ই-পেপার রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

টানা তিন লাফে ফের দুই লাখ ছাড়াল সোনার ভরি

আমার বার্তা অনলাইন:
২৯ নভেম্বর ২০২৬, ১০:৪৩

মাঝে পড়তি দিকে থাকা সোনার বাজারে আবারও দেখা যাচ্ছে উর্ধ্বগতি। গত তিন দিনে দেশের বাজারে তিন দফা বেড়েছে মূল্যবান ধাতুটির দাম। এর মধ্যে সবশেষ দফায় ভালো মানের; অর্থাৎ, ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে বেড়েছে ২ হাজার ৬২৪ টাকা। এর আগে, দুই দফায় একই ক্যাটাগরির সোনার দাম ভরিতে বেড়েছে ১ হাজার ৫০ টাকা করে।

সব মিলিয়ে টানা তিন দফায় মূল্যবান এই হলুদ ধাতুটির দাম ভরিতে সর্বোচ্চ বেড়েছে ৪ হাজার ৭২৪ টাকা। এতে দেশের বাজারে আবারও ভরিতে ২ লাখ টাকা ছাড়িয়ে গেছে সোনার দাম।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টা থেকে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন দর কার্যকরের পর থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ভ্যাটসহ দেশের বাজারে এখন বিক্রি হচ্ছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকায়।

এর বাইরে নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ১ লাখ ৯২ হাজার ৫১৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ১ লাখ ৬৫ হাজার ৩৩৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনা ১ লাখ ৩৪ হাজার ৭৭৮ টাকাত বেচাকেনা হচ্ছে বর্তমানে।

বাজুস তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্বর্ণালঙ্কার তৈরির ক্ষেত্রে ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পুরোনো সোনা বিক্রির ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। তবে এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না।

এর আগে, গত ২৭ নভেম্বর সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। তার আগে ২৬ নভেম্বর একই ক্যাটাগরির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা।

মাঝে ২৫ নভেম্বর ভরিপ্রতি সোনার দাম কমানো হয় ২ হাজার ৮৫৮ টাকা। তবে, ২৪ নভেম্বর ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা এবং ২৩ নভেম্বর ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়। তার আগে টানা ৯ দফায় সর্বোচ্চ ৩৪ হাজার ৭০০ টাকা কমানো হয় মূল্যবান হলুদ ধাতুটির দাম।

সব মিলিয়ে চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে ১৪৮ বার। এর মধ্যে ৭০ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৭ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।

অতীতে পুঁজিবাজার ক্যাসিনোতে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী আমীর খসরু

অতীতে দেশের পুঁজিবাজার কার্যত ক্যাসিনোতে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু

পোশাক কারখানায় ফিরেছেন শ্রমিকরা, স্বস্তি নতুন মজুরিতে 

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণার পর দেশের বেশির ভাগ কারখানায় স্বাভাবিক হয়েছে উৎপাদন কার্যক্রম।

লোকাল এলসির তথ্য বিনিময়ে নতুন প্ল্যাটফর্ম, বছরে সাশ্রয় ৭০ লাখ ডলার

দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে ঋণপত্র (এলসি) খোলার প্রক্রিয়া সহজ করা এবং তথ্য আদান-প্রদানে সময় ও ব্যয়

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ২ হাজার ৬২৪ টাকা বাড়িয়ে ভ্যাটসহ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

অতীতে পুঁজিবাজার ক্যাসিনোতে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী আমীর খসরু

আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন না করলে সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে: রিজভী

আগামী ৫ বছরে দরিদ্র ও অসহায় মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত হবে: আইনমন্ত্রী

আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে: তথ্য প্রতিমন্ত্রী

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

অতিরিক্ত চিনি খাওয়া কমিয়ে কি ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব?

বিশেষণ ছাড়াই প্রকৃত নির্বাচন উপহার দিতে চায় কমিশন: সিইসি

৩০ নভেম্বর জাপানের সঙ্গে চুক্তি, ২০২৮-এর ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ অপারেশন

গণহত্যা ঠেকাতে ভেটো ক্ষমতা সীমিতের উদ্যোগে যুক্ত হবে বাংলাদেশ

জাজিরায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২

ইউপি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু

বিচারবহির্ভূত হত্যার অভিযোগে বিচারের মুখে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট

টানা তিন লাফে ফের দুই লাখ ছাড়াল সোনার ভরি

ঢাকা-গোপালগঞ্জসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি

মার্কিন সেনাদের ওপর হামলা চালাতে মাস্কের স্টারলিংক ব্যবহার করেছে ইরান

তামিমের ঘোষণার পর নিজের অবসর নিয়ে মুখ খুললেন মুশফিক

সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রীসহ আটক ৩

পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামলো ১১ ডিগ্রিতে

নেতানিয়াহুকে হটাতে হামাসকে সন্ত্রাসী হিসেবে স্বীকৃতি ইসরায়েলি আরব দলের