ই-পেপার রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

নেতানিয়াহুকে হটাতে হামাসকে সন্ত্রাসী হিসেবে স্বীকৃতি ইসরায়েলি আরব দলের

আইজেনকোটের অন্যতম শর্ত পূরণ
আমার বার্তা অনলাইন:
২৯ নভেম্বর ২০২৬, ১০:০৬

দখলদার ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে হটাতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়েছে ইসরায়েলি আরব দল রা’আম। দলটির প্রধান নেতা মনসুর আব্বাস গতকাল শনিবার (২৮ নভেম্বর) রাতে সংবাদমাধ্যম চ্যানেল-১২-এ সাক্ষাৎকারে বলেছেন, তারা হামাসকে সন্ত্রাসী হিসেবে স্বীকৃতি দেন।

এরমাধ্যমে গাদি আইজেনকোটের ইয়াশার পার্টির নেতৃত্বাধীন জোটের সরকারে যোগ দেওয়ার অন্যতম বাধা দূর করল রা’আম।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল বলেছে, মনসুর আব্বাস সরাসরি হামাসকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা দেননি। তবে তিনি জানিয়েছেন, পার্লামেন্টে গত সপ্তাহে হামাসকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করা একটি বিলে কো-স্পন্সর করেছেন তারা। এবং তিনি ব্যক্তিগতভাবে এ বিলের পক্ষে ভোট দিয়েছেন। এরমাধ্যমে দল হিসেবে তারা হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

মনসুর সাক্ষাৎকারে বলেন, আইজেনকোট তার জোটে যোগ দেওয়ার জন্য যে চারটি শর্ত দিয়েছেন, তারা সেগুলো পূরণ করেছেন। শর্তগুলো হলো— ইসরায়েলকে ইহুদি এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি, ইসরায়েলের স্বাধীনতার ঘোষণাকে সম্মান জানানো, সব ইসরায়েলির সামরিক বাহিনীতে বাধ্যতামূলক কাজ করায় সমর্থন জানানো এবং হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়া।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, আইজেনকোটের কাছে সরকার গঠনের জন্য আর ৮দিন সময় আছে। আর তিনি এই সময়ের মধ্যেই সরকার গঠন করতে চান।

এজন্য নিজ জোটের ৪৮টি আসনের পাশাপাশি হারেদি ইউনাইটেড তোরাহ জুডাইজম পার্টি, আরব রা’আম পার্টির আসনগুলো নেবেন তিনি। অপরদিকে আরব দলগুলোর জোট জয়েন্ট লিস্ট তার জন্য নিরাপত্তা জাল হিসেবে কাজ করবে। অর্থাৎ তারা তাকে সরকার গঠনে সমর্থন দেবে। কিন্তু সরাসরি সরকারে যোগ দেবে না। এছাড়া আইজেনকোটের সরকারের যেন পতন না হয় সেটিও নিশ্চিত করবে। - সূত্র: চ্যানেল-১২, টাইমস অব ইসরায়েল

বিচারবহির্ভূত হত্যার অভিযোগে বিচারের মুখে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বিরুদ্ধে মাদকবিরোধী অভিযানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে সোমবার (৩০ নভেম্বর) নেদারল্যান্ডসের

মার্কিন সেনাদের ওপর হামলা চালাতে মাস্কের স্টারলিংক ব্যবহার করেছে ইরান

যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল যৌথ হামলা চালানোর পর মার্চের শুরুতে মার্কিন সেনা ও অবকাঠামোতে হামলা

মিয়ানমারে গ্রামের স্কুলে বিমান হামলা, শিশুসহ নিহত ৩০

মিয়ানমারের মধ্যাঞ্চলীয় মাগওয়ে অঞ্চলের বিদ্রোহী-নিয়ন্ত্রিত একটি গ্রামের স্কুলে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় এক শিশু

বাসভবন সিলগালা, মাওলানা ফজলুর রহমানের ছেলে আটক

পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমানের ইসলামাবাদের বাসভবন সিলগালা করে দিয়েছে দেশটির রাজধানী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

অতীতে পুঁজিবাজার ক্যাসিনোতে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী আমীর খসরু

আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন না করলে সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে: রিজভী

আগামী ৫ বছরে দরিদ্র ও অসহায় মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত হবে: আইনমন্ত্রী

আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে: তথ্য প্রতিমন্ত্রী

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

অতিরিক্ত চিনি খাওয়া কমিয়ে কি ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব?

বিশেষণ ছাড়াই প্রকৃত নির্বাচন উপহার দিতে চায় কমিশন: সিইসি

৩০ নভেম্বর জাপানের সঙ্গে চুক্তি, ২০২৮-এর ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ অপারেশন

গণহত্যা ঠেকাতে ভেটো ক্ষমতা সীমিতের উদ্যোগে যুক্ত হবে বাংলাদেশ

জাজিরায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২

ইউপি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু

বিচারবহির্ভূত হত্যার অভিযোগে বিচারের মুখে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট

টানা তিন লাফে ফের দুই লাখ ছাড়াল সোনার ভরি

ঢাকা-গোপালগঞ্জসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি

মার্কিন সেনাদের ওপর হামলা চালাতে মাস্কের স্টারলিংক ব্যবহার করেছে ইরান

তামিমের ঘোষণার পর নিজের অবসর নিয়ে মুখ খুললেন মুশফিক

সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রীসহ আটক ৩

পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামলো ১১ ডিগ্রিতে

নেতানিয়াহুকে হটাতে হামাসকে সন্ত্রাসী হিসেবে স্বীকৃতি ইসরায়েলি আরব দলের