ই-পেপার রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন সেনাদের ওপর হামলা চালাতে মাস্কের স্টারলিংক ব্যবহার করেছে ইরান

আমার বার্তা অনলাইন:
২৯ নভেম্বর ২০২৬, ১০:৩১

যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল যৌথ হামলা চালানোর পর মার্চের শুরুতে মার্কিন সেনা ও অবকাঠামোতে হামলা চালাতে ইলন মাস্কের স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান। আজ রোববার (২৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

ইরানে স্টারলিংক চালানো নিষিদ্ধ। তবে ইলন মাস্কের কোম্পানি গোপনে দেশটিতে স্টারলিংকের ডিভাইস স্থাপন করেছে। আর সেগুলো ব্যবহার করেই মার্কিনিদের ওপর হামলা চালিয়েছে ইরানি বাহিনী।

ওয়াশিংটন পোস্ট দুটি সূত্রের বরাতে বলেছে, বিষয়টি জানতে পেরে ইলন মাস্ক অত্যন্ত ক্ষুব্ধ হন।

এছাড়া মাস্ককে তার দল জানায়, যুক্তরাষ্ট্রের সেনারাও স্টারলিংক ইন্টারনেটের সামরিক ভার্সন— যেটি স্টারশিল্ড নামে পরিচিতি, তার অপব্যবহার করছে। তারা কম দামের প্ল্যান কিনে, সেটি অন্য কাজে ব্যবহার করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সেনারা স্থল অভিযান চালানোর জন্য ব্যবহৃত স্টারশিল্ডের প্ল্যান কিনেছে। কিন্তু তারা সেটি ওয়ান ওয়ে ড্রোন ছোড়ার কাজে ব্যবহার করেছে। মাস্কের কোম্পানি মূলত ড্রোন ছোড়ার জন্য ব্যবহৃত ইন্টারনেটের জন্য বেশি দাম নেয়।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার মন্ত্রণালয় ও মাস্কের স্পেসএক্স এ নিয়ে কোনো মন্তব্য করেনি।

ইরান-যুক্তরাষ্ট্র ও রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার নিয়ে ইলন মাস্কের কোম্পানিটি একাধিকবার সমালোচনার মুখে পড়েছে। - সূত্র: ওয়াশিংটন পোস্ট

বিচারবহির্ভূত হত্যার অভিযোগে বিচারের মুখে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বিরুদ্ধে মাদকবিরোধী অভিযানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে সোমবার (৩০ নভেম্বর) নেদারল্যান্ডসের

নেতানিয়াহুকে হটাতে হামাসকে সন্ত্রাসী হিসেবে স্বীকৃতি ইসরায়েলি আরব দলের

দখলদার ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে হটাতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে সন্ত্রাসী সংগঠন

মিয়ানমারে গ্রামের স্কুলে বিমান হামলা, শিশুসহ নিহত ৩০

মিয়ানমারের মধ্যাঞ্চলীয় মাগওয়ে অঞ্চলের বিদ্রোহী-নিয়ন্ত্রিত একটি গ্রামের স্কুলে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় এক শিশু

বাসভবন সিলগালা, মাওলানা ফজলুর রহমানের ছেলে আটক

পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমানের ইসলামাবাদের বাসভবন সিলগালা করে দিয়েছে দেশটির রাজধানী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

অতীতে পুঁজিবাজার ক্যাসিনোতে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী আমীর খসরু

আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন না করলে সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে: রিজভী

আগামী ৫ বছরে দরিদ্র ও অসহায় মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত হবে: আইনমন্ত্রী

আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে: তথ্য প্রতিমন্ত্রী

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

অতিরিক্ত চিনি খাওয়া কমিয়ে কি ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব?

বিশেষণ ছাড়াই প্রকৃত নির্বাচন উপহার দিতে চায় কমিশন: সিইসি

৩০ নভেম্বর জাপানের সঙ্গে চুক্তি, ২০২৮-এর ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ অপারেশন

গণহত্যা ঠেকাতে ভেটো ক্ষমতা সীমিতের উদ্যোগে যুক্ত হবে বাংলাদেশ

জাজিরায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২

ইউপি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু

বিচারবহির্ভূত হত্যার অভিযোগে বিচারের মুখে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট

টানা তিন লাফে ফের দুই লাখ ছাড়াল সোনার ভরি

ঢাকা-গোপালগঞ্জসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি

মার্কিন সেনাদের ওপর হামলা চালাতে মাস্কের স্টারলিংক ব্যবহার করেছে ইরান

তামিমের ঘোষণার পর নিজের অবসর নিয়ে মুখ খুললেন মুশফিক

সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রীসহ আটক ৩

পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামলো ১১ ডিগ্রিতে

নেতানিয়াহুকে হটাতে হামাসকে সন্ত্রাসী হিসেবে স্বীকৃতি ইসরায়েলি আরব দলের