ই-পেপার বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিশ মাছে ক্ষতিকর উপাদানের উপস্থিতি পাওয়া যাচ্ছে: মৎস্য উপদেষ্টা

আমার বার্তা অনলাইন:
২৪ জানুয়ারি ২০২৬, ১৯:০২
আশা ইউনিভার্সিটি বাংলাদেশের সমাবর্তনে সভাপতি হিসেবে বক্তব্য দেন উপদেষ্টা ফরিদা আখতার/ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকার শিল্পকারখানার বর্জ্য শীতলক্ষ্যা হয়ে মিশছে মেঘনায়। এই বিষাক্ত বর্জ্যে ইলিশ মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর অস্তিত্বকে মারাত্মক হুমকির মুখে ফেলছে। গবেষণায় খোদ ইলিশের দেহেই মিলছে মাইক্রোপ্লাস্টিক, সিসা ও ক্যাডমিয়ামের মতো ক্ষতিকর উপাদান। এই উদ্বেগজনক তথ্য জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, নদী দূষণমুক্ত রাখা কেবল সরকারের নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব। এ ক্ষেত্রে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা অপরিহার্য।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আশা ইউনিভার্সিটি বাংলাদেশের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন। তিনি আচার্যের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, শিল্পবর্জ্যের কারণে ইলিশের অস্তিত্ব মারাত্মক হুমকির মুখে পড়ছে। এ ক্ষেত্রে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা অপরিহার্য। দেশের প্রাকৃতিক সম্পদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ কোনো গরিব দেশ নয়। মানুষের দক্ষতা, সুপেয় পানি, শস্যের বীজ ও জেনেটিক রিসোর্সই আমাদের সবচেয়ে বড় শক্তি। আগামী বিশ্বযুদ্ধ পানি বা প্রাকৃতিক সম্পদকেন্দ্রিক হতে পারে উল্লেখ করে তিনি তরুণ প্রজন্মকে দেশের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কেবল গবাদিপশুই নয়, বরং কুকুর-বিড়ালসহ সব প্রাণীর সুরক্ষায় কাজ করছে বলে জানান ফরিদা আখতার। কুকুরের সঠিক টিকা দান বা ভ্যাকসিনেশনের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত পেট কার্নিভালের উদাহরণ দেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ধূমপান বা তামাকের ব্যবহার ‘স্মার্টনেস’ নয়, বরং এটি ক্যানসারসহ নানা রোগের কারণ। ধূমপান ও তামাক নিয়ন্ত্রণে প্রবর্তিত নতুন আইন সবার জন্য বাধ্যতামূলক বলেও তিনি মনে করিয়ে দেন।

শিক্ষার্থীদের উদ্দেশে উপদেষ্টা বলেন, নিজেদের আচরণ, পেশাদারিত্ব ও চারিত্রিক গুণাবলির মাধ্যমে অর্জিত ডিগ্রির মর্যাদা উজ্জ্বল ও অক্ষুণ্ণ রাখতে হবে। তরুণদের দুর্নীতি, পরিবেশ দূষণ ও অস্বাস্থ্যকর অভ্যাসের বিরুদ্ধে সক্রিয় থেকে একটি সুস্থ ও নিরাপদ দেশ গড়ার দায়িত্ব নিতে হবে।

আশা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এস এম রেজাউল করিমের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। এ ছাড়া বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন এবং বোর্ড অব ট্রাস্টিজের প্রতিনিধি অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক।

অনুষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের প্রায় চার হাজার শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। এর মধ্যে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ছয়জন শিক্ষার্থীকে ‘চ্যান্সেলরস অ্যাওয়ার্ড’ এবং নয়জন শিক্ষার্থীকে ‘ভাইস-চ্যান্সেলরস অ্যাওয়ার্ড’ প্রদান করেন উপদেষ্টা।

আমার বার্তা/এমই

শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করাই হোক সবার অঙ্গীকার

শিশুরা দেশ ও জাতির ভবিষ্যৎ। কিন্তু ভবিষ্যতের কথা বলতে গিয়ে আজকের শিশুর অধিকার ও বাস্তব

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়ন, নদীভাঙন রোধ, খাল-নদী খনন এবং সড়ক অবকাঠামো সম্প্রসারণে ৩৩ হাজার ২৯৮ কোটি

মেহনতি মানুষের কষ্টের অর্থে দুর্নীতির ভর্তুকি দেওয়ার পক্ষে নই: দেবপ্রিয়

মেহনতি মানুষের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করে সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনার দায় শ্রমিকদের ওপর চাপিয়ে

পোশাকশ্রমিকদের ১৮ থেকে ২৪ হাজার টাকার মধ্যে মজুরির প্রস্তাব সিপিডির

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করাই হোক সবার অঙ্গীকার

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

সিরাজগঞ্জে স্বর্ণালংকারের লোভে মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আইনবিষয়ক উপকমিটির সদস্য রানা গ্রেপ্তার

মেহনতি মানুষের কষ্টের অর্থে দুর্নীতির ভর্তুকি দেওয়ার পক্ষে নই: দেবপ্রিয়

ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: রিজভী

চট্টগ্রামে আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর সলিমউল্লাহ বাচ্চু গ্রেপ্তার

গাজীপুরে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের গাড়িতে আগুন

শেরপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ১২ জনকে আটক করল বিজিবি

ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

পোশাকশ্রমিকদের ১৮ থেকে ২৪ হাজার টাকার মধ্যে মজুরির প্রস্তাব সিপিডির

রংপুরে ক্যাডেট কোচিং সেন্টারের মিনিবাসে দুর্বৃত্তদের আগুন

বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলা

চারদিকে অস্থিরতার আগুন, কুয়াশা কাটার অপেক্ষায় দেশ

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দেশের বাজারে আরও কমে গেল সোনার দাম, এবার ভরি কত?

গ্রামীণ ব্যাংকে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের হামলা, যা বলল জাতিসংঘ