ই-পেপার রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন না করলে সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে: রিজভী

আমার বার্তা অনলাইন:
২৯ নভেম্বর ২০২৬, ১৩:১৭

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন না করলে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির এ নেতা বলেন, পরাজিত শক্তি নানানভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। প্রতিদিন কোথাও না কোথাও ককটেল বিস্ফোরণ, পেট্রোল বোমা নিক্ষেপ, বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী তিনি বলেন, দুষ্কৃতকারীরা বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র ব্যবহার করে নিরীহ মানুষের ওপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। অগ্নিসন্ত্রাসসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন না করলে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। পাড়া-মহল্লায় মানুষ প্রতিরোধ গড়ে তুলছে। তবে অবৈধ অস্ত্রধারী ও অগ্নিসংযোগকারীদের আইনের আওতায় আনার দায়িত্ব রাষ্ট্রের সংশ্লিষ্ট বাহিনীগুলোর।

রিজভী বলেন, সারাদেশে বিএনপির নেতাকর্মীরা সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত রয়েছেন। শান্তিপ্রিয় মানুষ ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও তৎপর হতে হবে। এক্ষেত্রে সরকারকে সহযোগিতা করতে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো প্রস্তুত রয়েছে।

১ ডিসেম্বরের সমাবেশের প্রস্তুতি সম্পর্কে রিজভী বলেন, বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি নিজ নিজ উদ্যোগে প্রস্তুতি নিচ্ছে। নেতাকর্মী ও ঢাকাবাসীকে সমাবেশ সফল করার আহ্বান জানানো হচ্ছে। পেশাজীবী সংগঠনগুলোও এ কর্মসূচি সফল করতে কাজ করছে। আজ পেশাজীবী সংগঠনগুলোর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। তবে বৈঠকের আগেই তারা সমাবেশ সফল করার কাজ শুরু করেছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে রিজভী বলেন, বিজয় দিবস এ জাতির গৌরবোজ্জ্বল অর্জন। বিএনপি এ অর্জন বর্ণাঢ্যভাবে উদযাপন করতে চায়। এজন্য ১০ থেকে ১২ দিন আগেই বিজয় মাস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ কালুরঘাট বেতারকেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সূচনা হয়। সেই মুক্তিযুদ্ধের চূড়ান্ত পরিণতিতে ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হয়। বিজয় দিবস সারা জাতির পাশাপাশি বিএনপির কাছেও বিশেষ ঐতিহাসিক গুরুত্ব বহন করে।

ফ্যাসিবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ

ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ বারিধারা জোন। শনিবার (২৮ নভেম্বর)

‘জীবিত’ প্রমাণে শেখ হাসিনাকে ফেসবুক লাইভে আসার আহ্বান রাশেদ খাঁনের

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন চলছে। এমনকি

অন্যায়ভাবে আমাদের দলের নিবন্ধন বাতিল ও প্রতীক কেড়ে নেওয়া করা হয়েছিল

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের কেন্দ্রীয় অফিস

‘মানুষকে আল্লাহমুখী করাই চরমোনাই মাহফিলের উদ্দেশ্য’

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে বরিশালে তিন দিনব্যাপী ঐতিহাসিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

অতীতে পুঁজিবাজার ক্যাসিনোতে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী আমীর খসরু

আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন না করলে সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে: রিজভী

আগামী ৫ বছরে দরিদ্র ও অসহায় মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত হবে: আইনমন্ত্রী

আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে: তথ্য প্রতিমন্ত্রী

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

অতিরিক্ত চিনি খাওয়া কমিয়ে কি ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব?

বিশেষণ ছাড়াই প্রকৃত নির্বাচন উপহার দিতে চায় কমিশন: সিইসি

৩০ নভেম্বর জাপানের সঙ্গে চুক্তি, ২০২৮-এর ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ অপারেশন

গণহত্যা ঠেকাতে ভেটো ক্ষমতা সীমিতের উদ্যোগে যুক্ত হবে বাংলাদেশ

জাজিরায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২

ইউপি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু

বিচারবহির্ভূত হত্যার অভিযোগে বিচারের মুখে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট

টানা তিন লাফে ফের দুই লাখ ছাড়াল সোনার ভরি

ঢাকা-গোপালগঞ্জসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি

মার্কিন সেনাদের ওপর হামলা চালাতে মাস্কের স্টারলিংক ব্যবহার করেছে ইরান

তামিমের ঘোষণার পর নিজের অবসর নিয়ে মুখ খুললেন মুশফিক

সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রীসহ আটক ৩

পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামলো ১১ ডিগ্রিতে

নেতানিয়াহুকে হটাতে হামাসকে সন্ত্রাসী হিসেবে স্বীকৃতি ইসরায়েলি আরব দলের