি পরিবর্তন হলে

উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব

ডিএফসি অর্জনের কারণে বিদেশি বিনিয়োগ আসবে: মাহদী আমিন

ঢাকায় মরক্কো ‘গ্রিন মার্চ’-এর ৫১তম বার্ষিকী পালিত 

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতেই হবে: তথ্য উপদেষ্টা জাহেদ 

রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

গোপালগঞ্জে যাদের অস্ত্র হাতে দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে: তথ্য উপদেষ্টা

হুথিদের সঙ্গে লড়াইরত জোটের কমান্ডারকে অপসারণ করল সৌদি

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২৬, মিরপুরে সর্বোচ্চ

সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা, জিজ্ঞাসাবাদে ডিবি

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

বিমানবন্দর এলাকায় দুই দফা ককটেল বিস্ফোরণ, তিন পথচারী আহত

মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

জেলখানা থেকে হয়তো জীবিত ফিরব না: ইমরান খানের খোলা চিঠি

হাওরাঞ্চলে জলবায়ু সহনশীল কৃষির উন্নয়নে বাকৃবি রিসার্চ সিস্টেম

জাভির নেদারল্যান্ডসকে ৫ গোলে উড়িয়ে দিল ক্লপের জার্মানি

প্রাণ গোবিন্দ কুন্ডু ফিরে পেলেন মুক্তিযোদ্ধার সম্মান ও স্বীকৃতি

রুয়ান্ডায় ‘অভিবাসী নির্বাসন কেন্দ্র’ খুলছে ইউরোপের ৫ দেশ